সংবাদ শিরোনাম ::
ঘোড়াঘাটে আশঙ্কাজনক হারে বাড়ছে বাল্যবিবাহ , ঝুঁকিতে কিশোরীদের ভবিষ্যৎ ঘোড়াঘাটে ডেঙ্গু প্রতিরোধে আলোচনা সভা কাঠালিয়াতে অটোকে সাইড দিতে গিয়ে দেবে গেল বিআরটিসি বাস, চরম ভোগান্তিতে যাত্রীরা সুমন হত্যার বিচার ও খুনির ফাঁসির দাবিতে কবাই ইউনিয়ন বিএনপির মানববন্ধন ঘোড়াঘাটের পাশা ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মোফাজ্জল হোসেনের চালক ও শ্রমিকদের সঙ্গে মতবিনিময় নাগরিক সেবা ও উন্নয়নের প্রতিশ্রুতি চুয়াডাঙ্গার সকল সরকারী দপ্তরের প্রধানদের সঙ্গে বিনিময় সভা, বাবুগঞ্জ ডিগ্রি কলেজের আয়োজনে মাদকবিরোধী ক্যাম্পেইন অনুষ্ঠিত ব্রাহ্মণবাড়িয়ায় রুমিন ফারহানাকে অবাঞ্ছিত ঘোষণা, বিএনপির ঝাড়ু মিছিল পরিচ্ছন্নতা শুধু প্রশাসনের দায়িত্ব নয়, এটি সবার দায়িত্ব’: বাবুগঞ্জে এমপি জয়নুল আবেদীন। তেঁতুলিয়ায় ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচি ভার্চ্যুয়ালি উদ্বোধন ও বিশেষ পরিচ্ছন্নতা অভিযান

খাগড়াছড়িতে পুলিশের অভিযানে ইয়াবা ও নগদ টাকাসহ মাদক ব্যবসায়ী আটক। আজকের ক্রাইম নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:১০:৪৯ অপরাহ্ন, রবিবার, ২৬ জানুয়ারী ২০২০ ১৭২ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মোবারক হোসেন,খাগড়াছড়ি: খাগড়াছড়ি জেলায় ১হাজার ৫০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ৩ মাদক ব্যবসায়ী ও বহনকারীকে আটক করেছে পুলিশ। ২৬ জানুয়ারি রবিবার খাগড়াছড়ি সদর এলাকায় বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। জানা যায়, খাগড়াছড়ি জেলা সদরের সবুজবাগ এলাকার ওমর ফারুক, মহালছড়ির মাস্টার পাড়ার দয়াল বণিক ও উপজেলা এলাকার আলতাফ হোসেনকে ইয়াবাসহ পুলিশ আটক করে।

থানা পুলিশের সূত্রে জানা যায়, আটককৃত ৩ জনের মধ্যে ১ জন মাদক ব্যবসায়ী এবং ২ জন বহনকারী। বিশেষ অভিযানের অংশ হিসেবে গত শনিবার রাতে সবুজবাগ এলাকায় অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী ওমর ফারুককে ৫০০ পিস ইয়াবা ট্যাবলেট ও নগদ ২১ হাজার টাকাসহ আটক করা হয়। তার দেওয়া তথ্যের ভিত্তিতে রবিবার দুপুরে জেলা সদরের কলেজ গেইট এলাকায় অভিযান চালিয়ে ৪০০ পিস ইয়াবা সহ দয়াল বণিক নামে আরো ১জনকে আটক করা হয়। আটককৃত দয়াল বণিকের দেওয়া তথ্যের ভিত্তিতে বিকেলে মহালছড়ির চৌংড়াছড়ি এলাকায় অভিযান চালিয়ে ৬০০ পিস ইয়াবাসহ মহালছড়ি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের সহকারী শিক্ষক আলতাফ হোসেনকে আটক করে থানা পুলিশ। আটককৃত আলতাফ হোসেন ও দয়াল বণিক টাকার বিনিময়ে ইয়াবা বহন করে বলে পুলিশের কাছে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেন।

খাগড়াছড়ি সদর থানার অফিসার্স ইনচার্জ মুহাম্মদ রশিদ জানান, আটককৃত ৩ জনের বিরুদ্ধে এর আগে একাধিক মাদক মামলা রয়েছে। নতুন করে তাদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

খাগড়াছড়িতে পুলিশের অভিযানে ইয়াবা ও নগদ টাকাসহ মাদক ব্যবসায়ী আটক। আজকের ক্রাইম নিউজ

আপডেট সময় : ০২:১০:৪৯ অপরাহ্ন, রবিবার, ২৬ জানুয়ারী ২০২০