সংবাদ শিরোনাম ::
ঘোড়াঘাটে আশঙ্কাজনক হারে বাড়ছে বাল্যবিবাহ , ঝুঁকিতে কিশোরীদের ভবিষ্যৎ ঘোড়াঘাটে ডেঙ্গু প্রতিরোধে আলোচনা সভা কাঠালিয়াতে অটোকে সাইড দিতে গিয়ে দেবে গেল বিআরটিসি বাস, চরম ভোগান্তিতে যাত্রীরা সুমন হত্যার বিচার ও খুনির ফাঁসির দাবিতে কবাই ইউনিয়ন বিএনপির মানববন্ধন ঘোড়াঘাটের পাশা ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মোফাজ্জল হোসেনের চালক ও শ্রমিকদের সঙ্গে মতবিনিময় নাগরিক সেবা ও উন্নয়নের প্রতিশ্রুতি চুয়াডাঙ্গার সকল সরকারী দপ্তরের প্রধানদের সঙ্গে বিনিময় সভা, বাবুগঞ্জ ডিগ্রি কলেজের আয়োজনে মাদকবিরোধী ক্যাম্পেইন অনুষ্ঠিত ব্রাহ্মণবাড়িয়ায় রুমিন ফারহানাকে অবাঞ্ছিত ঘোষণা, বিএনপির ঝাড়ু মিছিল পরিচ্ছন্নতা শুধু প্রশাসনের দায়িত্ব নয়, এটি সবার দায়িত্ব’: বাবুগঞ্জে এমপি জয়নুল আবেদীন। তেঁতুলিয়ায় ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচি ভার্চ্যুয়ালি উদ্বোধন ও বিশেষ পরিচ্ছন্নতা অভিযান

টাকা না পেয়ে বাড়ি থেকে একটি ছাগল নিয়ে যান দুই এস আই। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:৩০:৫৫ পূর্বাহ্ন, সোমবার, ৩ ফেব্রুয়ারী ২০২০ ২৪২ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক:: কুমিল্লার বরুড়া থানায় ব্যবসায়ীকে হয়রানির অভিযোগে দুই এএসআইকে ক্লোজড করা হয়েছে। উপজেলার শাকপুর গ্রামের মৃত আলী মিয়ার ছেলে ব্যবসায়ী ফরিদ আহমেদকে গাঁজা দিয়ে ফাঁসানোর অভিযোগে বরুড়া থানা পুলিশের এএসআই ইব্রাহীম খলীল ও ইসমাইল হোসেনকে রোববার রাতে ক্লোজড করা হয়।
ওই ব্যবসায়ীর অভিযোগ, গত ২০ জানুয়ারি রাত ৯টার দিকে এএসআই ইব্রাহীম খলীল ও ইসমাইল হোসেন ফরিদকে গাঁজা দিয়ে ফাঁসান। এ সময় শিপন নামের এক কিশোরকেও আটক করা হয়।

এরপর রাতেই দালালের মাধ্যমে ফরিদকে ১ লাখ টাকা এবং পরদিন কিশোরকে ৩০ হাজার টাকার বিনিময়ে ছেড়ে দেয়া হয়। পরে আরো ৩০ হাজার টাকার জন্য চাপ দিতে থাকেন ওই দুই পুলিশ সদস্য। টাকা না পেয়ে কিশোরের বাড়ি থেকে একটি ছাগল নিয়ে যান তারা।

পরে ফরিদ ২২ জানুয়ারি কুমিল্লা পুলিশ সুপার বরাবর লিখিত অভিযোগ করেন। এ ঘটনায় তদন্ত করে সত্যতা পেয়ে রোববার রাতে ওই দুই এএসআইকে কুমিল্লা পুলিশ লাইন্সে ক্লোজড করা হয়।

এ বিষয়ে বরুড়া থানার ওসি (তদন্ত) ইকবাল বাহার সাংবাদিকদের জানান, দুই এএসআইকে প্রশাসনিক কারণে ক্লোজড করা হয়েছে

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

টাকা না পেয়ে বাড়ি থেকে একটি ছাগল নিয়ে যান দুই এস আই। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ০৬:৩০:৫৫ পূর্বাহ্ন, সোমবার, ৩ ফেব্রুয়ারী ২০২০