সংবাদ শিরোনাম ::
নলছিটিতে ১৭ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার চুয়াডাঙ্গায় জাতীয় নাগরিক পার্টির জুলাই পদযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত বিজয়নগর থানার, আহসান উল্লাহ, রাজাপুরে মাদকের আখড়ায় অভিযান: ইয়াবাসহ আটক ২, বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ঝালকাঠিতে রোগী বহনকারী অ্যাম্বুলেন্স খাদ্যে পড়ে আহত ১, পা ভাঙল রোগীর দামুড়হুদার মদনায় বিস্কুট ফ্যাক্টারিতে আগুন ক্ষতি প্রায় ৮ লক্ষাধিক ভরা মৌসুমেও ইলিশের আকাল বৈরী আবহাওয়া, জলবায়ু পরিবর্তন ও অবৈধ জালে সংকটে সুন্দরবন উপকূলের মৎস্য অর্থনীতি সাগরে নেই ট্রলার, আড়তে নেই মাছ বানারীপাড়ায় বিএনপি নেতা সাইফুল ইসলাম রকি তেতলা পিজিএস স্কুলের সভাপতি বরিশালে সিভিল সার্জনের অপসারনের দাবীতে কক্ষে তালা বাবুগঞ্জে মাদক, চুরি-ডাকাতি ও সামাজিক অপরাধ প্রতিরোধে জনসচেতনতামূলক সভা।

পুলিশের পোশাক পড়ে অপহরণকারীরা মুদি ব্যবসায়ীকে অপহরণ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:২২:৫২ পূর্বাহ্ন, শনিবার, ৮ ফেব্রুয়ারী ২০২০ ১৪৬ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক:: খুলনার ডুমুরিয়ায় পুলিশের পোশাক পড়ে অপহরণকারীরা সেকান্দার গাজি নামের এক মুদি ব্যবসায়ীকে অপহরণ করেছে। পরে আড়ংঘাটা থানা এলাকায় প্রাইভেটকারসহ এক ভুয়া পুলিশকে আটক করা হয়। এ সময় গাড়ির ভেতর থেকে মুখে টেপ লাগানো ও হাত-পা বাঁধা অবস্থায় অপহৃত ওই ব্যবসায়ীকে উদ্ধার হয়।
শুক্রবার দিবাগত রাত ৩টার দিকে এ ঘটনা ঘটে। খুলনা মেট্রোপলিটন পুলিশের সহকারি কমিশনার মো. শহিদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
আড়ংঘাটা থানার উপ-পরিদর্শক (এসআই) সাইফুর রহমান বলেন, রাতে নিয়মিত টহল দেওয়ার সময় জিরোপয়েন্ট এলাকায় ডুমুরিয়া থেকে আসা প্রাইভেটকারকে (ঢাকা মেট্রো-গ ১৪-২১০২) সিগনাল দেয় পুলিশ। কিন্তু প্রাইভেটকারটি সিগনাল না মেনে বাইপাস সড়ক হয়ে মোস্তর মোড়ের দিকে যায়। সেখানে পুলিশ দেখে তারা দ্রুত রায়েরমহলের দিকে যায়। এতে সন্দেহ হলে পিছু ধাওয়া করে রায়েরমহল এলাকায় প্রাইভেটকারটি আটক করা হয়। গাড়িতে হাত-পা বাঁধা অবস্থায় ওই ব্যবসায়ীকে পাওয়া যায়। এসময় পুলিশ পোশাক পড়া ভুয়া পুলিশ সোহেল মোল্লাকে আটক করা হয়। তার সহযোগি আরও ৩/৪ জন পালিয়ে যায়। গাড়ি থেকে দুই সেট ইউনিফর্ম (পোশাক), মোবাইল, র‌্যাং ব্যাজ সহ দোকানের তালা ভাঙ্গার সরঞ্জাম উদ্ধার হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

পুলিশের পোশাক পড়ে অপহরণকারীরা মুদি ব্যবসায়ীকে অপহরণ

আপডেট সময় : ১১:২২:৫২ পূর্বাহ্ন, শনিবার, ৮ ফেব্রুয়ারী ২০২০