সংবাদ শিরোনাম ::
নলছিটিতে ১৭ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার চুয়াডাঙ্গায় জাতীয় নাগরিক পার্টির জুলাই পদযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত বিজয়নগর থানার, আহসান উল্লাহ, রাজাপুরে মাদকের আখড়ায় অভিযান: ইয়াবাসহ আটক ২, বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ঝালকাঠিতে রোগী বহনকারী অ্যাম্বুলেন্স খাদ্যে পড়ে আহত ১, পা ভাঙল রোগীর দামুড়হুদার মদনায় বিস্কুট ফ্যাক্টারিতে আগুন ক্ষতি প্রায় ৮ লক্ষাধিক ভরা মৌসুমেও ইলিশের আকাল বৈরী আবহাওয়া, জলবায়ু পরিবর্তন ও অবৈধ জালে সংকটে সুন্দরবন উপকূলের মৎস্য অর্থনীতি সাগরে নেই ট্রলার, আড়তে নেই মাছ বানারীপাড়ায় বিএনপি নেতা সাইফুল ইসলাম রকি তেতলা পিজিএস স্কুলের সভাপতি বরিশালে সিভিল সার্জনের অপসারনের দাবীতে কক্ষে তালা বাবুগঞ্জে মাদক, চুরি-ডাকাতি ও সামাজিক অপরাধ প্রতিরোধে জনসচেতনতামূলক সভা।

ঝালকাঠির নলসিটি তালতলা বাজারে চুরির ঘটনায় আতঙ্কিত ব্যবসায়ীরা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:৫৮:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারী ২০২০ ১৬৩ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঝালকাঠি প্রতিনিধি :
ঝালকাঠির নলছিটিতে চোরের উপদ্রব বৃদ্ধি পেয়েছে। গত এক মাসে উপজেলার বিভিন্ন স্থানে বেশ কয়েকটি ব্যবসাপ্রতিষ্ঠান ও বসতঘরে চুরি হয়েছে।

দু-একটি চুরির ঘটনায় থানায় মামলা হলেও পুলিশ চুরিকৃত মালামাল উদ্ধার ও প্রকৃত চোরকে চিহ্নিত বা গ্রেফতার করতে পারেনি। সর্বশেষ সোমবার (৩ ফেব্রুয়ারি) রাতে উপজেলার নাচনমহল ইউনিয়নের ডেবরা ও হারদল গ্রামের দুই বাড়িতে গরু চুরির ঘটনা ঘটে। এরআগে গত ১ ফেব্রুয়ারি রাতে উপজেলার সুবিদপুর ইউনিয়নের তালতলা বাজারে সুরভী সমবায় সমিতির অফিসে হানা দেয় চোরেরা। এতে ওই এলাকার ব্যবসায়ী ও জনসাধারণের মাঝে চোর আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

স্থানীয়রা জানায়, গত ১ ফেব্রুয়ারি রাতে চোরেরা সুরভী সমবায় সমিতির অফিসের
আলমারি ও টেবিলের ড্রয়ার ভেঙে নগদ সাড়ে ৪ লাখ টাকা ও প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে পালিয়ে যাওয়ার সময় মো. সুজন হাওলাদার (২৮) নামে একজন চোরকে আটক করে পুলিশে দিয়েছে এলাকাবাসী। আটক সুজন হাওলাদার উপজেলার মালুহার গ্রামের আলাউদ্দিন হাওলাদারের ছেলে। চুরির ঘটনায় গত ২ ফেব্রুয়ারি সুরভী সমবায় সমিতির মাঠকর্মী মো. বশির সরদার বাদি হয়ে আটক সুজন হাওলাদার ও উপজেলার সুবিদপুর গ্রামের মোতালেব তালুকদারের ছেলে মো. মিজান তালুকদারসহ
অজ্ঞাতনামা ৮/১০ জনকে আসামি করে নলছিটি থানায় একটি মামলা দায়ের করেন।

নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাখাওয়াত হোসেন বলেন, তালতলা বাজারে সুরভী সমবায় সমিতির অফিসে চুরির ঘটনায় সুজন হাওলাদার নামে একজনকে এলাকাবাসীরা আটক করে পুলিশে সোপর্দ করেছে। তাকে ওই চুরির ঘটনায় দায়ের করা মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে প্রেরণ করা হয়েছে। মামলার অন্য আসামিদের গ্রেফতারের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ঝালকাঠির নলসিটি তালতলা বাজারে চুরির ঘটনায় আতঙ্কিত ব্যবসায়ীরা

আপডেট সময় : ০৪:৫৮:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারী ২০২০