র্যাব-৮ এর অভিযানে ০১(এক) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার। আজকের ক্রাইম নিউজ
- আপডেট সময় : ০৩:৪১:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জানুয়ারী ২০২০ ১০৫ বার পড়া হয়েছে

বরিশাল র্যাব-৮ এর অভিযানে ০১(এক) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার।
র্যাব-৮, বরিশাল ৩০ জানুয়ারি ২০২০ তারিখ বরিশাল জেলার বাকেরগঞ্জ থানা এলাকায় একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। অভিযান পরিচালনাকালে আনুমানিক ১৬.৩০ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, বরিশাল জেলার বাকেরগঞ্জ থানাধীন পশ্চিম চরামদ্দি গ্রামস্থ শিউলি বেগম এর বসত বাড়ীতে মাদক জাতীয় দ্রব্য ক্রয়-বিক্রয় হইতেছে। প্রাপ্ত সংবাদের ভিত্তিতে র্যাবের আভিযানিক দলটি ৩০ জানুয়ারি ২০২০ তারিখ আনুমানিক ১৭.০৫ ঘটিকায় কৌশলগতভাবে ঘটনাস্থলের সন্নিকটে পৌছলে র্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে র্যাব সদস্যরা ঘেরাও পূর্বক ০১(এক) জন ব্যক্তিকে আটক করে। আটককৃত ব্যক্তিকে জিজ্ঞাসাবাদে তার নাম (১) শিউলি বেগম(৩৫), স্বামী- মোঃ সিরাজ গাজী, সাং- পশ্চিম চরামদ্দি, থানা- বাকেরগঞ্জ, জেলা-বরিশাল বলে জানায়। পরবর্তীতে স্থানীয় জনসাধারণের উপস্থিতিতে ধৃত আসামী শিউলি বেগম(৩৫) এর নিকট থেকে ৮৯০ গ্রাম গাঁজা উদ্ধার করে। র্যাব-৮, বরিশাল সিপিএসসি’র ডিএডি মোঃ আল-মামুন শিকদার বাদী হয়ে বরিশাল জেলার বাকেরগঞ্জ থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেন।


























