সংবাদ শিরোনাম ::
চুয়াডাঙ্গার বালিকা বিদ্যালয়ের সামনের দেয়ালে ‘জয় বাংলা’ স্লোগান!লিখন,পরে মুছন ঝালকাঠিতে ১৫০ কোটি টাকা ব্যয়ে সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন ড.জিয়াউদ্দিন হায়দার দামুড়হুদা মডেল থানা পুলিশের হাতে ইয়াবাসহ ৭ আসামী গ্রেফতার শিক্ষার্থীদের শুধু সনদ অর্জন নয়, দক্ষ ও মানবিক মানুষ হতে হবে: জিয়াউদ্দিন হায়দার উজিরপুরে শ্রমিকদল নেতার নেতৃত্বে সরকারি রাস্তার চার কিলোমিটার এলাকার গাছ লুটের মহোৎসব ঝালকাঠিতে ৩০ পিস ইয়াবাসহ দুই যুবক আটক আলমডাঙ্গার স্বপন ফেসবুকে রাজনৈতিক পোস্ট দেয়ায় যুবলীগ নেতা গ্রেপ্তার বাবুগঞ্জে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে দ্বিতীয় পর্যায়ের প্রশিক্ষণ শুরু। প্রবাসীর ৬৭ লাখ টাকা আত্মসাতের অভিযোগ দুলাভাইয়ের বিরুদ্ধে, বাড়ি থেকেও উচ্ছেদের হুমকি ডিসেম্বরে আপা আসবে তাই চলে যাচ্ছি বিদায় বাংলাদেশ আসিফ মাহমুদ

এ বছর সব সরকারি স্কুল বন্ধ রাখার ঘোষণা দিয়েছে নিউইয়র্ক। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:০৭:২১ পূর্বাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২০ ২২৭ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক:: করোনাভাইরাস মহামারির কারণে বছরের বাকি সময়জুড়ে সব সরকারি স্কুল বন্ধ রাখার ঘোষণা দিয়েছে নিউইয়র্ক সিটির মেয়র বিল ডে ব্লাসিও। গত শনিবার এক সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন।
সিটি মেয়র বলেন, শিক্ষাবর্ষের বাকি সময়টা স্কুল ফের চালু করতে না পারা কষ্টদায়ক, তবে এই সময় এটাই সঠিক কাজ।
গত ১৬ মার্চ থেকে স্কুল বন্ধ ঘোষণা করা হয় যুক্তরাষ্ট্রে করোনা সংক্রমণের কেন্দ্রস্থল নিউইয়র্ক সিটিতে। ওই নির্দেশনা অনুসারে আগামী ২০ এপ্রিল স্কুলগুলো ফের খোলার কথা ছিল। কিন্তু বর্তমান পরিস্থিতিতে এ সিদ্ধান্ত একবারেই অবাস্তব হবে বলে জানিয়েছেন মেয়র ব্লাসিও।

তবে মেয়রের স্কুল বন্ধ রাখার এ সিদ্ধান্তের সঙ্গে একমত নন নিউইয়র্কের গভর্নর অ্যান্ড্রু কুয়োমো। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি জানিয়েছেন, এখনও এ ধরনের কোন সিদ্ধান্ত হয়নি।

কুয়োমো বলেন, মেট্রোপলিটনের অন্য এলাকার সঙ্গে সমন্বয় না করেই মেয়র ব্লাসিও একতরফাভাবে স্কুল বন্ধ করতে পারেন না। এ জন্য বাকিদের সঙ্গে সিটির স্কুলগুলোও খুলে দেয়ার অনুরোধ জানিয়েছেন তিনি।

জন হপকিন্স ইউনিভার্সিটির তথ্যমতে, যুক্তরাষ্ট্রে এ পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৫ লাখ ২৯ হাজার ৮৮৭ জন, মারা গেছেন ২০ হাজার ৬০৪ জন। এরমধ্যে শুধু নিউইয়র্ক সিটিতেই প্রাণ গেছে ৬ হাজার ৩৩৭ জনের। সূত্র: রয়টার্স

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

এ বছর সব সরকারি স্কুল বন্ধ রাখার ঘোষণা দিয়েছে নিউইয়র্ক। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ০৮:০৭:২১ পূর্বাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২০