সংবাদ শিরোনাম ::
ঘোড়াঘাটে আশঙ্কাজনক হারে বাড়ছে বাল্যবিবাহ , ঝুঁকিতে কিশোরীদের ভবিষ্যৎ ঘোড়াঘাটে ডেঙ্গু প্রতিরোধে আলোচনা সভা কাঠালিয়াতে অটোকে সাইড দিতে গিয়ে দেবে গেল বিআরটিসি বাস, চরম ভোগান্তিতে যাত্রীরা সুমন হত্যার বিচার ও খুনির ফাঁসির দাবিতে কবাই ইউনিয়ন বিএনপির মানববন্ধন ঘোড়াঘাটের পাশা ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মোফাজ্জল হোসেনের চালক ও শ্রমিকদের সঙ্গে মতবিনিময় নাগরিক সেবা ও উন্নয়নের প্রতিশ্রুতি চুয়াডাঙ্গার সকল সরকারী দপ্তরের প্রধানদের সঙ্গে বিনিময় সভা, বাবুগঞ্জ ডিগ্রি কলেজের আয়োজনে মাদকবিরোধী ক্যাম্পেইন অনুষ্ঠিত ব্রাহ্মণবাড়িয়ায় রুমিন ফারহানাকে অবাঞ্ছিত ঘোষণা, বিএনপির ঝাড়ু মিছিল পরিচ্ছন্নতা শুধু প্রশাসনের দায়িত্ব নয়, এটি সবার দায়িত্ব’: বাবুগঞ্জে এমপি জয়নুল আবেদীন। তেঁতুলিয়ায় ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচি ভার্চ্যুয়ালি উদ্বোধন ও বিশেষ পরিচ্ছন্নতা অভিযান

দারোগার বাড়ি ডাকাতি নগদ টাকা স্বর্ণালঙ্কার লুট। আজকের ক্রাইম নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:০০:৪০ অপরাহ্ন, শনিবার, ২৫ জানুয়ারী ২০২০ ২১৬ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক:: রাজবাড়ীর বালিয়াকান্দিতে পুলিশের এক দারোগার (এসআই) গ্রামের বাড়ীতে ডাকাতির ঘটনা ঘটেছে। শুক্রবার দিবাগত রাত ২টার দিকে উপজেলার বহরপুর ইউনিয়নের আশ্চর্য্যপুর গ্রামের পুলিশের সাব-ইন্সপেক্টর অসীম মণ্ডলের বাড়ীতে ডাকাতির এ ঘটনা ঘটে।
গৃহকর্তা অসীম মণ্ডলের স্ত্রী সপ্তমী মণ্ডল বলেন, রাত ২টার দিকে বাড়ীর বিল্ডিংয়ের কেচি গেটের তালা ভেঙ্গে ৬জন মুখোশধারী দেশীয় অস্ত্রসহ ভেতরে প্রবেশ করে। দরজার তালা ভেঙ্গে রুমের মধ্যে ঢুকে তাকে ( সপ্তমী মণ্ডল (৪২) ) চাবির জন্য মারধর করে। ভয়ে বলি সব কিছু নিয়ে যান মারধর করবেন না। পরে সাব বাক্স ভেঙ্গে ও ঘরের মালামাল তছনছ করে সাড়ে ৩ ভরি স্বর্ণালংকার ও নগদ ৬০-৭০ হাজার টাকার মতো লুটপাট করে নিয়ে যায়।

ফরিদপুরের নগরকান্দা থানায় কর্মরত সাব-ইন্সপেক্টর (এসআই) অসীম মণ্ডল সাংবাদিকদের বলেন, ডাকাতির খবর পেয়ে বাড়ীতে এসেছি। থানায় মামলা দায়ের করা হবে।

বালিয়াকান্দি থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) ওবায়েদুল হক বলেন, এখন পর্যন্ত কোনো অভিযোগ পাইনি। খবর পেয়ে সহকারী পুলিশ সুপার ( পাংশা সার্কেল) লাবীব আব্দুল্লাহসহ থানা পুলিশ পরিদর্শন করেছেন।

উল্লেখ্য যে, সম্প্রতি বহরপুর ইউনিয়নের পাটুরিয়া কুমোদ কুমার দাস, আড়কান্দি সত্য লস্করের বাড়ী, বারুগ্রাম বিমলের বাড়ী, বহরপুর গ্রামের রতন বিশ্বাসের বাড়ীতে দস্যুতা ও ডাকাতির ঘটনা ঘটে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

দারোগার বাড়ি ডাকাতি নগদ টাকা স্বর্ণালঙ্কার লুট। আজকের ক্রাইম নিউজ

আপডেট সময় : ০১:০০:৪০ অপরাহ্ন, শনিবার, ২৫ জানুয়ারী ২০২০