সংবাদ শিরোনাম ::
নলছিটিতে ১৭ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার চুয়াডাঙ্গায় জাতীয় নাগরিক পার্টির জুলাই পদযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত বিজয়নগর থানার, আহসান উল্লাহ, রাজাপুরে মাদকের আখড়ায় অভিযান: ইয়াবাসহ আটক ২, বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ঝালকাঠিতে রোগী বহনকারী অ্যাম্বুলেন্স খাদ্যে পড়ে আহত ১, পা ভাঙল রোগীর দামুড়হুদার মদনায় বিস্কুট ফ্যাক্টারিতে আগুন ক্ষতি প্রায় ৮ লক্ষাধিক ভরা মৌসুমেও ইলিশের আকাল বৈরী আবহাওয়া, জলবায়ু পরিবর্তন ও অবৈধ জালে সংকটে সুন্দরবন উপকূলের মৎস্য অর্থনীতি সাগরে নেই ট্রলার, আড়তে নেই মাছ বানারীপাড়ায় বিএনপি নেতা সাইফুল ইসলাম রকি তেতলা পিজিএস স্কুলের সভাপতি বরিশালে সিভিল সার্জনের অপসারনের দাবীতে কক্ষে তালা বাবুগঞ্জে মাদক, চুরি-ডাকাতি ও সামাজিক অপরাধ প্রতিরোধে জনসচেতনতামূলক সভা।

সেনা কর্মকর্তার বাড়িতে ডাকাতি মামলায় আওয়ামী লীগ নেতা গ্রেফতার। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:২৫:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী ২০২০ ১২১ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক:::ফেনীর সোনাগাজীতে এক সেনা কর্মকর্তার বাড়িতে ডাকাতি মামলায় আওয়ামী লীগ নেতা আবদুল বারেক ওরফে আরু মিয়াকে (৪৮) গ্রেফতার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)

বুধবার উপজেলার আমিরাবাদ ইউনিয়ন পরিষদের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।

আবদুল বারেক ওরফে আরু মিয়া উপজেলার আমিরাবাদ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ৫ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য। পুলিশের দাবি, আরু মিয়া আন্তঃজেলা ডাকাত দলের সক্রিয় সদস্য। তিনি ওই এলাকার মধ্যম আহম্মদপুর গ্রামের বাসিন্দা।

পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) এসআই মো. কবির হোসেন বলেন, বুধবার বিকালে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আমিরাবাদ ইউনিয়ন পরিষদের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।

তার বিরুদ্ধে সোনাগাজী মডেল থানায় ডাকাতি মামলাসহ অস্ত্র, মাদক, চাঁদাবাজি ও অপহরণের অভিযোগে অন্তত ১০টি মামলা রয়েছে। তবে আরও একটি মামলায় গ্রেফতারি পরোয়ানা রয়েছে।

সিলেটে কর্মরত সেনাবাহিনীর সার্জেন্ট মো. ইকবাল হোসেন জানান, ২০১৮ সালের ১১ জুলাই দিবাগত গভীর রাতে তার বাড়ির কলাপসিবল গেটের তালা ভেঙে ১৫-২০ জনের মুখোশধারী সশস্ত্র ডাকাতদল ঘরে ঢুকে পরিবারের সবাইকে বেঁধে মারধর করে অস্ত্রের মুখে জিম্মি করে।

ওই সময় সশস্ত্র ডাকাতদল ৮ ভরি স্বর্ণালঙ্কার, নগদ ৮০ হাজার টাকা ও তিনটি মোবাইল ফোনসহ মূল্যবান মালামাল লুটে নেয়। ২০১৮ সালের ১৩ জুলাই ওই সেনা কর্মকর্তার ভাই মো. শাহপরান বাদী হয়ে অজ্ঞাতনামা ১৫-২০ জন সশস্ত্র ডাকাত দলের বিরুদ্ধে সোনাগাজী মডেল থানায় মামলা দায়ের করেন।

এই ঘটনায় সর্বশেষ আরু মিয়াসহ মোট ১৪ জন আসামিকে গ্রেফতার করে পুলিশ। তন্মধ্যে ৩ জন আসামি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেছে। একজন ডাকাতের দেয়া তথ্যমতে এর আগে পুলিশ একটি শাটার গান, তিন রাউন্ড কার্তুজ, ১২ হাজার টাকা, একটি স্বর্ণের চেইন ও তিনটি মোবাইল ফোন উদ্ধার করেছে।

আদালতে ১৬৪ ধারা মোতাবেক একজন ডাকাতের দেয়া স্বীকারোক্তিতে উঠে আসে আওয়ামী লীগ নেতা আবদুল বারেক আরু মিয়ার নাম। মামলাটি অধিকতর তদন্তের জন্য পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআইকে) হস্তান্তর করা হয়। বর্তমানে পিবিআইয়ের এসআই মো. কবির হোসেন মামলাটি তদন্ত করছেন।

সেনাকর্মকর্তা মো. ইকবাল হোসেন সোনাগাজী উপজেলার আমিরাবাদ ইউনিয়নের চরকৃষ্ণজয় গ্রামের আকরাম আলী ভূঞা বাড়ির আবুল কাসেমের ছেলে। তার আরও তিন ভাই সৌদি আরবে থাকেন।

আমিরাবাদ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম-সম্পাদক জহিরুল আলম জহির বলেন, আবদুল বারেক আরু মিয়া তার ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের সদস্য ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। মামলাটি যেহেতু তদন্তাধীন রয়েছে, সেহেতু এ বিষয়ে আমি কিছু বলতে চাচ্ছি না।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

সেনা কর্মকর্তার বাড়িতে ডাকাতি মামলায় আওয়ামী লীগ নেতা গ্রেফতার। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ০১:২৫:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী ২০২০