সংবাদ শিরোনাম ::
ঘোড়াঘাটে আশঙ্কাজনক হারে বাড়ছে বাল্যবিবাহ , ঝুঁকিতে কিশোরীদের ভবিষ্যৎ ঘোড়াঘাটে ডেঙ্গু প্রতিরোধে আলোচনা সভা কাঠালিয়াতে অটোকে সাইড দিতে গিয়ে দেবে গেল বিআরটিসি বাস, চরম ভোগান্তিতে যাত্রীরা সুমন হত্যার বিচার ও খুনির ফাঁসির দাবিতে কবাই ইউনিয়ন বিএনপির মানববন্ধন ঘোড়াঘাটের পাশা ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মোফাজ্জল হোসেনের চালক ও শ্রমিকদের সঙ্গে মতবিনিময় নাগরিক সেবা ও উন্নয়নের প্রতিশ্রুতি চুয়াডাঙ্গার সকল সরকারী দপ্তরের প্রধানদের সঙ্গে বিনিময় সভা, বাবুগঞ্জ ডিগ্রি কলেজের আয়োজনে মাদকবিরোধী ক্যাম্পেইন অনুষ্ঠিত ব্রাহ্মণবাড়িয়ায় রুমিন ফারহানাকে অবাঞ্ছিত ঘোষণা, বিএনপির ঝাড়ু মিছিল পরিচ্ছন্নতা শুধু প্রশাসনের দায়িত্ব নয়, এটি সবার দায়িত্ব’: বাবুগঞ্জে এমপি জয়নুল আবেদীন। তেঁতুলিয়ায় ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচি ভার্চ্যুয়ালি উদ্বোধন ও বিশেষ পরিচ্ছন্নতা অভিযান

ছেলের সঙ্গে মারামারিতে বাবা নিহত। আজকের ক্রাইম নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:৫৫:৪৫ পূর্বাহ্ন, শনিবার, ৮ ফেব্রুয়ারী ২০২০ ১৮২ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক:: সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলায় বাড়ির গরু নিয়ে ঝগড়ার জেরে ছেলের সঙ্গে মারামারিতে শামসুর রহমান ঢালি (৫৫) নামে এক বাবা নিহত হয়েছেন।
শনিবার সকাল সাড়ে ৯টার দিকে কালিগঞ্জ উপজেলার সাহাপুর গ্রামে এ ঘটনা ঘটে।

তবে স্থানীয়রা কেউ কেউ বলছেন, শামসুর রহমান ছেলে মিয়ারাজ ঢালির তাড়া খেয়ে আত্মরক্ষা করতে গিয়ে হোঁচট খেয়ে প্রাণ হারিয়েছেন। অপরদিক অন্যরা বলছেন ছেলের লাঠির আঘাতে মারা গেছেন তিনি।

গ্রামবাসী জানান, বাবা শামসুর রহমান ও ছেলে মিয়ারাজ ঢালি সম্প্রতি একটি গরু ক্রয় করেন। গরুটি অন্যের ফসল নষ্ট করায় বাবা শামসুর রহমান গরুটিকে বেদম পিটায়। ছেলে মিয়ারাজ গরুকে মারার প্রতিবাদ করে বাবার নাম তুলে গালাগাল করেন।

এ নিয়ে বাবা ও ছেলে দু’জনেই উত্তেজিত হয়ে লাঠিসোটা নিয়ে মারামারি করেন।

অভিযোগ পাওয়া গেছে, ছেলে মিয়ারাজের লাঠির আঘাতে বাবা শামসুর রহমান ঘটনাস্থলেই মারা যান। তবে অনেকে ভিন্নমত প্রকাশ করে বলেন, ছেলের হাত থেকে রক্ষা পেতে পালিয়ে যাবার সময় হোঁচট খেয়ে পড়ে গিয়ে মারা যান শামসুর রহমান।

কালিগঞ্জ থানার ওসি দেলোয়ার হোসেন সাংবাদিকদের জানান, সাহাপুরে পুলিশ পাঠানো হয়েছে। শামসুর রহমানকে লাঠিপেটা করে হত্যা করা হয়েছে নাকি তিনি হোঁচট খেয়ে পড়ে মারা গেছেন তা তদন্ত না করে বলা সম্ভব নয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ছেলের সঙ্গে মারামারিতে বাবা নিহত। আজকের ক্রাইম নিউজ

আপডেট সময় : ০৮:৫৫:৪৫ পূর্বাহ্ন, শনিবার, ৮ ফেব্রুয়ারী ২০২০