সংবাদ শিরোনাম ::
চুয়াডাঙ্গার বালিকা বিদ্যালয়ের সামনের দেয়ালে ‘জয় বাংলা’ স্লোগান!লিখন,পরে মুছন ঝালকাঠিতে ১৫০ কোটি টাকা ব্যয়ে সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন ড.জিয়াউদ্দিন হায়দার দামুড়হুদা মডেল থানা পুলিশের হাতে ইয়াবাসহ ৭ আসামী গ্রেফতার শিক্ষার্থীদের শুধু সনদ অর্জন নয়, দক্ষ ও মানবিক মানুষ হতে হবে: জিয়াউদ্দিন হায়দার উজিরপুরে শ্রমিকদল নেতার নেতৃত্বে সরকারি রাস্তার চার কিলোমিটার এলাকার গাছ লুটের মহোৎসব ঝালকাঠিতে ৩০ পিস ইয়াবাসহ দুই যুবক আটক আলমডাঙ্গার স্বপন ফেসবুকে রাজনৈতিক পোস্ট দেয়ায় যুবলীগ নেতা গ্রেপ্তার বাবুগঞ্জে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে দ্বিতীয় পর্যায়ের প্রশিক্ষণ শুরু। প্রবাসীর ৬৭ লাখ টাকা আত্মসাতের অভিযোগ দুলাভাইয়ের বিরুদ্ধে, বাড়ি থেকেও উচ্ছেদের হুমকি ডিসেম্বরে আপা আসবে তাই চলে যাচ্ছি বিদায় বাংলাদেশ আসিফ মাহমুদ

চিনে ভাইরাস আক্রান্তদের চিকিৎসার জন্য ১০ দিনের মধ্যে নতুন হাসপাতাল বানিয়ে ফেলা হচ্ছে।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:৩৯:২৯ পূর্বাহ্ন, শনিবার, ২৫ জানুয়ারী ২০২০ ২৫১ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক:: চীনে করোনাভাইরাসের সংক্রমণে প্রাণ হারিয়েছেন ২৬ জন। অসুস্থ হয়ে পড়েছেন শত শত মানুষ। মূলত উহান প্রদেশ থেকেই ছড়াচ্ছে ওই ভাইরাস। আক্রান্তদের চিকিৎসার জন্য উহান সেন্ট্রাল সিটিতে ১০ দিনের মধ্যে নতুন হাসপাতাল বানিয়ে ফেলা হচ্ছে। তার কাজ চলছে জোর গতিতে। ৩ ফেব্রুয়ারি নতুন হাসপাতালে চিকিৎসা শুরু হবে বলে আশা করা হচ্ছে।
এক ভিডিওতে দেখা গেছে, উহান সেন্ট্রাল সিটিতে হাসপাতাল নির্মাণে ব্যবহার করা হচ্ছে কয়েক ডজন ট্রাক। তার সঙ্গে রয়েছে মাটি খোঁড়ার যন্ত্র। হাসপাতালের আয়তন হবে ২৫ হাজার বর্গকিলোমিটার। তাতে একইসঙ্গে হাজার রোগীর চিকিৎসা দেওয়া হবে।
এর আগে ২০০৩ সালে সার্স ভাইরাসের মোকাবিলা করার জন্য বেইজিং-এর অল্প দূরে মাত্র এক সপ্তাহের মধ্যে নতুন হাসপাতাল তৈরি হয়েছিল। ২০০২-০৩ সালে ওই রোগে চীনের মূল ভূখণ্ডে মারা গিয়েছিলেন ৩৪৯ জন। হংকং-এ মারা গিয়েছিলেন ২৯৯ জন।

ইতিমধ্যে চীনের উহান-সহ মোট তিনটি শহরের প্রায় দু’কোটি মানুষকে শহর থেকে বের হতে নিষেধ করা হয়েছে সরকারের পক্ষ থেকে। এমনিতেই এই সপ্তাহে চীনা নববর্ষ উপলক্ষে প্রচুর মানুষ ছুটি কাটাতে এদিক ওদিক যান। কিন্তু এইবার প্রাণঘাতী করোনাভাইরাসের কারণে ভাটা পড়েছে সেই আনন্দ উদযাপনেও। সূত্র : দ্য ওয়াল।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

চিনে ভাইরাস আক্রান্তদের চিকিৎসার জন্য ১০ দিনের মধ্যে নতুন হাসপাতাল বানিয়ে ফেলা হচ্ছে।

আপডেট সময় : ০৭:৩৯:২৯ পূর্বাহ্ন, শনিবার, ২৫ জানুয়ারী ২০২০