সংবাদ শিরোনাম ::
সুমন হত্যার বিচার ও খুনির ফাঁসির দাবিতে কবাই ইউনিয়ন বিএনপির মানববন্ধন ঘোড়াঘাটের পাশা ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মোফাজ্জল হোসেনের চালক ও শ্রমিকদের সঙ্গে মতবিনিময় নাগরিক সেবা ও উন্নয়নের প্রতিশ্রুতি চুয়াডাঙ্গার সকল সরকারী দপ্তরের প্রধানদের সঙ্গে বিনিময় সভা, বাবুগঞ্জ ডিগ্রি কলেজের আয়োজনে মাদকবিরোধী ক্যাম্পেইন অনুষ্ঠিত ব্রাহ্মণবাড়িয়ায় রুমিন ফারহানাকে অবাঞ্ছিত ঘোষণা, বিএনপির ঝাড়ু মিছিল পরিচ্ছন্নতা শুধু প্রশাসনের দায়িত্ব নয়, এটি সবার দায়িত্ব’: বাবুগঞ্জে এমপি জয়নুল আবেদীন। তেঁতুলিয়ায় ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচি ভার্চ্যুয়ালি উদ্বোধন ও বিশেষ পরিচ্ছন্নতা অভিযান চুয়াডাঙ্গায় প্রাইভেট থেকে ফেরার পথে এএসআই’র শিশু কন্যা নিখোঁজ চুয়াডাঙ্গার জীবননগর লাইসেন্স বিহীন ক্লিনিকের মালিককে জরিমানা পরে ক্লিনিকে সিলগালা অগ্রিম সতর্কতা: শুরু হওয়ার আগেই ৭,০০০ রিংগিতের নতুন ‘ভিসা ফাঁদ’ পাকাচ্ছে সিন্ডিকেট

সরকার ঘোষিত সাধারণ ছুটি ১৪ এপ্রিল পর্যন্ত বাড়ছে।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:৫৩:০২ পূর্বাহ্ন, রবিবার, ৫ এপ্রিল ২০২০ ৩১৫ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক :: সরকার ঘোষিত সাধারণ ছুটি ১৪ এপ্রিল পর্যন্ত বাড়ছে। সরকারের দায়িত্বশীল সূত্র এ তথ্য নিশ্চিত করেছেন।

ইতিমধ্যে আজ রবিবার দেশের বিমান চলাচল বন্ধের ঘোষণা ৭ এপ্রিল থেকে এক সপ্তাহ বাড়িয়ে ১৪ এপ্রিল পর্যন্ত করা হয়েছে। এর আগে দুই দফা বিমান চলাচল বন্ধের সঙ্গে সাধারণ ছুটির ঘোষণা এসেছে। গত ২৬ মার্চ থেকে ১১ এপ্রিল পর্যন্ত টানা সাধারণ ছুটি চলছে। সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা গেছে, আজ সন্ধ্যার মধ্যে ছুটি বাড়ানোর বিষয়ে প্রজ্ঞাপন জারি হবে।

আগামি সপ্তাহে ১৪ এপ্রিল পহেলা বৈশাখ এমনিতেই সরকারি ছুটি। এই দিনটি আনুষ্ঠানিকভাবে পালন না করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। মন্ত্রিপরিষদ বিভাগ ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় সংশ্লিষ্ট সকল দপ্তরকে বৈশাখের আনুষ্ঠানিকতা বাতিলের চিঠি ইস্যু করেছে।

সচিবালয়ের দায়িত্বশীল একটি সূত্র জানিয়েছেন, যদি করোনা পরিস্থিতি সামনে আরো অবনতি হয় তাহলে ছুটি বেড়ে ১৮ এপ্রিল পর্যন্ত যাবে।

গত ২৩ মার্চ সরকার ২৬ মার্চ থেকে ৪ এপ্রিল সাধারণ ছুটি ঘোষণা করে। এরপর পরিস্থিতি বিবেচনায় নিয়ে ৩১ মার্চ ছুটি বাড়িয়ে ১১ এপ্রিল পর্যন্ত করার ইঙ্গিত দেন প্রধানমন্ত্রী। ১ এপ্রিল এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

সরকার ঘোষিত সাধারণ ছুটি ১৪ এপ্রিল পর্যন্ত বাড়ছে।

আপডেট সময় : ০৮:৫৩:০২ পূর্বাহ্ন, রবিবার, ৫ এপ্রিল ২০২০