সংবাদ শিরোনাম ::
ঘোড়াঘাটে আশঙ্কাজনক হারে বাড়ছে বাল্যবিবাহ , ঝুঁকিতে কিশোরীদের ভবিষ্যৎ ঘোড়াঘাটে ডেঙ্গু প্রতিরোধে আলোচনা সভা কাঠালিয়াতে অটোকে সাইড দিতে গিয়ে দেবে গেল বিআরটিসি বাস, চরম ভোগান্তিতে যাত্রীরা সুমন হত্যার বিচার ও খুনির ফাঁসির দাবিতে কবাই ইউনিয়ন বিএনপির মানববন্ধন ঘোড়াঘাটের পাশা ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মোফাজ্জল হোসেনের চালক ও শ্রমিকদের সঙ্গে মতবিনিময় নাগরিক সেবা ও উন্নয়নের প্রতিশ্রুতি চুয়াডাঙ্গার সকল সরকারী দপ্তরের প্রধানদের সঙ্গে বিনিময় সভা, বাবুগঞ্জ ডিগ্রি কলেজের আয়োজনে মাদকবিরোধী ক্যাম্পেইন অনুষ্ঠিত ব্রাহ্মণবাড়িয়ায় রুমিন ফারহানাকে অবাঞ্ছিত ঘোষণা, বিএনপির ঝাড়ু মিছিল পরিচ্ছন্নতা শুধু প্রশাসনের দায়িত্ব নয়, এটি সবার দায়িত্ব’: বাবুগঞ্জে এমপি জয়নুল আবেদীন। তেঁতুলিয়ায় ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচি ভার্চ্যুয়ালি উদ্বোধন ও বিশেষ পরিচ্ছন্নতা অভিযান

৩ স্কুলছাত্রীকে অপহরণ করে ‘গণধর্ষণ’। আজকের ক্রাইম নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:৫০:৪১ অপরাহ্ন, সোমবার, ২৭ জানুয়ারী ২০২০ ১৬৬ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক:: টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় নবম শ্রেণির তিন ছাত্রীকে অপহরণের পর গণধর্ষণের অভিযোগ উঠেছে। গতকাল রোববার উপজেলার সাতকুয়া বন এলাকায় এ ঘটনা ঘটে। সোমবার কয়েকজনকে অজ্ঞাতনামা আসামি করে থানায় মামলা দায়ের করা হয়েছে। তিন স্কুলছাত্রীকে ডাক্তারি পরীক্ষার জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠিয়েছে পুলিশ।
অভিযুক্তদের শনাক্ত গ্রেপ্তার করতে পুলিশ চেষ্টা করছে বলে জানিয়েছেন ঘাটাইলের থানার পরিদর্শক (তদন্ত) সাইফুল ইসলাম।

মামলা ও এলাকাবাসী সূত্রে জানা যায়, গতকাল রোববার ঘাটাইলের একটি বালিকা উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের দোয়া ও বিদায় অনুষ্ঠান ছিল। ওই বিদ্যালয়ের নবম শ্রেণির চার ছাত্রী বিদ্যালয়ে আসার পর বেড়াতে বের হয়। সেখানে তাদের সঙ্গে হৃদয় ও শাহীন নামের দুই বন্ধু যোগ দেয়। পরে তারা ব্যাটারিচালিত অটোরিকশাযোগে সাতকুয়া বনে যায়। এ সময় পাঁচ-সাতজন দুস্কৃতিকারী তাদের ঘিরে ফেলে হৃদয়, শাহীন ও রিকশাচালক আশিককে মারধর করে তিনজনকে গণধর্ষণ করে। এ সময় এক ছাত্রী ধষর্ণের হাত থেকে বেঁচে যায়। গতকাল দুপুর ২টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত আটকে রেখে তিন ছাত্রীকে আবার গণধর্ষণ করে পালিয়ে যায় ধর্ষকরা।

এরপর ওই চার ছাত্রী তাদের একজনের নানার বাড়িতে আশ্রয় নেয়। মোবাইলে অভিভাবকদের বিষয়টি জানায়। পরে অভিভাবকরা থানায় জানালে পুলিশ চার ছাত্রীকে উদ্ধার করে। এ ঘটনায় আজ এক স্কুলছাত্রীর বাবা বাদী হয়ে অজ্ঞাত পাঁচ-সাতজনের বিরুদ্ধে মামলা দায়ের করেন।

ঘাটাইল থানার পরিদর্শক (তদন্ত) সাইফুল ইসলাম বলেন, ‘তিন ছাত্রী ধর্ষণের ঘটনায় থানায় শিশু অপহরণ ও ধর্ষণ মামলা হয়েছে। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। তিন স্কুলছাত্রীর ডাক্তারি পরীক্ষা হাসপাতালে পাঠানো হয়েছে।’

টাঙ্গাইল জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. সদর উদ্দিন বলেন, ‘ওই তিন স্কুলছাত্রীর ডাক্তারি পরীক্ষা চলছে। প্রতিবেদন পাওয়ার পর বিস্তারিত বলা যাবে।’

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

৩ স্কুলছাত্রীকে অপহরণ করে ‘গণধর্ষণ’। আজকের ক্রাইম নিউজ

আপডেট সময় : ০২:৫০:৪১ অপরাহ্ন, সোমবার, ২৭ জানুয়ারী ২০২০