সংবাদ শিরোনাম ::
ঘোড়াঘাটের পাশা ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মোফাজ্জল হোসেনের চালক ও শ্রমিকদের সঙ্গে মতবিনিময় নাগরিক সেবা ও উন্নয়নের প্রতিশ্রুতি চুয়াডাঙ্গার সকল সরকারী দপ্তরের প্রধানদের সঙ্গে বিনিময় সভা, বাবুগঞ্জ ডিগ্রি কলেজের আয়োজনে মাদকবিরোধী ক্যাম্পেইন অনুষ্ঠিত ব্রাহ্মণবাড়িয়ায় রুমিন ফারহানাকে অবাঞ্ছিত ঘোষণা, বিএনপির ঝাড়ু মিছিল পরিচ্ছন্নতা শুধু প্রশাসনের দায়িত্ব নয়, এটি সবার দায়িত্ব’: বাবুগঞ্জে এমপি জয়নুল আবেদীন। তেঁতুলিয়ায় ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচি ভার্চ্যুয়ালি উদ্বোধন ও বিশেষ পরিচ্ছন্নতা অভিযান চুয়াডাঙ্গায় প্রাইভেট থেকে ফেরার পথে এএসআই’র শিশু কন্যা নিখোঁজ চুয়াডাঙ্গার জীবননগর লাইসেন্স বিহীন ক্লিনিকের মালিককে জরিমানা পরে ক্লিনিকে সিলগালা অগ্রিম সতর্কতা: শুরু হওয়ার আগেই ৭,০০০ রিংগিতের নতুন ‘ভিসা ফাঁদ’ পাকাচ্ছে সিন্ডিকেট বরিশালে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার”

জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে কলেজ শিক্ষার্থীর মৃত্যু।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:২৭:১১ অপরাহ্ন, শুক্রবার, ৩ এপ্রিল ২০২০ ১৪৯ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক:: সাতক্ষীরা সদর উপজেলার নারায়নপুর গ্রামে জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে হাসান আলী নামের এক কলেজ শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার রাতে তার মৃত্যু হয়।
পুলিশ ওই কলেজ শিক্ষার্থীর বাড়িতে লোকজনের যাতায়াত সীমিত করে দিয়েছে। তার নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠাবে স্বাস্থ্যবিভাগ। স্থানীয় ইউপি সদস্য ইরাদ আলী জানান, ঝাউডাঙ্গা ডিগ্রি কলেজের একাদশ শ্রেণীর ছাত্র হাসান আলী সপ্তাহখানেক আগে রাতে ধানের জমিতে পানি দেয়ার সময় ভয় পায়। সেই থেকে তার জ্বর শুরু হয়। পরে জ্বরের সঙ্গে শ্বাসকষ্ট যোগ হয়। এনিয়ে গ্রাম্য কবিরাজের কাছে ঝাড়-ফুকও করা হয়। এছাড়া স্থানীয় গ্রাম্য ডাক্তারের কাছে চিকিৎসা নিলেও কোন উপকার হয়নি।
তিনি জানান, বৃহস্পতিবার রাতে জ্বর ও শ্বাসকষ্ট বেড়ে যায়। তবে তাকে হাসপাতালে নেয়া হয়নি। মধ্যরাতে নাক ও মুখ দিয়ে রক্ত বের হয়ে সে মারা যায়।

সাতক্ষীরা সদর থানার ওসি আসাদুজ্জামান জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। লোকচলাচল সীমিত রাখা হয়েছে।

সাতক্ষীরার সিভিল সার্জন ডা. হুসাইন সাফায়েত জানান, মৃত্যুবরণকারী কলেজ ছাত্রের নমুনা সংগ্রহ করে আইইডিসিআরে পাঠানো হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে কলেজ শিক্ষার্থীর মৃত্যু।

আপডেট সময় : ১২:২৭:১১ অপরাহ্ন, শুক্রবার, ৩ এপ্রিল ২০২০