সংবাদ শিরোনাম ::
মাওলানা ভাসানীর জীবনাদার্শ নলছিটিতে ক্লুলেস হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার চুয়াডাঙ্গায় কলেজছাত্রীর আত্মহত্যা সন্ত্রাস, চাঁদাবাজি, মাদক ও দুর্নীতিমুক্ত ওয়ার্ড গড়ার প্রত্যয়ে দলিল উদ্দিন মোল্লার উঠান বৈঠক। আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ঝালকাঠিতে জেলা স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল দর্শনায় ট্রেন থামিয়ে দুর্বৃত্তরা ট্রেনের ইঞ্জিনের কেবিনের কাচ ভেঙে ভেতরে ঢুকে লোকোমাস্টার ও সহকারী লোকোমাস্টারকে এলোপাতারি কুপিয়ে জখম করেছে। ইউএনওর বদলির আদেশ প্রত্যাহারের দাবিতে ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ ও মানববন্ধন বানারীপাড়ায় সাবেক পৌর কাউন্সিলর ইউনুস মিয়া গ্রেপ্তার ভান্ডারিয়ায় ডিএমএফ দিয়ে চোখের চিকিৎসা, গ্রামীণ চক্ষু চিকিৎসা কেন্দ্রে ২৫ হাজার টাকা জরিমানা বরিশাল বিএম কলেজের নতুন অধ্যক্ষ ড.মাহমুদুল ইসলাম

সিটি করপোরেশন নির্বাচনের সব ভোটকেন্দ্র সিসি ক্যামেরার আওতায় রাখার সিদ্ধান্ত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:৪৯:৩৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ জানুয়ারী ২০২০ ১৯৯ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক:: আসন্ন ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনের সব ভোটকেন্দ্র সিসি ক্যামেরার আওতায় রাখার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। মক ভোটের দিনসহ মোট তিন দিন কেন্দ্রের চিত্র ধারণ করা হবে।
জরুরি ভিত্তিতে এ বিষয়ে ব্যবস্থা নিতে ঢাকা উত্তর সিটির রিটার্নিং কর্মকর্তা আবুল কাসেম ও দক্ষিণ সিটির রিটার্নিং কর্মকর্তাকে এ সংক্রান্ত নির্দেশনা দেওয়া হয়েছে।
ইসির সিস্টেম ম্যানেজার মো. আশরাফ হোসেন স্বাক্ষরিত নির্দেশনায় বলা হয়েছে-, ‘ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচন-২০২০ এবং ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচন-২০২০ এ ভোট কেন্দ্রের নিরাপত্তা বৃদ্ধির জন্য ভোট কেন্দ্র হিসেবে যেসব প্রতিষ্ঠানকে নির্ধারণ করা হয়েছে সেসব প্রতিষ্ঠানের বিদ্যমান সিসি ক্যামেরা মক ভোটিং এর দিন, নির্বাচনের পূর্বের দিন ও নির্বাচনের দিন ব্যবহার করার বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়েছে।’

‘তবে শর্ত থাকে যে, ভোটগ্রহণের দিন গোপন কক্ষের কোনও দৃশ্য সিসি ক্যামেরার আওতায় আসবে না।’

নির্দেশনায় আরও বলা হয়েছে, ‘ভোটকেন্দ্র হিসেবে নির্ধারিত প্রতিষ্ঠানের বিদ্যমান সিসি ক্যামেরার সংখ্যাসহ বিভিন্ন তথ্য সংগ্রহ করে বিদ্যমান সিসি ক্যামেরা মক ভোটিংয়ের দিন, নির্বাচনের পূর্বের দিন ও নির্বাচনের দিন ব্যবহার করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছে কমিশন।

সিসি ক্যামেরা ব্যবহারের বিষয়ে সার্বিক সমন্বয় ও সহায়তার জন্য নির্দেশ দেওয়া হয়েছে ঢাকার আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও ঢাকা জেলা নির্বাচন কর্মকর্তাকে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

সিটি করপোরেশন নির্বাচনের সব ভোটকেন্দ্র সিসি ক্যামেরার আওতায় রাখার সিদ্ধান্ত

আপডেট সময় : ০৭:৪৯:৩৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ জানুয়ারী ২০২০