ঝালকাঠিতে ইউএনও’র হস্তক্ষেপে বাল্য বিবাহ বন্ধ। আজকের ক্রাইম নিউজ
- আপডেট সময় : ১২:২৬:১৫ অপরাহ্ন, শনিবার, ২৫ জানুয়ারী ২০২০ ১২৩ বার পড়া হয়েছে

ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠি নলছিটিতে ইউএনও’ এবং আর ডি এফ’র সহযোগিতায় বন্ধ হয়েছে বাল্য বিবাহ। জানা গেছে গতকাল শুক্রবার সকালে পৌরসভার খাস মহল এলাকায় স্কুল পড়ুয়া এক মেয়ের বিয়ে হচ্ছ ,এমন খবর পেয়ে তাৎক্ষনিক ভাবে উপজেলা নির্বাহী কর্মকর্তা নির্দেশে পুলিশ এবং রিসোর্স বাংলাদেশ(আর ডি এফ)’র বাল্য বিবাহ নিরোধ প্রোগ্রামের উপজেলা কো- অর্ডিনেটর নাজমা ও ইউনিয়ন কো- অর্ডিনেটর তাজউদ্দিন আহমেদ মেয়েটির বাড়িতে গিয়ে ।পরিবারের সদস্যদের বুঝিয়ে বাল্য বিবাহ থেকে বিরত করতে সক্ষম হন। উপজেলা নির্বাহী অফিসার রুম্পা সিকদার জানান ,এবারের মাধ্যমিক পরীক্ষার্থী যুথী আক্তারের পিতা খাসমহল এলাকার মোহম্মদ ফিরোজ হাওলাদার মেয়েকে বিয়ের উপযুক্ত না হওয়া পর্যন্ত বিয়ে দিবেনা এই মর্মে মুচলেকা দেওয়ার কারনে ছেড়ে দেওয়া হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন নলছিটি গার্লস স্কুল এন্ড কলেজের শিক্ষক মাওলানা মোহম্মদ ফেরদৌস , এস আই আবদুল মন্নান প্রমুখ ।


























