সংবাদ শিরোনাম ::
বরিশাল বিএম কলেজের নতুন অধ্যক্ষ ড.মাহমুদুল ইসলাম কাজিরচরে কৃষকের খড়ের পালায় আগুন, কৃষি সরঞ্জাম ভাঙচুরের অভিযোগ সাংবাদিক মোঃ মিজানুর রহমান এর সম্মাননা স্মারক ক্রেস্ট প্রাপ্ত পরিচ্ছন্নতার বার্তায় ১২০ কিমি পদযাত্রায় বিডি ক্লিন, প্রশংসা করেছেন ভান্ডারিয়ার ইউএনও বিদ্যালয়ে ‘জয়বাংলা’ স্লোগান, রাজাপুরে ১৫ শিক্ষার্থীকে টিসি দেওয়ার সিদ্ধান্ত উত্তপ্ত গোপালগঞ্জ! সংঘর্ষ থেকে অগ্নিসংযোগ, টার্গেটে বিএনপি নেতাদের বাড়ি-অফিস অর্থাভাবে থমকে গেছে মা-হারা সিফাতের জীবন, বাঁচতে প্রয়োজন ৩০ লাখ টাকা ঘোড়াঘাটে প্রবাসী রুবেলকে শ্বাসরোধে হত্যা নিজবাড়ীর দরজার সামনে থেকে লাশ উদ্ধার ঝালকাঠিতে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দেওয়ার অভিযোগ, ১৫ শিক্ষার্থীর অভিভাবকের অঙ্গীকারনামা হোটেল কর্মচারীকে পিটিয়ে ২০ হাজার টাকা ছিনতাইয়ের অভিযোগ, অভিযুক্ত ইসলামী আন্দোলনের নেতা

যে কোনো হুমকি মোকাবিলায় র‌্যাবের বিচক্ষণ সদস্যরা সর্বদা সজাগ ও প্রস্তুত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:৫৯:১১ পূর্বাহ্ন, রবিবার, ২৬ জানুয়ারী ২০২০ ১৯৬ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক:: বাংলাদেশে অভ্যন্তরীণ যে কোনো হুমকি মোকাবিলায় র‌্যাবের বিচক্ষণ সদস্যরা সর্বদা সজাগ ও প্রস্তুত আছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মোস্তাফা কামাল উদ্দীন। শনিবার (২৫ জানুয়ারি) রাতে রংপুরে পানি উন্নয়ন বোর্ড মাঠে র‌্যাব-১৩ এর ষষ্ঠ প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মোস্তাফা কামাল উদ্দীন আরও বলেন, দুর্নীতিসহ সব ধরনের বিশৃঙ্খলা প্রতিরোধ ও অপরাধ দমনে কাজ করছে র‌্যাব। তাদের এ পথচলা গৌরবের। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন পূরণে র‌্যাবের ভূমিকা প্রশংসনীয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে র‌্যাব ফোর্সেস এর মহাপরিচালক ও অতিরিক্ত আইজিপি ড. বেনজির আহমেদ বলেন, উত্তরবঙ্গের সীমান্তবর্তী জেলাগুলোতে হতদরিদ্র লোকজন দারিদ্রের করাল গ্রাসে বিচলিত হয়ে মাদক কারবারি ও চোরাচালানে যুক্ত হয়ে পড়ছে। তাদের দরিদ্রতা দূর করতে পারলে সীমান্তে মাদক ব্যবসা বহুলাংশে কমে যাবে।

তিনি আরও বলেন, জঙ্গিবাদ রংপুর অঞ্চলের অন্যতম সমস্যা। এই সমস্যা মোকাবিলায় র‌্যাবের বিচক্ষণ তৎপরতায় তা এখন শূন্য পর্যায়ে চলে আসছে।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন র‌্যাব-১৩ অধিনায়ক রেজা আহমেদ ফেরদৌস।

আলোচনা সভা শেষে অতিথিদের সঙ্গে নিয়ে কেক কেটে ও আতশবাজি ফাটিয়ে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়। এসময় রংপুর বিভাগীয় কমিশনার কে.এম তারিকুল ইসলাম, রংপুর রেঞ্জের ডিআইজি দেবদাস ভট্টাচার্য, মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ আবদুল আলীম মাহমুদ, পুলিশ সুপার বিপ্লব কুমার সরকারসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা ও রংপুরের প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

শেষে পার্থ বড়ুয়ার ব্যান্ড দল সোলস, ঢাকা থকে আসা ও স্থানীয় শিল্পীরা সাংস্কৃতিক পরিবেশনায় অংশ নেন।

উল্লেখ্য, ২০১৪ সালের ২৫ জানুয়ারি রংপুর বিভাগে র‌্যাব-১৩ প্রতিষ্ঠিত হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

যে কোনো হুমকি মোকাবিলায় র‌্যাবের বিচক্ষণ সদস্যরা সর্বদা সজাগ ও প্রস্তুত

আপডেট সময় : ১১:৫৯:১১ পূর্বাহ্ন, রবিবার, ২৬ জানুয়ারী ২০২০