সংবাদ শিরোনাম ::
​রাজাপুরে টিসিবি ডিলার নিয়োগে অনিয়ম ও জালিয়াতির অভিযোগ, এলাকাবাসীর বিক্ষোভ ​ ঝালকাঠিতে কন্যাশিশুর অধিকার সুরক্ষা ও বাল্যবিবাহ প্রতিরোধে অবহিতকরণ সভা অনুষ্ঠিত আগৈলঝাড়ায় বিএনপি নেতার বিরুদ্ধে দোকান দখল ও চাঁদাবাজির অভিযোগ, থানায় দুই অভিযোগ ঝালকাঠিতে বাস্তবায়িত হতে যাচ্ছে আন্তর্জাতিক মানের নদীভিত্তিক ইকো-ট্যুরিজম ও “ধানসিঁড়ি সাংস্কৃতিক পল্লী” নলছিটিতে ১৭ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার চুয়াডাঙ্গায় জাতীয় নাগরিক পার্টির জুলাই পদযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত বিজয়নগর থানার, আহসান উল্লাহ, রাজাপুরে মাদকের আখড়ায় অভিযান: ইয়াবাসহ আটক ২, বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ঝালকাঠিতে রোগী বহনকারী অ্যাম্বুলেন্স খাদ্যে পড়ে আহত ১, পা ভাঙল রোগীর দামুড়হুদার মদনায় বিস্কুট ফ্যাক্টারিতে আগুন ক্ষতি প্রায় ৮ লক্ষাধিক

বানারীপাড়া ৪২ ফুট স্বনির্ভর খালে ১৬ ফুট ব্রিজ নির্মাণ। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:২১:১৪ পূর্বাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২০ ১৪৬ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি :: বরিশালের বানারীপাড়ায় সৈয়দকাঠি ইউনিয়নের সাতবাড়িয়া গ্রামের ৪২ ফুট স্বনির্ভর খালে ১৬ ফুট ব্রিজ নির্মাণ করে জনগুরুত্বপূর্ণ ওই খালটিতে নৌ -চলাচল ও পানি নিস্কাশন বাধাগ্রস্থ করার অভিযোগ পাওয়া গেছে। এ ব্যপারে ওই এলাকাবাসীর পক্ষে ব্যবসায়ী সাইফুল ইসলাম পান্নু রোববার উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ করেছেন।

জানা গেছে- সৈয়দকাঠি ইউনিয়নের সাতবাড়িয়া গ্রামের মমতাজউদ্দিন হাসিনাবানু টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজ সংলগ্ন জনগুরুত্বপূর্ণ স্বনির্ভর খালের মাথায় সম্প্রতি প্রায় অর্ধকোটি টাকা ব্যয়ে ত্রানের ব্রিজ নির্মাণ করা হয়। ব্রিজের সংযোগ সড়ক নির্মাণ করা হলে খালের দু’প্রান্ত আটকে গিয়ে ওই স্থানে খালের চওড়া থাকবে মাত্র ১৪/১৫ ফুট। এদিকে ওই খালটি ৪২ ফুট চওড়া (প্রস্থ) হলেও মাত্র ১৬ ফুট ব্রিজ নির্মাণ করার ফলে কৃষি প্রধান ওই অ লের মানুষের নৌ চলাচল, পানি নিষ্কাশন ও কুটিয়ালদের ধান-চালের ব্যবসা বাধাগ্রস্থ হচ্ছে। এছাড়া ওই খালের নাব্যতা সংকটও দেখা দিবে। ৪২ ফুট চওড়া একটি খালে কিভাবে মাত্র ১৬ ফুট ব্রিজ নির্মাণ করা হলো এ নিয়ে সচেতনমহলে প্রশ্ন দেখা দিয়েছে।

এব্যপারে সাইফুল ইসলাম পান্নু জানান কান্ডজ্ঞানহীনভাবে ব্রিজটি নির্মাণের ফলে এলাকার মানুষের উপকারের চেয়ে বেশি ক্ষতি সাধিত হওয়া প্রসঙ্গে তিনি বানারীপাড়ার তৎকালীণ প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) অয়ন সাহার কাছে এ বিষয়ে জানতে চান এবং দুদকের কাছে অভিযোগ করবেন বলে জানালে অয়ন সাহা দম্ভোক্তি করে তাকে বলেন দুদককে ম্যানেজ করেই আমরা চলি। সাইফুল ইসলাম পান্নু আরও জানান তিনি এ ব্যপারে দুর্নীতি দমন কমিশন (দুদক)’র কাছে লিখিত অভিযোগ করবেন। এ অভিযোগ অস্বীকার করে বর্তমানে উজিরপুর উপজেলায় কর্মরত প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) অয়ন সাহা জানান সাইফুল ইসলাম পান্নুর সঙ্গে তার এ বিষয়ে কোন কথা হয়নি। তবে ব্রিজের প্রস্তাব তার সময় দেওয়া হলেও নির্মাণ করা হয় তিনি বদলী হওয়ার পরে বলে জানান।

এ প্রসঙ্গে উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ আব্দুল্লাহ সাদীদ জানান, তদন্ত পূর্বক প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বানারীপাড়া ৪২ ফুট স্বনির্ভর খালে ১৬ ফুট ব্রিজ নির্মাণ। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ০৮:২১:১৪ পূর্বাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২০