সংবাদ শিরোনাম ::
ঘোড়াঘাটে আশঙ্কাজনক হারে বাড়ছে বাল্যবিবাহ , ঝুঁকিতে কিশোরীদের ভবিষ্যৎ ঘোড়াঘাটে ডেঙ্গু প্রতিরোধে আলোচনা সভা কাঠালিয়াতে অটোকে সাইড দিতে গিয়ে দেবে গেল বিআরটিসি বাস, চরম ভোগান্তিতে যাত্রীরা সুমন হত্যার বিচার ও খুনির ফাঁসির দাবিতে কবাই ইউনিয়ন বিএনপির মানববন্ধন ঘোড়াঘাটের পাশা ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মোফাজ্জল হোসেনের চালক ও শ্রমিকদের সঙ্গে মতবিনিময় নাগরিক সেবা ও উন্নয়নের প্রতিশ্রুতি চুয়াডাঙ্গার সকল সরকারী দপ্তরের প্রধানদের সঙ্গে বিনিময় সভা, বাবুগঞ্জ ডিগ্রি কলেজের আয়োজনে মাদকবিরোধী ক্যাম্পেইন অনুষ্ঠিত ব্রাহ্মণবাড়িয়ায় রুমিন ফারহানাকে অবাঞ্ছিত ঘোষণা, বিএনপির ঝাড়ু মিছিল পরিচ্ছন্নতা শুধু প্রশাসনের দায়িত্ব নয়, এটি সবার দায়িত্ব’: বাবুগঞ্জে এমপি জয়নুল আবেদীন। তেঁতুলিয়ায় ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচি ভার্চ্যুয়ালি উদ্বোধন ও বিশেষ পরিচ্ছন্নতা অভিযান

ঠাকুরগাঁও‌য়ে খাবার খেয়ে এক গ্রামের ১৩ জন অসুস্থ্য

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:৪২:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জানুয়ারী ২০২০ ১৩৬ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

গৌতম চন্দ্র বর্মন,ঠাকুরগাঁওঃবাসায় খাবার খেয়ে ঠাকুরগাঁওয়ে একটি গ্রামের যৌথ পরিবারের ১৩ জন অসুস্থ্য হয়ে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসাপাতালে ভর্তি হয়েছে। বুধবার দুপুর থেকে একে একে অসুস্থ্য হয়ে
পরলে সন্ধ্যার পর তাদেরকে হাসপাতালে ভর্তি করে স্বজনরা। এদের মধ্যে দু’জনের
অবস্থা গুরুতর বলে জানিয়েছেন চিকিৎসক। অসুস্থ্য রোগীরা সবাই
ঠাকুরগাঁও সদরের আকচা ইউনিয়নের দক্ষিন বঠিনা গ্রামের বাসিন্দা।স্বজনরা জানান, সতেন্দ্র বর্মন, নিত্যানন্দ বর্মন, অমির চক্র বর্মন ও হরবিন্দু বর্মন চার ভাই একই বাড়িতে বসবাস করেন। প্রতিদিনের মতো সকালে খাবার খেয়ে যার যার কর্মস্থলে যায় তারা। পরে প্রত্যেকে তাদের নিজ নিজ কর্মস্থলে অসুস্থ্য বোধ করলে অন্যের সাহায্য নিয়ে বাসায় ফিরে। এছাড়া
বাসার অন্যান্য সদস্যরাও বাসার খাবার খেয়ে প্রথমে তাদের মাথা ব্যথা ও পরে
বমি করে। এরপর একে একে অজ্ঞান হয়ে যায় । অসুস্থ্য হওয়ার খবর শুনে আশপাশের প্রতিবেশিরা এসে বাসায় প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা নেয়। তারপরও জ্ঞান না ফেরায় সন্ধ্যার দিকে তাদের সবাইকে ঠাকুরগাঁও আধুনিক সদর
হাসপাতালে ভর্তি করা হয়। অসুস্থ্য রোগী চন্দ্র মোহন, আলপনা, উৎসসহ ১৩ জনই হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। এদের মধ্যে অনেকেরই জ্ঞান ফিরলেও স্বাভাবিকভাবে কথা বলতে পারছে না কেউই।কিভাবে এমন হলো তা জানতে চাইলে কেউ বলছেন পানি থেকে হতে পারে
আবার কেউ বলছেন বাসার খাবার খেয়ে হতে পারে। এমন ঘটনা আগে কখনো
ঘটেনি বলে জানান তারা। আর ভর্তি হওয়া রোগীদের মধ্যে হরবিন্দু বর্মন ও
আলপনা নামের দুজনের শারিরিক অবস্থা গরুতর বলে জানান চিকিৎসক।
এ বিষয়ে আধুনিক সদর হাসপাতালের জরুরী বিভাগের মেডিক্যাল অফিসার
ডাঃ লিটন সরকার জানান, যারা ভর্তি হয়েছে তারা কি কারনে অসুস্থ্য
হয়েছে তা এখনো স্পষ্ট না। তাদের কে চিকিৎসা দেয়া হচ্ছে। আমরা কারন
নিশ্চিত করার জন্য কাজ করছি। তবে খাবারের কারণেই অসুস্থ্য হয়ে থাকতে
পারে বলে চিকিৎসকরা প্রাথমিকভাবে ধারনা করছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ঠাকুরগাঁও‌য়ে খাবার খেয়ে এক গ্রামের ১৩ জন অসুস্থ্য

আপডেট সময় : ১২:৪২:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জানুয়ারী ২০২০