সংবাদ শিরোনাম ::
দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ডেঙ্গুর প্রকোপ বাড়ছে ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, খুলনা বিভাগে নতুন আক্রান্ত ৮৫ বাগেরহাটে বন্ধুর হাতেই খুন আইনজীবী শান্ত,হত্যা মামলায় দুই ভাইসহ গ্রেপ্তার ৪ বানারীপাড়ায় সন্ধ্যা নদীর ভাঙনকবলিত এলাকা পরিদর্শনে এমপি সান্টু: ক্ষতিগ্রস্থদের মাঝে চাল বিতরণ ​রাজাপুরে টিসিবি ডিলার নিয়োগে অনিয়ম ও জালিয়াতির অভিযোগ, এলাকাবাসীর বিক্ষোভ ​ ঝালকাঠিতে কন্যাশিশুর অধিকার সুরক্ষা ও বাল্যবিবাহ প্রতিরোধে অবহিতকরণ সভা অনুষ্ঠিত আগৈলঝাড়ায় বিএনপি নেতার বিরুদ্ধে দোকান দখল ও চাঁদাবাজির অভিযোগ, থানায় দুই অভিযোগ ঝালকাঠিতে বাস্তবায়িত হতে যাচ্ছে আন্তর্জাতিক মানের নদীভিত্তিক ইকো-ট্যুরিজম ও “ধানসিঁড়ি সাংস্কৃতিক পল্লী” নলছিটিতে ১৭ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার চুয়াডাঙ্গায় জাতীয় নাগরিক পার্টির জুলাই পদযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত বিজয়নগর থানার, আহসান উল্লাহ,

বহুল আলোচিত যুব মহিলা লীগ নেত্রী দুই স্বামীর সাথে দুই সংসার করতেন। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৪৪:৫৭ অপরাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২০ ২৪৯ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক
গাজীপুরের টঙ্গীর বহুল আলোচিত যুব মহিলা লীগ নেত্রী নাসিমা আক্তার ওরফে নাসরিন একই সঙ্গে দুই স্বামীর সাথে দুই সংসার করতেন।

বুধবার রাতে দ্বিতীয় স্বামীর বিরুদ্ধে ধর্ষণের মামলা দেয়ার পর জানা যায় এখনও কারো সঙ্গে তার ছাড়াছাড়ি হয়নি! তবে মামলার অভিযোগে তিনি দ্বিতীয় স্বামীকে তার প্রেমিক বলে দাবি করেন একই সাথে জানান ১০ বছরের সম্পর্কে তাকে বিয়ের প্রলোভন দেখিয়ে বহুবার ধর্ষণ করা হয়েছে।

কিন্তু সত্যতা প্রকাশ হয়ে যাত স্থানীয় এক সাংবাদিকের ফেসবুক পেজে করা একটি পোস্টে। সেখানে ওই সাংবাদিক নাসিমা ওরফে নাসরিন যে ব্যক্তির নামে ধর্ষণের অভিযোগ এনেছেন তার সাথেই বিয়ের হলফনামার ছবি আপলোড করে দিয়েছেন। বিষয়টা এখন ওই এলাকার মানুষদের মুখে মুখে।

গত বুধবার দ্বিতীয় স্বামীসহ আরও ৫ জনের নাম উল্লেখ করে টঙ্গী পূর্ব থানায় ধর্ষণের মামলা করে আলোচনায় আসেন যু মহিলা লীগের এই নেত্রী। মামলা (নং-১১) তে প্রধান আসামী হিসাবে নাম দেন স্থানীয় ৪৬ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সভাপতি পদের প্রার্থী আলী আজগরের।

মামলার বাদী নাসরিন ওয়ার্ড যুব মহিলা লীগের সভাপতি পদে স্থানীয় একজন যুবলীগ নেতার স্ত্রীর সঙ্গে লড়ছেন।
ফেসবুকে শামিমার এইসব অপকর্মের খবর ভাইরাল হয়ে গেলে তার অপরাধ জগতের নানা তথ্য সামাজিক যোগাযোগমাধ্যমে উঠে আসে। স্থানীয় সাংবাদিকদের কাছে ম্যাসেঞ্জারে পাঠাতে থাকেন নাসিমার গোপন অডিও, ভিডিও ও স্থিরচিত্র। নাসিমা একটি রাজকীয় খাটে বসে ফেনসিডিল খেতে দেখা গেছে একটি ছবিতে। অন্য আরেকটায় দেখা গিয়েছে কেন্দ্রীয় যুব মহিলা লীচগের এক নেত্রীর সঙ্গে সেলফি তুলতে।

সাংবাদিকের দেয়া হলফনামায় দেখা গেছে, নাসিমা ও তার পরকীয়া প্রেমিক স্বেচ্ছাসেবক লীগ নেতা আলী আসগর ২০১৬ সালের ২৪ জুন নোটারি পাবলিকের মাধ্যমে তাদের বিবাহের হলফনামা সম্পাদন করেন। স্থানীয় সূত্রে জানা যায়, নাসিমার প্রথম স্বামী জসিম উদ্দিন সুমন এসব মেনে নিয়েই নাসিমার সঙ্গে দ্বৈতভাবে সংসার করতেন।

নাসিমা-সুমন দম্পতি সংসারে প্রায় চৌদ্দ বছর বয়সের একটি ছেলে সন্তানও রয়েছে। নাসিমা ও তার প্রথম স্বামী সুমনের বিরুদ্ধে অসংখ্য অভিযোগ রয়েছে। ভাঙ্গারি দোকানে একজন টোকাইকে পিটিয়ে হত্যার পর দোকানের ভেতর লাশ ঝুলিয়ে রাখার অপরাধে ২০১৬ সালে তাদের বিরুদ্ধে সাবেক টঙ্গী থানায় হত্যা মামলা দায়ের হয়।

এসব বিষয়ে কথা বলার জন্য নাসিমা ও তার দুই স্বামীর সঙ্গে বার বার যোগাযোগের চেষ্টা করেও তাদেরকে পাওয়া যায়নি।্নাসিমা ও তার প্রথম স্বামি সুমন ফোন রিসিভ করেনি আর দ্বিতীয় স্বামী আজগরের মোবাইল বন্ধ পাওয়া গেছে। টঙ্গী পূর্ব থানার ওসি (তদন্ত) মো. জাহিদুল ইসলাম বলেন, দ্বিতীয় স্বামী আলী আজগরসহ ৫ জনের নামে নাসিমা থানায় ধর্ষণ মামলা দিয়েছেন। ওই মামলায় আজগরের সহযোগী দুইজনকে গ্রেফতার করা হয়েছে। প্রধান আসামী আজগর পলাতক রয়েছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বহুল আলোচিত যুব মহিলা লীগ নেত্রী দুই স্বামীর সাথে দুই সংসার করতেন। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ০৫:৪৪:৫৭ অপরাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২০