সংবাদ শিরোনাম ::
আগৈলঝাড়ায় পুলিশের অভিযানে উত্তম গ্রেফতার। আজকের ক্রাইম নিউজ
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৩:৫৪:৩৩ অপরাহ্ন, শনিবার, ৮ ফেব্রুয়ারী ২০২০ ১৪৫ বার পড়া হয়েছে

বি এম মনির হোসেন
আগৈলঝাড়া প্রতিনিধিঃ-
বরিশালের আগৈলঝাড়ায় পুলিশের বিশেষ অভিযানে সিআর মামলার পলাতক আসামীকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতকে বরিশাল আদালতে প্রেরন করা হয়েছে। থানা সূত্রে জানা গেছে, উপজেলার রত্নপুর ইউনিয়নের বারপাইকা গ্রামের উমেশ চন্দ্র বাড়ৈর ছেলে উত্তম বাড়ৈকে শুক্রবার রাতে নিজ এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে এএসআই মাহাবুব গ্রেফতার করে। সে সিআর ৯০৬/১৯ নং মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী ছিল। ওই মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতকে শনিবার সকালে বরিশাল আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে।


























