চুয়াডাঙ্গা দামুড়হুদা জামাই সহ দুইজন আহত।
- আপডেট সময় : ০৭:২৯:৪০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারী ২০২০ ২৬২ বার পড়া হয়েছে

মোঃ মিনারুল ইসলাম ভ্রাম্যমাণ প্রতিনিধি/ মোঃ আমিনুল ইসলাম দামুড়হুদা বিশেষ প্রতিনিধি::-
দামুড়হুদার কুড়ালগাছিতে শরিকানা জমিতে ধান লাগানোকে কেন্দ্র করে দুই ভায়ের মারামারিতে জামাই সহ দুইজন আহত হয়েছে। আহতদের কে দামুড়হুদা চিৎলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় দামুড়হুদা মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগ সুত্রে জানা যায় দামুড়হুদা উপজেলার কুড়ুলগাছির মৃত ফরজ আলীর দুই ছেলে নজরুল ইসলাম ও জহুরুল ইসলাম। ফরজ আলীর মৃত পর তাদের সম্পত্তি উভয় ছেলে মেয়ের মধ্যে অংশ মোতাবেক ভাগ করে দেন। এরই এক পর্যায়ে গতকাল রোববার সকাল ১০ টার দিকে কুড়ালগাছির গোবরার বিলে জহরুল ইসলাম ও তার জামাই রবিউল ইসলাম সহ শ্রুমিক নিয়ে শরিকানা জমিতে ধান লাগাতে যায়। ধান লাগাতে গেলে নজরুল ইসলাম গং লোকজন লাটিসোটা ও দেশীয়অস্ত্র নিয়ে বাধা সৃষ্টি করে ও একপর্যায়ে কথাকাটা কাটি হয় এবং উভয়ের মধ্যে মারামারি হয়। মারামারিতে জহুরুল ইসলাম ৪৪ ও তার জামাই কার্পাসডাঙ্গা বাজার পাড়ার আকুব্বর আলীর ছেলে রবিউল ইসলাম ২৬ গুরুত্বর জখম হয়। পরে মাঠে থাকা লোকজন ঘটনাস্থলে থেকে তাদের কে উদ্ধার করে দামুড়হুদা চিৎলা হাসপাতালে ভর্তি করেন।
দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ সুকুমার বিশ্বাস ঘটনার সত্যতা আজকের ক্রাইম নিউজ এর প্রতিবেদককে নিশ্চিত করে বলেন এই ঘটনায় মামলা প্রক্রিয়াধীন চলছে বলেও জানান তিনি।


























