সংবাদ শিরোনাম ::
বরিশাল নগরীতে ৫৫০ পিস ইয়াবাসহ বিক্রেতা গ্রেপ্তার। আজকের ক্রাইম নিউজ
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০১:৩৮:২২ অপরাহ্ন, শনিবার, ২৫ জানুয়ারী ২০২০ ১২৯ বার পড়া হয়েছে

আজকের ক্রাইম ডেস্ক:: বরিশাল শহরের স্ব-রোড এলাকার একটি বাসা থেকে জনৈক ইমদাদুল হক শুভ (৩০) নামের এক মাদক বিক্রেতাকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা (ডিবি) পুলিশ। শুক্রবার গভীর রাতে ডিবি পুলিশের এসআই পদমর্যাদার এক কর্মকর্তা গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ওই এলাকার সৈয়দ হাতেম আলীর বাসা থেকে গ্রেপ্তার করেন। এসময় তার কাছ থেকে ৫৫০ পিস ইয়াবা উদ্ধার করে।
ডিবি পুলিশ কর্মকর্তা এসআই সৈয়দ খাইরুল আলম বরিশালটাইমসকে জানান, গোপন সংবাদে অভিযান চালিয়ে প্রথমে শুভকে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ করলে সে হেফাজতে ইয়াবা থাকার বিষয়টি স্বীকার করে। পরে বাসা থেকে ৫৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এই ঘটনায় সংশ্লিষ্ট মেট্রোপলিটন কাউনিয়া থানা একটি মামলা করা হয়েছে।’


























