সংবাদ শিরোনাম ::
বাবুগঞ্জের দুর্গাসাগর থেকে হরিণ চুরির অভিযোগে কেয়ারটেকার ও মালী গ্রেপ্তার ঝালকাঠি প্রেস ক্লাবের দাতা সদস্য কুদ্দুস খান বাংলাদেশ বক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় প্রেসক্লাবের সভাপতি শুভেচ্ছা রাজাপুরে টিসিবি ডিলার নিয়োগে অনিয়মের সত্যতা, পুনঃতদন্তে প্রশাসন রাজাপুরে বেহাল সড়ক পুনঃনির্মাণ ও সংস্কারের দাবিতে মানববন্ধন: দুই যুগের দুর্ভোগে ২০ হাজার মানুষ চুয়াডাঙ্গায় রাইচ কুকারের সুইচ দেবার কালে বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধূর মৃত্যু রহমতপুর সমিতি ঢাকা আহ্বায়ক কমিটি গঠন বিজয়নগরে লুডু খেলাকে কেন্দ্র করে নিহত ১ আহত ৫ ঝালকাঠির ভীমরুলির ভাসমান পর্যটন কেন্দ্রে অতিরিক্ত ভাড়া ও উচ্চশব্দে সাউন্ড বক্স বাজানোর দায়ে অভিযান দর্শনায় বিজিবির অভিযানে ১৩ কোটি টাকার স্বর্ণসহ এক পাচারকারী আটক বিজয়নগর উপজেলা আমতলী বাজারের vision এর নতুন শো রুমের শুভ উদ্বোধন করা হয়েছে,

করোনার মধ্যেও ভারতের কাছে ১৫ কোটি ৫০ লাখ ডলার অস্ত্র বিক্রি করছে যুক্তরাষ্ট্র। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:২৫:১৬ অপরাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২০ ২৫৬ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিশ্ব যখন করোনাভাইরাস মোকাবেলায় নাস্তানাবুদ, তখন অস্ত্র বিকিকিনিতে মেতেছে ভারত ও যুক্তরাষ্ট্র।

ভারতের কাছে ১৫ কোটি ৫০ লাখ ডলার বা ১১৮০ কোটি রুপির অস্ত্র বিক্রি করছে যুক্তরাষ্ট্র।

যুক্তরাষ্ট্রের ডিফেন্স সিকিউরিটি কো-অপারেশন এজেন্সি সোমবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

ট্রাম্প প্রশাসন ওই বিজ্ঞপ্তিতে জানায়, ভারতের কাছে তারা হারপুন ব্লক-টু মিসাইল ও লাইট ওয়েট টর্পেডো বিক্রি করতে যাচ্ছে।

এসব অস্ত্রের মূল্য ১৫ কোটি ৫০ লাখ ডলার। ভারতীয় মুদ্রায় ১ হাজার ১৮০ কোটি রুপিরও বেশি।
যুক্তরাষ্ট্রের ডিফেন্স সিকিউরিটি কো-অপারেশন এজেন্সি দুটি পৃথক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ১০টি মিসাইলের দাম পড়ছে ৯ কোটি ২০ লাখ ডলার এবং ১৬টি টর্পেডোর দাম পড়ছে ৬ কোটি ৩০ লাখ ডলার।

পেন্টাগন জানিয়েছে, সম্প্রতি ভারত সরকার এই দুটি অস্ত্র কিনতে চেয়েছিল।

হারপুন মিসাইল সিস্টেম পি-৮আই বিমানে ব্যবহার করা যাবে, যা অ্যান্টি সারফেস ওয়্যারফেয়ার মিশনে কাজে লাগানো যাবে।

পেন্টাগন আরও জানিয়েছে, সেনাবাহিনীতে এই মিসাইলের সংযুক্তিকরণে কোনো সমস্যা হবে না ভারতের। দেশের নিরাপত্তাকে মজবুত করতেই ভারত এসব অস্ত্র কিনছে বলে জানাচ্ছে তারা।
বিজ্ঞপ্তি থেকে আরও জানা যাচ্ছে, হারপুন মিসাইল তৈরি করেছে বোয়িং ও টর্পেডো সরবরাহ করছে রেথিওন।

ডুবোজাহাজ ধ্বংসের ক্ষেত্রে অত্যন্ত কার্যকরী হবে এমকে ৫৪ লাইটওয়েট টর্পেডো।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

করোনার মধ্যেও ভারতের কাছে ১৫ কোটি ৫০ লাখ ডলার অস্ত্র বিক্রি করছে যুক্তরাষ্ট্র। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ০২:২৫:১৬ অপরাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২০