সংবাদ শিরোনাম ::
নলছিটিতে ১৭ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার চুয়াডাঙ্গায় জাতীয় নাগরিক পার্টির জুলাই পদযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত বিজয়নগর থানার, আহসান উল্লাহ, রাজাপুরে মাদকের আখড়ায় অভিযান: ইয়াবাসহ আটক ২, বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ঝালকাঠিতে রোগী বহনকারী অ্যাম্বুলেন্স খাদ্যে পড়ে আহত ১, পা ভাঙল রোগীর দামুড়হুদার মদনায় বিস্কুট ফ্যাক্টারিতে আগুন ক্ষতি প্রায় ৮ লক্ষাধিক ভরা মৌসুমেও ইলিশের আকাল বৈরী আবহাওয়া, জলবায়ু পরিবর্তন ও অবৈধ জালে সংকটে সুন্দরবন উপকূলের মৎস্য অর্থনীতি সাগরে নেই ট্রলার, আড়তে নেই মাছ বানারীপাড়ায় বিএনপি নেতা সাইফুল ইসলাম রকি তেতলা পিজিএস স্কুলের সভাপতি বরিশালে সিভিল সার্জনের অপসারনের দাবীতে কক্ষে তালা বাবুগঞ্জে মাদক, চুরি-ডাকাতি ও সামাজিক অপরাধ প্রতিরোধে জনসচেতনতামূলক সভা।

শ্যালিকা ধর্ষণ শ্যালকের শিশুকন্যাসহ ৩ জনকে অপহরণ অভিযোগ প্রাপ্তির ২ ঘন্টার মধ্যে উদ্ধার করেছে-র‌্যাব-৪

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:৪৩:২৭ পূর্বাহ্ন, রবিবার, ২৬ জানুয়ারী ২০২০ ১৪৩ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বি এম মনির হোসেন
স্টাফ রিপোর্টার :-

সুনির্দিষ্ট অভিযোগের প্রেক্ষিতে ২৫ তারিখ ১৬ ঘটিকার সময় র‌্যাব-৪ এর একটি চৌকস আভিযানিক দল সহকারী পুলিশ সুপার সাগর দিপা বিশ্বাস এর নেতৃত্বে ঢাকা জেলার সাভার থানাধীন ব্যাংক কলোনী এলাকায় অভিযান পরিচালনা করে অভিযোগ পাওয়ার ২ ঘন্টার মধ্যে ধর্ষক মো: সাহেব আলী(৩৪), ঝিনাইদহ এবং ধর্ষণে সহযোগী তার নিজ স্ত্রী মোছাঃ জেসমিন খাতুন (২৫) (ভিকটিমের নিজের বোন) কে গ্রেফতার করে এবং উক্ত আসামী দ্বয়ের মাধ্যমে অপহৃত হওয়া জেসমিন আক্তার এর আপন ভাই মো: রুবেল (২২) এর শিশুকন্যা ঝর্ণা আক্তার (০২) , আপন বোন সেলিনা খাতুন ( ২৮) এবং আপন চাচাতো ভাই মো: জয়নাল আবেদীন (১৮) কে
আসামীদ্বয়ের ভাড়াবাসার কক্ষ হতে উদ্ধার করে।
আসামীদ্বয় কে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, আসামী মো: সাহেব আলী(৩৪) এবং তার স্ত্রী মোছাঃ জেসমিন খাতুন (২৫), ২০১৮ সালে তাদের নিজেদের সন্তান কে দেখাশোনা করার জন্যে জেসমিন খাতুন এর নিজের নাবালিকা ছোটো বোন (ভিকটিম) কে সিলেট থেকে নিজেদের বাসায় নিয়ে আসে এবং জেসমিন খাতুন নিজে বোনকে ঘুমের ওষুধ খাওয়ানোর মাধ্যমে এবং পরবর্তীতে প্রাণনাশের হুমকি দিয়ে নিয়মিত স্বামীকে নিজের বোনকে ধর্ষণ করতে সহযোগিতা করে। পরবর্তী সময়ে শিশুটি সাহস করে তার বাবা মা কে সুযোগ বুঝে বিষয়টি জানায় এবং মা বাবা শিশুটিকে উদ্ধার করে নিয়ে যায়। কিন্তু ধর্ষক দুলাভাই ও বোন ঘৃণ্য ষড়যন্ত্র করে ভিকটিমকে আবার জিম্মি করার উদ্দেশ্য ভিকটিমের বড় ভাই এর শিশুকন্যা কে সিলেট থেকে অপহরণ করে নিয়ে আসে। ভিকটিমকে তাদের হাতে পুনরায় তুলে দিলে, শিশুকন্যা কে ফেরত দেওয়া হবে, নাহলে মেরে ফেলা হবে বলে হুমকি দেয়। এদিকে শিশুকন্যা টিকে উদ্ধার করতে আসা ভিকটিমের বড় ভাই মো: রুবেল মিয়া ( শিশুটির বাবা) , বড় বোন সেলিনা খাতুন এবং চাচাতো ভাই মো: জয়নাল আবেদীন কে নিজেদের ভাড়াবাসার কক্ষে আটক করে রাখে এবং মারধোর করে। সুযোগ বুঝে ভিকটিমের বড় ভাই মো: রুবেল পালিয়ে এসে র‌্যাব -৪ এ অভিযোগ জানায়। অভিযোগ প্রাপ্তির ২ ঘণ্টার মধ্যেই অপরাধীদের গ্রেফতারপূর্বক অপহৃতদের উদ্ধার করা হয়।

উপরোক্ত বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

শ্যালিকা ধর্ষণ শ্যালকের শিশুকন্যাসহ ৩ জনকে অপহরণ অভিযোগ প্রাপ্তির ২ ঘন্টার মধ্যে উদ্ধার করেছে-র‌্যাব-৪

আপডেট সময় : ০৭:৪৩:২৭ পূর্বাহ্ন, রবিবার, ২৬ জানুয়ারী ২০২০