সংবাদ শিরোনাম ::
বরিশালে হাফেজ শিক্ষার্থীদের স্পোকেন ইংলিশ কোর্স সম্পন্নের পর সনদ ও বই বিতরণ ঘোড়াঘাটের কোটি টাকার রানীগঞ্জ হাটসহ প্রতিটি হাটে সড়কের ওপর দোকান! বাবুগঞ্জে ভি-ডব্লিউ-বি কর্মসূচির চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন ঘোড়াঘাটে প্রতিষ্ঠাবার্ষিকীতে ব্যতিক্রমী উদ্যোগ যুবদলের ৫ শতাধিক তাল বীজ রোপন ঘোড়াঘাটে ৪ পদজয়ী ও বৃত্তিপ্রাপ্ত ৫২ শিক্ষার্থীকে সংবর্ধনা বিরামপুরে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে র‍্যালী ও আলোচনা সভা‎‎ অনুষ্ঠিত পিরোজপুরে জাতীয় সড়ক নিরাপত্তা দিবস উদযাপন, চালকদের সম্মাননা ও দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের আর্থিক সহায়তা চুয়াডাঙ্গায় ঝন্টু হত্যা মামলার ১৭ বছর পর দুজনের যাবজ্জীবন কারাদন্ড চুয়াডাঙ্গায় ঝন্টু হত্যা মামলার ১৭ বছর পর দুজনের যাবজ্জীবন কারাদন্ড বরিশালে ডেলটা লাইফ ইনসিওরেন্সের একক বীমার বিশেষ উন্নয়ন সভা অনুণ্ঠিত

বগুড়ায় অপহরণ চক্রের ৩ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজকের ক্রাইম নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:৫৬:০৫ অপরাহ্ন, বুধবার, ২৯ জানুয়ারী ২০২০ ১৬৭ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক:: বগুড়ায় অপহরণ চক্রের ৩ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার সকাল ১০টার দিকে স্থানীয় বনানী এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার অপহরণ চক্রের সদস্যরা হলো, জয়পুরহাট জেলার আক্কেলপুর উপজেলার আলী মামুদপুর এলাকার ইসহাক আলীর ছেলে জনি (২৫) ও তার স্ত্রী সুমাইয়া আক্তার (১৯), ধুনট উপজেলার সরু গ্রামের আব্দুল মাজেদের মেয়ে সাদিয়া আক্তার (২৪)।

জানা যায়, জনি তার স্ত্রীকে নিয়ে বনানীর র‌্যাব ক্যাম্পের পেছনে ভাড়া বাসায় থাকতো। সেই সাথে সাদিয়া ও সুমাইয়া সম্পর্কে খালাতো বোন বলে জানিয়েছে পুলিশ।

জনি ও সুমাইয়া দম্পতি কাজই হলো বিভিন্ন মানুষের সাথে আত্মীয়তার সম্পর্ক গড়ে তোলা এবং বিভিন্ন কৌশলে ফাদে ফেলে টাকা আদায় করা। সেই রেশ ধরে গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার হরিপুর এলাকার সেকেন্দার আলীর ছেলে শাহজাহানের (৩৯) সাথে ধর্ম আত্মীয়তার সম্পর্ক তৈরী করে তারা।

গত ২৭ জানুয়ারি সন্ধ্যার দিকে জনি ও সুমাইয়া ফোনে বারপুর এলাকা থেকে শাহজাহানকে সাতমাথায় আসতে বলে। শাহজাহান এলে তাকে নিয়ে মুন্না চাপ ঘরের দিকে যাওয়ার কথা বলে তারা সিএনজিতে উঠে। পরে সেখানে না নেমে জোর করে তারা শাহজাহানকে তাদের ভাড়া বাসায় নিয়ে যায়। সেখানে শাহজাহানকে মারপিট এবং ঠাণ্ডা পানি ঢেলে নির্যাতন করে।

সেখানে নির্যাতনের পাশাপাশি শাহজাহানকে উলঙ্গ করে ছবি তোলে সাদিয়া। পরে সেই ছবি ইন্টারনেটসহ বিভিন্ন স্থানে ছড়িয়ে দেয়ার কথা বলে ৩৫ লাখ টাকা একটি ব্যাংক একাউন্টে পাঠানোর জন্য শাহজাহানের পরিবারে চাপ দেয়। শাহজাহানের বাবা বিষয়টি জানামাত্র দ্রুত সদর থানায় যোগাযোগ করে।

বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) এসএম বদিউজ্জামান সাংবাদিকদের বলেন, অভিযোগ পাওয়ামাত্র অপহরণকারীদের গ্রেপ্তার ও ভিকটিমকে উদ্ধার অভিযান শুরু হয়। মোবাইল নম্বর এবং ব্যাংকের হিসাব নম্বর ট্র্যাকিং করে বনানীর ভাড়া বাসা থেকে বুধবার সকালে তাদের গ্রেপ্তার করতে সক্ষম হই। প্রতারকদের বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বগুড়ায় অপহরণ চক্রের ৩ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজকের ক্রাইম নিউজ

আপডেট সময় : ০৪:৫৬:০৫ অপরাহ্ন, বুধবার, ২৯ জানুয়ারী ২০২০