সংবাদ শিরোনাম ::
রাজাপুরে খাল থেকে উদ্ধার মরদেহের পরিচয় শনাক্ত করল সিআইডি বরিশালে হাফেজ শিক্ষার্থীদের স্পোকেন ইংলিশ কোর্স সম্পন্নের পর সনদ ও বই বিতরণ ঘোড়াঘাটের কোটি টাকার রানীগঞ্জ হাটসহ প্রতিটি হাটে সড়কের ওপর দোকান! বাবুগঞ্জে ভি-ডব্লিউ-বি কর্মসূচির চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন ঘোড়াঘাটে প্রতিষ্ঠাবার্ষিকীতে ব্যতিক্রমী উদ্যোগ যুবদলের ৫ শতাধিক তাল বীজ রোপন ঘোড়াঘাটে ৪ পদজয়ী ও বৃত্তিপ্রাপ্ত ৫২ শিক্ষার্থীকে সংবর্ধনা বিরামপুরে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে র‍্যালী ও আলোচনা সভা‎‎ অনুষ্ঠিত পিরোজপুরে জাতীয় সড়ক নিরাপত্তা দিবস উদযাপন, চালকদের সম্মাননা ও দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের আর্থিক সহায়তা চুয়াডাঙ্গায় ঝন্টু হত্যা মামলার ১৭ বছর পর দুজনের যাবজ্জীবন কারাদন্ড চুয়াডাঙ্গায় ঝন্টু হত্যা মামলার ১৭ বছর পর দুজনের যাবজ্জীবন কারাদন্ড

প্রেমের টানে কুষ্টিয়ায় পালিয়ে আসা এক রোহিঙ্গা তরুণীকে আটক। আজকের ক্রাইম নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:২৫:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জানুয়ারী ২০২০ ১৬৯ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক:: প্রেমের টানে কুষ্টিয়ায় পালিয়ে আসা উম্মুল খায়ের (২২) নামক এক রোহিঙ্গা তরুণীকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার দুপুরে কুষ্টিয়া গোয়েন্দা পুলিশের একটি দল সদর উপজেলার হরিপুর ইউনিয়ন শালদহ গ্রাম থেকে ওই তরুণীকে আটক করে।

তিনি মায়ানমারের মংডু উপজেলার সিতা পরীক্ষা গ্রামের ফজল হকের মেয়ে। পরিবারের সঙ্গে তিনি কক্সবাজারের উখিয়া উপজেলার কুতুপালং ট্যাংকখালি ১৭ নম্বর ক্যাম্পে বসবাস করেন।

জেলা গোয়েন্দা পুলিশ সূত্র জানায়, ৭ মাস আগে কুষ্টিয়ার এক যুবকের সঙ্গে রোহিঙ্গা তরুণী উম্মুল খায়েরের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এ কারণে গত শনিবার ওই নারী কক্সবাজার ক্যাম্প থেকে কুষ্টিয়ায় পালিয়ে আসেন। গোপন সংবাদের ভিত্তিতে হরিপুর ইউনিয়নের শালদহ গ্রামে অভিযান চালিয়ে ওই তরুণীকে আটক করা হয়।

কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) গোলাম সবুর জানান, রোহিঙ্গা তরুণী আটকের ঘটনায় থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে। মেয়েটিকে কুতুপালং ক্যাম্পে পাঠানো হবে। এ ছাড়া ওই যুবকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

প্রেমের টানে কুষ্টিয়ায় পালিয়ে আসা এক রোহিঙ্গা তরুণীকে আটক। আজকের ক্রাইম নিউজ

আপডেট সময় : ০৩:২৫:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জানুয়ারী ২০২০