সংবাদ শিরোনাম ::
নলছিটিতে ১৭ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার চুয়াডাঙ্গায় জাতীয় নাগরিক পার্টির জুলাই পদযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত বিজয়নগর থানার, আহসান উল্লাহ, রাজাপুরে মাদকের আখড়ায় অভিযান: ইয়াবাসহ আটক ২, বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ঝালকাঠিতে রোগী বহনকারী অ্যাম্বুলেন্স খাদ্যে পড়ে আহত ১, পা ভাঙল রোগীর দামুড়হুদার মদনায় বিস্কুট ফ্যাক্টারিতে আগুন ক্ষতি প্রায় ৮ লক্ষাধিক ভরা মৌসুমেও ইলিশের আকাল বৈরী আবহাওয়া, জলবায়ু পরিবর্তন ও অবৈধ জালে সংকটে সুন্দরবন উপকূলের মৎস্য অর্থনীতি সাগরে নেই ট্রলার, আড়তে নেই মাছ বানারীপাড়ায় বিএনপি নেতা সাইফুল ইসলাম রকি তেতলা পিজিএস স্কুলের সভাপতি বরিশালে সিভিল সার্জনের অপসারনের দাবীতে কক্ষে তালা বাবুগঞ্জে মাদক, চুরি-ডাকাতি ও সামাজিক অপরাধ প্রতিরোধে জনসচেতনতামূলক সভা।

গৌরনদীতে অপহরনের ১১দিন পর স্কুল ছাত্রী উদ্ধার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:৫৬:১৮ অপরাহ্ন, সোমবার, ২৭ জানুয়ারী ২০২০ ১৩৮ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বি এম মনির হোসেন
স্টাফ রিপোর্টার:-

অপহরনের ১১দিন পর অপহৃতা স্কুল ছাত্রীকে উদ্ধার ও অপহরনকারীকে গ্রেফতার করেছে বরিশাল জেলার গৌরনদী মডেল থানা পুলিশ। সোমবার দুপুরে গ্রেফতারকৃত অপহরনকারীকে বরিশাল আদালতের মাধ্যমে জেলহাজতে ও স্কুল ছাত্রীকে ডাক্তারী পরীক্ষার জন্য শেবাচিম হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
মামলার তদন্তকারী কর্মকর্তা গৌরনদী মডেল থানার এসআই মোঃ আসাদুজ্জামান খান জানান, প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে অপহরকারীর অবস্থান নিশ্চিত করে নারায়ানগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে অপহরনকারীকে গ্রেফতার ও অপহৃতা স্কুল ছাত্রীকে উদ্ধার করা হয়েছে। মামলার এজাহারে জানা গেছে, গৌরনদীর ভুরঘাটা গ্রামের খালা বাড়িতে বেড়াতে আসে পাশ^বর্তী কালকিনি উপজেলার ক্রোকিরচর মাধ্যমিক বিদ্যালয়ের অস্টম শ্রেনীর ছাত্রী ইজমা আক্তার (১৪)। গত ১৫ জানুয়ারি সকালে খালাবাড়ির পাশ^বর্তী বরিশাল-ঢাকা মহাসড়কের উপর দিয়ে কৌশলে মাইক্রোবাসযোগে স্কুল ছাত্রীকে অপহরন করা হয়।
মামলার বাদি অপহৃতা স্কুল ছাত্রীর খালাতো ভাই ফরিদ বেপারী জানান, দীর্ঘদিন থেকে ইজমাকে প্রেমের প্রস্তাবে বিভিন্ন ধরনের উত্যক্ত করে আসছিলো স্থানীয় একটি মোটরসাইকেল গ্যারেজের শ্রমিক অনিক চৌধুরী (২৬)। তিনি আরও জানান, তার খালাতো বোনের অপহরনের পর অনিকও নিখোঁজ হয়। সে সুবাদে থানায় অনিকসহ তার সহযোগিদের আসামি করে গত ১৬ জানুয়ারি অপহরন মামলা দায়ের করা হয়।
গৌরনদী মডেল থানার ওসি গোলাম সরোয়ার জানান, মামলা দায়েরের পর থানা পুলিশ প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে অনিকের অবস্থান নিশ্চিত করে তাকে গ্রেফতার করে। পরবর্তীতে পুলিশের জিজ্ঞাসাবাদে অনিকের স্বীকারোক্তি অনুযায়ী অপহৃতা স্কুল ছাত্রীকে উদ্ধার করা হয়। ওসি আরও জানান, গ্রেফতারকৃত অনিক চৌধুরী যশোর কোতোয়ালী থানার নতুন উপশহর গ্রামের কবির চৌধুরীর পুত্র। কর্মের সুবাদে সে (অনিক) দীর্ঘদিন থেকে কালকিনির সাহেবরামপুর বাজারের একটি মোটরসাইকেল গ্যারেজে শ্রমিক হিসেবে কাজ করে আসছিলো।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

গৌরনদীতে অপহরনের ১১দিন পর স্কুল ছাত্রী উদ্ধার

আপডেট সময় : ০১:৫৬:১৮ অপরাহ্ন, সোমবার, ২৭ জানুয়ারী ২০২০