সংবাদ শিরোনাম ::
বাবুগঞ্জের দুর্গাসাগর থেকে হরিণ চুরির অভিযোগে কেয়ারটেকার ও মালী গ্রেপ্তার ঝালকাঠি প্রেস ক্লাবের দাতা সদস্য কুদ্দুস খান বাংলাদেশ বক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় প্রেসক্লাবের সভাপতি শুভেচ্ছা রাজাপুরে টিসিবি ডিলার নিয়োগে অনিয়মের সত্যতা, পুনঃতদন্তে প্রশাসন রাজাপুরে বেহাল সড়ক পুনঃনির্মাণ ও সংস্কারের দাবিতে মানববন্ধন: দুই যুগের দুর্ভোগে ২০ হাজার মানুষ চুয়াডাঙ্গায় রাইচ কুকারের সুইচ দেবার কালে বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধূর মৃত্যু রহমতপুর সমিতি ঢাকা আহ্বায়ক কমিটি গঠন বিজয়নগরে লুডু খেলাকে কেন্দ্র করে নিহত ১ আহত ৫ ঝালকাঠির ভীমরুলির ভাসমান পর্যটন কেন্দ্রে অতিরিক্ত ভাড়া ও উচ্চশব্দে সাউন্ড বক্স বাজানোর দায়ে অভিযান দর্শনায় বিজিবির অভিযানে ১৩ কোটি টাকার স্বর্ণসহ এক পাচারকারী আটক বিজয়নগর উপজেলা আমতলী বাজারের vision এর নতুন শো রুমের শুভ উদ্বোধন করা হয়েছে,

চীনে করোনাভাইরাসে মৃতের সংখ্যা ৭২২য়ে

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:০৫:০২ পূর্বাহ্ন, শনিবার, ৮ ফেব্রুয়ারী ২০২০ ১৭৪ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক:: চীনে মহামারি আকারে ছড়িয়ে পড়া করোনাভাইরাসে মৃতের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে। শুক্রবার দেশটিতে রেকর্ড সংখ্যক মানুষ মারা গেছেন। ফলে সবমিলিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৭২২য়ে। এই সংখ্যা গত দুই দশক আগে চীন ও হংকংয়ে ছড়িয়ে পড়া সার্স ভাইরাসে মৃত্যুর চেয়ে বেশি।

শনিবার চীনের জাতীয় স্বাস্থ্য কমিশনের বরাত দিয়ে এ খবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা ও রয়টার্স।

চীনে শুক্রবার রাতারাতি করোনাভাইরাসে আক্রান্ত আরও ৮৬ জন প্রাণ হারিয়েছে, যাদের অধিকাংশই হুবেই প্রদেশের বাসিন্দা। দেশটিতে একদিনে করোনায় এটাই সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড। এর আগে একদিনে মৃত্যুর সর্বোচ্চ রেকর্ড ছিল ৭৩। ফলে দেশটিতে মৃতের সংখ্যা বেড়ে ৭২২য়ে গিয়ে দাঁড়ালো।

শুক্রবার মৃতদের মধ্যে ৮১ জনেরই মৃত্যু হয়েছে হুবেই প্রদেশে । এসব মৃত্যুর ৬৩টি রেকর্ড করা হয়েছে প্রদেশের রাজধানী উহানে। এই শহর থেকেই গত ডিসেম্বরের শেষ নাগাদ চীন জুড়ে ছড়িয়ে পড়েছে করোনাভাইরাস। চীনের বাইরে আরো কমপক্ষে ২৫টি দেশে এই ভাইরাসের খোঁজ মিলেছে। ইতিমধ্যে হংকং ও ফিলিপাইনে করোনায় আক্রান্ত দুইজনের মৃত্যু হয়েছে।

চীনা স্বাস্থ্য কমিশন আরও জানায়, শুক্রবার দেশটিতে নতুন করে আরও ৩৩৯৯ জন করোনায় আক্রান্ত হয়েছেন। ফলে সেখানে এই ভাইরাসে আক্রান্ত মোট মানুষেণ সংখ্যা বেড়ে ৩৪৫৪৬য়ে গিয়ে দাঁড়ালো।

বিশ্বজুড়ে নভেল করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে জরুরি ভিত্তিতে ৬৭ কোটি ৫০ লাখ ডলার প্রয়োজন বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)।

এদিকে চীনে প্রাণঘাতী করোনাভাইরাস সম্পর্কে আগেই সতর্ক করে দেয়া চিকিৎসক লি ওয়েনলিয়াং মারা গেছেন। ভাইরাসের কেন্দ্রস্থল উহানে মারা যান তিনি। গত ১২ জানুয়ারি তাকে হাসপাতালে ভর্তি করা হয়। তার শরীরে করোনাভাইরাসের বিষয়টি ধরা পড়েছিলো গত পহেলা ফেব্রুয়ারি। রোগীর দেহ থেকে লির শরীরে করোনাভাইরাস ছড়িয়ে পড়েছিলো বলে জানা যায়।

লি ওয়েনলিয়াং সতর্ক করে দিয়ে বলেছিলেন, সার্সের মতো মহামারি আকার ধারণ করতে পারে এই নতুন ভাইরাস। তবে তখন তার কথাকে পাত্তা দেয়নি চীনা কর্তৃপক্ষ। বরং তার এ সতর্কবার্তাকে গুজব বলে উল্লেখ করেছিলো বেইজিং সরকার এবং তাকে এসব ‘গুজব’ছড়ানো বন্ধ করারও হুমকি দেয়া হয়েছিলো।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

চীনে করোনাভাইরাসে মৃতের সংখ্যা ৭২২য়ে

আপডেট সময় : ০৯:০৫:০২ পূর্বাহ্ন, শনিবার, ৮ ফেব্রুয়ারী ২০২০