টাকার জন্য ৫ সন্তানকে বিক্রি করে দিয়েছেন মা। আজকের ক্রাইম নিউজ
- আপডেট সময় : ০৭:৪৭:২৫ পূর্বাহ্ন, রবিবার, ২৬ জানুয়ারী ২০২০ ১৪৩ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক:: ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের জলপাইগুড়িতে টাকার জন্য ৫ সন্তানকে বিক্রি করে দিয়েছেন মা। চাঞ্চল্যকর এ ঘটনার কথা জানিয়েছে ভারতীয় গণমাধ্যম জিনিউজ।
জানা জায় , মাত্র ৪০ হাজার টাকার বিনিময়ে নিজের তিন মাসের পুত্রসন্তানকে বিক্রি করে দেন জলপাইগুড়ির মহামায়াপাড়ার বাসিন্দা বাবলি দাস। স্থানীয়দের অভিযোগ, ছয় সন্তানের মা বাবলি এর আগে আরও চার সন্তানকে বিক্রি করেছেন বাবলি।
নতুন সন্তানের মা হওয়ার পর সে কারণে কিছুদিন আগে থেকেই বাবলির ওপর নজর রাখা শুরু করেন এলাকাবাসী। দেড় মাস জলপাইগুড়িতে ছিলেন না বাবলি। এলাকার বাসিন্দাদের চোখকে ফাঁকি দিতে শিলিগুড়িতে শ্বশুরবাড়িতে গা ঢাকা দেন তিনি।
অভিযোগ, শ্বশুরবাড়িতে থেকেই সন্তান বিক্রির কথাবার্তা চূড়ান্ত করে বাবলি। এলাকারই বাসিন্দা ভোলা সিংয়ের মাধ্যমে ইসলামপুরে নিজের সন্তানকে বিক্রি করেন তিনি। শনিবার রাতে জলপাইগুড়ি কোতোয়ালি থানায় এ বিষয়ে অভিযোগ জানান স্থানীয়রা। ঘটনা তদন্তে নেমেছে থানা পুলিশ।
এ ঘটনার পেছনে বড় কোনো চক্র আছে কিনা জানতে দুজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। তবে অন্যতম অভিযুক্ত ভোলা সিংকে এখনো গ্রেপ্তার করা যায়নি।


























