সংবাদ শিরোনাম ::
চুয়াডাঙ্গার বালিকা বিদ্যালয়ের সামনের দেয়ালে ‘জয় বাংলা’ স্লোগান!লিখন,পরে মুছন ঝালকাঠিতে ১৫০ কোটি টাকা ব্যয়ে সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন ড.জিয়াউদ্দিন হায়দার দামুড়হুদা মডেল থানা পুলিশের হাতে ইয়াবাসহ ৭ আসামী গ্রেফতার শিক্ষার্থীদের শুধু সনদ অর্জন নয়, দক্ষ ও মানবিক মানুষ হতে হবে: জিয়াউদ্দিন হায়দার উজিরপুরে শ্রমিকদল নেতার নেতৃত্বে সরকারি রাস্তার চার কিলোমিটার এলাকার গাছ লুটের মহোৎসব ঝালকাঠিতে ৩০ পিস ইয়াবাসহ দুই যুবক আটক আলমডাঙ্গার স্বপন ফেসবুকে রাজনৈতিক পোস্ট দেয়ায় যুবলীগ নেতা গ্রেপ্তার বাবুগঞ্জে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে দ্বিতীয় পর্যায়ের প্রশিক্ষণ শুরু। প্রবাসীর ৬৭ লাখ টাকা আত্মসাতের অভিযোগ দুলাভাইয়ের বিরুদ্ধে, বাড়ি থেকেও উচ্ছেদের হুমকি ডিসেম্বরে আপা আসবে তাই চলে যাচ্ছি বিদায় বাংলাদেশ আসিফ মাহমুদ

থেমে যাচ্ছে মালয়েশিয়ার জীবনযাত্রা। দেশটিতে মাত্র ৯০০ জন আক্রান্ত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:৩২:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ২০ মার্চ ২০২০ ১৮১ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক:: করোনাভাইরাস মোকাবিলা করতে গিয়ে থেমে যাচ্ছে মালয়েশিয়ার জীবনযাত্রা। দেশটিতে মাত্র ৯০০ জন আক্রান্ত হলেও নিরাপত্তা জোরদার করায় থেমে গেছে সব। কুয়ালালামপুর, পুত্রাজায়া, লাংকাউইর মতো স্থানগুলোতে থেমে গেছে কোলাহল। এমনকি মালয় গ্রামগুলোতেও নেই কলরব।
মালয়শিয়ার প্রধানমন্ত্রী মুহিউদ্দিন ইয়াসিনের নির্দেশ অনুযায়ী দেশটিতে গতকাল থেকে শুরু হয়েছে বিধিনিষেধ ও স্বাস্থ্যসচেতনতা। আগামী ৩১ তারিখ পর্যন্ত চলবে তা। কিন্তু তারপরও মালয়েশিয়ায় যে কোলাহল ছিল, তার ছিটেফোঁটাও নেই। ভোর ৫টা থেকে মায়ল নারীরা নিজেদের কাজে চলে যেতেন, পুরুষরা নিজ নিজ সময়ে কর্মক্ষেত্রে চলে যান। অথচ বর্তমান মালয়েশিয়াকে দেখলে মনে হবে যেন ঘুমের নগরী।

দেশটিতে প্রায় ৭ লক্ষাধিক প্রবাসী বাংলাদেশির বসবাস। বিভিন্ন ক্ষেত্রে কাজ করা এই প্রবাসীরা এখন সেখানে বন্দী জীবন কাটাচ্ছেন। এদিকে এদিকে মালয়েশিয়ার প্রতিরক্ষা মন্ত্রী এক ঘোষণায় বলেছেন, ‘মানুষের নিরাপত্তার বৃদ্ধিতে আমরা সেনাবাহিনী নামাতে পারি। কারণ, কাজের ক্ষেত্র বাদ দিয়ে এখন পর্যন্ত ৬০ শতাংশ মানুষকে আমরা ঘরে রাখতে পারছি। এটা যেন ৮০ শতাংশে বৃদ্ধি পায় আমরা সেই চেষ্টা করছি। করোনাভাইরাস যেন ব্যাপকভাবে ছড়িয়ে না পড়ে, আমাদের সে চেষ্টাও রয়েছে।’

মালয়েশিয়ার জাতীয় নিরাপত্তা পরিষদের সর্বশেষ বিবৃতিতে বলা হয়েছে, মানুষের চলাচলের ওপর যে বিধিনিষেধ আরোপ করা হয়েছে তা বলবৎ থাকবে। নাগরিকরা তা যথাযথভাবে কার্যকর করবে। জন্য শুধু মৌলিক চাহিদা পূরণ ছাড়া সবাইকে ঘরের মধ্যে থাকার উপদেশ দেওয়া হচ্ছে।

দেশটিতে হঠাৎ করোনা আক্রান্তের সংখ্যা বাড়ার কারণেই আতঙ্ক ছড়িয়ে পড়ে। এই ভাইরাসে আক্রান্তের সংখ্যা দেশটিতে মাত্র ৯০০। তবুও জনভীতি সামাল দিতে সরকার সেনা বাহিনী নামানোর চিন্তা করছে।

এখন পর্যন্ত করোনাভাইরাসের কারণে দেশটিতে মৃত্যু হয়েছে দুজনের। সুস্থ হয়েছেন ৪৯ জন, বাকিরা এখনও চিকিৎসাধীন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

থেমে যাচ্ছে মালয়েশিয়ার জীবনযাত্রা। দেশটিতে মাত্র ৯০০ জন আক্রান্ত

আপডেট সময় : ১২:৩২:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ২০ মার্চ ২০২০