সংবাদ শিরোনাম ::
ঘোড়াঘাটে আশঙ্কাজনক হারে বাড়ছে বাল্যবিবাহ , ঝুঁকিতে কিশোরীদের ভবিষ্যৎ ঘোড়াঘাটে ডেঙ্গু প্রতিরোধে আলোচনা সভা কাঠালিয়াতে অটোকে সাইড দিতে গিয়ে দেবে গেল বিআরটিসি বাস, চরম ভোগান্তিতে যাত্রীরা সুমন হত্যার বিচার ও খুনির ফাঁসির দাবিতে কবাই ইউনিয়ন বিএনপির মানববন্ধন ঘোড়াঘাটের পাশা ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মোফাজ্জল হোসেনের চালক ও শ্রমিকদের সঙ্গে মতবিনিময় নাগরিক সেবা ও উন্নয়নের প্রতিশ্রুতি চুয়াডাঙ্গার সকল সরকারী দপ্তরের প্রধানদের সঙ্গে বিনিময় সভা, বাবুগঞ্জ ডিগ্রি কলেজের আয়োজনে মাদকবিরোধী ক্যাম্পেইন অনুষ্ঠিত ব্রাহ্মণবাড়িয়ায় রুমিন ফারহানাকে অবাঞ্ছিত ঘোষণা, বিএনপির ঝাড়ু মিছিল পরিচ্ছন্নতা শুধু প্রশাসনের দায়িত্ব নয়, এটি সবার দায়িত্ব’: বাবুগঞ্জে এমপি জয়নুল আবেদীন। তেঁতুলিয়ায় ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচি ভার্চ্যুয়ালি উদ্বোধন ও বিশেষ পরিচ্ছন্নতা অভিযান

সাত বছরের এক শিশুকে ধর্ষণ মামলার প্রধাম আসামি গ্রেপ্তার। আজকের ক্রাইম নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:২৩:১৩ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জানুয়ারী ২০২০ ১৬২ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক:: রাজধানীর বাসাবোয় সাত বছরের এক শিশুকে ধর্ষণ মামলার প্রধাম আসামি মো. জুবায়েরকে (২৫) গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৩)। সিলেটের হবিগঞ্জ থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-৩’র অতিরিক্ত পুলিশ সুপার স্টাফ অফিসার (অপস ও ইন্ট শাখা) এবিএম ফাইজুল ইসলাম। তিনি জানান, গতকাল বৃহস্পতিবার রাতে হবিগঞ্জ জেলার রাজনগর এলাকায় অভিযান পরিচালনা করে জুবায়েরকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি ধর্ষণের ঘটনার সত্যতা স্বীকার করেছে।

র‌্যাব জানায়, সবুজবাগের বাসাবো এলাকার একটি বাসায় সাবলেট হিসেবে বসবাস করত জুবায়ের। যে পরিবারের সঙ্গে সে থাকতো তাদেরই শিশু সন্তানকে গত বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) বিভিন্ন ভয়ভীতি দেখিয়ে ধর্ষণ করে।

শিশুটি ভয়ে ঘটনাটি কাউকে না বললেও পরবর্তীতে মায়ের জিজ্ঞাসাবাদে ঘটনাটি খুলে বলে। সঙ্গে সঙ্গেই শিশুটির মা তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি করান। পরীক্ষার পর ধর্ষণের আলামত পাওয়া যায়।

পরে শিশুটির বাবা বাদী হয়ে জুবায়েরের বিরুদ্ধে সবুজবাগ থানায় একটি মামলা দায়ের করেন। র‌্যাব-৩ এও একটি অভিযোগ দায়ের করেন তিনি। অভিযোগের পরিপ্রেক্ষিতে বিশেষ অভিযান চালিয়ে হবিগঞ্জ থেকে জুবায়েরকে গ্রেপ্তার করা হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

সাত বছরের এক শিশুকে ধর্ষণ মামলার প্রধাম আসামি গ্রেপ্তার। আজকের ক্রাইম নিউজ

আপডেট সময় : ০৩:২৩:১৩ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জানুয়ারী ২০২০