সংবাদ শিরোনাম ::
দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ডেঙ্গুর প্রকোপ বাড়ছে ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, খুলনা বিভাগে নতুন আক্রান্ত ৮৫ বাগেরহাটে বন্ধুর হাতেই খুন আইনজীবী শান্ত,হত্যা মামলায় দুই ভাইসহ গ্রেপ্তার ৪ বানারীপাড়ায় সন্ধ্যা নদীর ভাঙনকবলিত এলাকা পরিদর্শনে এমপি সান্টু: ক্ষতিগ্রস্থদের মাঝে চাল বিতরণ ​রাজাপুরে টিসিবি ডিলার নিয়োগে অনিয়ম ও জালিয়াতির অভিযোগ, এলাকাবাসীর বিক্ষোভ ​ ঝালকাঠিতে কন্যাশিশুর অধিকার সুরক্ষা ও বাল্যবিবাহ প্রতিরোধে অবহিতকরণ সভা অনুষ্ঠিত আগৈলঝাড়ায় বিএনপি নেতার বিরুদ্ধে দোকান দখল ও চাঁদাবাজির অভিযোগ, থানায় দুই অভিযোগ ঝালকাঠিতে বাস্তবায়িত হতে যাচ্ছে আন্তর্জাতিক মানের নদীভিত্তিক ইকো-ট্যুরিজম ও “ধানসিঁড়ি সাংস্কৃতিক পল্লী” নলছিটিতে ১৭ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার চুয়াডাঙ্গায় জাতীয় নাগরিক পার্টির জুলাই পদযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত বিজয়নগর থানার, আহসান উল্লাহ,

প্রেমে বিরোধের জেরে ধরে নারী পুলিশকে কুপিয়ে জখম। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:০৭:৪১ পূর্বাহ্ন, সোমবার, ৬ এপ্রিল ২০২০ ১৪৬ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক:: মাদারীপুর সদর থানার পিএসআই অনিমা বাড়ৈকে কুপিয়ে মারাত্মক জখম করেছে দুবৃর্ত্তরা। আশঙ্কজনক অবস্থায় তাকে রোববার রাত ১১টার দিকে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রেমে বিরোধের জেরে ঘটনাটি ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশের ঊর্ধ্বতন মহল।
পুলিশ জানায়, মাদারীপুর সদর থানায় কর্মরত পিএসআই অনিমা বাড়ৈ রোববার রাত সাড়ে ১০টার দিকে থানা থেকে পুলিশ লাইন্সের দিকে যাচ্ছিলেন। এ সময় লেকেরপাড়ে পুলিশ সুপারের কার্যালয়ের সামনে গেলে অনিমা বাড়ৈর পথরোধ করে তার গলায় ও হাতে ছুরি দিয়ে কুপিয়ে মারাত্মক জখম করে অজ্ঞাত এক ব্যক্তি। এ সময় তার চিৎকারে লোকজন এগিয়ে এসে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে যায়। পরে অবস্থার অবনতি হলে রাতেই তাকে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। পূর্ব পরিকল্পিতভাবে এই ঘটনা ঘটেছে বলে ধারণা করছে পুলিশ।

এ ব্যাপারে অতিরিক্ত পুলিশ সুপার বদরুল আলম মোল্লা সাংবাদিকদের জানান, ঘটনাটি পূর্ব পরিকল্পিত বলে ধারণা করা হচ্ছে। আহত অনিমা বাড়ৈর সঙ্গে রনবীর নামে এক ছেলের প্রেমঘটিত বিরোধের জেরে ঘটনা ঘটতে পারে। ঘটনাস্থল থেকে ছুরি ও স্যান্ডেল উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে সদর থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে। অনিমা সুস্থ হলে আসল ঘটনা জানা যাবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

প্রেমে বিরোধের জেরে ধরে নারী পুলিশকে কুপিয়ে জখম। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ০৯:০৭:৪১ পূর্বাহ্ন, সোমবার, ৬ এপ্রিল ২০২০