ঝালকাঠিতে বিশুদ্ধ খাদ্য আদালতে দুই বেকারীতে ৬ লক্ষ টাকা জরিমানা। আজকের ক্রাইম নিউজ
- আপডেট সময় : ১২:২৮:৪১ অপরাহ্ন, শনিবার, ২৫ জানুয়ারী ২০২০ ১৫০ বার পড়া হয়েছে

ঝালকাঠি প্রতিনিধি,নিরাপদ খাদ্য আইনে ঝালকাঠিতে দুই বেকারীর মালিককে দুই ধারায় মোট ৬ লক্ষ টাকা জরিমানা করেছে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট বিশুদ্ধ খাদ্য আদালত।
শনিবার দুপুরে শহরের লঞ্চঘাট ও কাঠপট্টি এলাকায় বেকারী খাবার নির্মাণকারী এ
দুই প্রতিতিষ্ঠানে ঝালকাঠি চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত পরিচালিত সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট বিশুদ্ধ খাদ্য আদালত এ অভিযান করে। খাবারের প্যাকেটে উৎপাদান ও মেয়াদ তারিখ না থাকায় এ দন্ড দেয়া হয়, জানান
আদালতের বেঞ্চ সহকারী মো: শাহাদাত হোসেন।
তিনি আরও জানান, এসময় শহরের লঞ্চঘাট এলকার সততা বেকারী মালিক মো: শাহ আলমকে নিরাপদ খাদ্য আইনের ৩২এর ক ও গ এর দুটি ধারায় ২ লাখ করে মোট ৪ লাখ
অনাদায়ে ১৫ দিন বিনাশ্রম কারাদন্ডের আদেশ দেয়া হয়েছে।অপরদিকে শহরের কাঠপট্টি এলাকায় চয়েজফুল বেকারীর মালিক এনামুল হাসানকে খাদ্য আইনের ৩২ এর(ক) ধারায় ২ লাখ টাকা অনাদায়ে ১০ দিন বিনাশ্রম কারাদন্ডের
আদেশ দেয় আদালত।সিনিয়র জুডিসিয়াল মেজিস্ট্রেট মো: এ এইচ এম ইমরানুর রহমান ও এএস এম তারেক শামস্ এ আদালত পরিচালনা করেন বলেও জানান বিশুদ্ধ খাদ্য আদালতের বেঞ্চ সহকারী মো: শাহাদাত হোসেন।


























