সংবাদ শিরোনাম ::
নলছিটিতে ১৭ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার চুয়াডাঙ্গায় জাতীয় নাগরিক পার্টির জুলাই পদযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত বিজয়নগর থানার, আহসান উল্লাহ, রাজাপুরে মাদকের আখড়ায় অভিযান: ইয়াবাসহ আটক ২, বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ঝালকাঠিতে রোগী বহনকারী অ্যাম্বুলেন্স খাদ্যে পড়ে আহত ১, পা ভাঙল রোগীর দামুড়হুদার মদনায় বিস্কুট ফ্যাক্টারিতে আগুন ক্ষতি প্রায় ৮ লক্ষাধিক ভরা মৌসুমেও ইলিশের আকাল বৈরী আবহাওয়া, জলবায়ু পরিবর্তন ও অবৈধ জালে সংকটে সুন্দরবন উপকূলের মৎস্য অর্থনীতি সাগরে নেই ট্রলার, আড়তে নেই মাছ বানারীপাড়ায় বিএনপি নেতা সাইফুল ইসলাম রকি তেতলা পিজিএস স্কুলের সভাপতি বরিশালে সিভিল সার্জনের অপসারনের দাবীতে কক্ষে তালা বাবুগঞ্জে মাদক, চুরি-ডাকাতি ও সামাজিক অপরাধ প্রতিরোধে জনসচেতনতামূলক সভা।

চাল আত্মসাৎকারী ডিলারদের জামানত বাজেয়াপ্ত এবং ডিলারশিপ বাতিল করার নির্দেশ। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:৩১:০৬ অপরাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২০ ১৫৮ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

করোনাভাইরাসের প্রাদুর্ভাবের মধ্যে দেশের বিভিন্ন জেলার পৌরসভা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে ওএমএস, খাদ্যবান্ধব কর্মসূচি ও ভিজিডির চাল আত্মসাৎকারী ডিলারদের জামানত বাজেয়াপ্ত এবং ডিলারশিপ বাতিল করার নির্দেশ দিয়েছে খাদ্য মন্ত্রণালয়।

রোববার বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকদের (ডিসি) উদ্দেশে পাঠানো এক চিঠিতে খাদ্য সচিব মোছাম্মৎ নাজমানারা খানুম এই নির্দেশ দেন।

চিঠিতে বলা হয়েছে, ইদানিং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে লক্ষ্য করা যাচ্ছে যে, বিভিন্ন জেলার পৌরসভা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে করোনা প্রাদুর্ভাব দেখা দেওয়ার পর থেকে বিশেষ ওএমএস (চাল/আটা), খাদ্যবান্ধব কর্মসূচি ও ভিজিডির চাল বিভিন্ন ডিলার, ইউনিয়ন পরিষদের সদস্য ও গোডাউনসহ তাদের সঙ্গে জড়িত স্থানীয় কিছু প্রভাবশালী ব্যক্তিদের দ্বারা আত্মসাৎ করা হচ্ছে।

এতে বলা হয়েছে, ইতিমধ্যে এ বিষয়গুলো নজরে এনে স্থানীয় প্রশাসন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তায় আত্মসাৎকৃত চাল জব্দ করে মামলা করছে। বিষয়টি মন্ত্রণালয়সহ সর্বমহলে উদ্বেগের সৃষ্টি করছে।

এতে আরও বলা হয়, এ রকম অনাকাঙ্ক্ষিত কিংবা পরিকল্পিত চাল আত্মসাতের ঘটনা নজরে এলে তাৎক্ষণিকভাবে ওই ডিলারের জামানত বাজেয়াপ্ত এবং ডিলারশিপ বাতিল করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার জন্য নির্দেশনা দেওয়া হল।

চিঠিতে বলা হয়, প্রয়োজনে কোনো এলাকার সব ডিলারশিপ বাতিল করে নতুন ডিলার নিয়োগ দেওয়া কিংবা জেলা প্রশাসকরা তাদের বিবেচনায় দক্ষ, যোগ্য ও সৎ কোনো ব্যক্তি বা ব্যক্তিদের ডিলার হিসেবে নিয়োগ দিতে পারবেন বলেও নির্দেশনা দিয়েছেন খাদ্য সচিব।

এনিয়ে অন্য কোনো নির্দেশনা প্রয়োজন হলে খাদ্য সচিবের সঙ্গে টেলিফোনে আলাপ করে সিদ্ধান্ত নিতে বিভাগীয় কমিশনার ও ডিসিদের অনুরোধ জানানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

চাল আত্মসাৎকারী ডিলারদের জামানত বাজেয়াপ্ত এবং ডিলারশিপ বাতিল করার নির্দেশ। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ০১:৩১:০৬ অপরাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২০