সংবাদ শিরোনাম ::
ঘোড়াঘাটে আশঙ্কাজনক হারে বাড়ছে বাল্যবিবাহ , ঝুঁকিতে কিশোরীদের ভবিষ্যৎ ঘোড়াঘাটে ডেঙ্গু প্রতিরোধে আলোচনা সভা কাঠালিয়াতে অটোকে সাইড দিতে গিয়ে দেবে গেল বিআরটিসি বাস, চরম ভোগান্তিতে যাত্রীরা সুমন হত্যার বিচার ও খুনির ফাঁসির দাবিতে কবাই ইউনিয়ন বিএনপির মানববন্ধন ঘোড়াঘাটের পাশা ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মোফাজ্জল হোসেনের চালক ও শ্রমিকদের সঙ্গে মতবিনিময় নাগরিক সেবা ও উন্নয়নের প্রতিশ্রুতি চুয়াডাঙ্গার সকল সরকারী দপ্তরের প্রধানদের সঙ্গে বিনিময় সভা, বাবুগঞ্জ ডিগ্রি কলেজের আয়োজনে মাদকবিরোধী ক্যাম্পেইন অনুষ্ঠিত ব্রাহ্মণবাড়িয়ায় রুমিন ফারহানাকে অবাঞ্ছিত ঘোষণা, বিএনপির ঝাড়ু মিছিল পরিচ্ছন্নতা শুধু প্রশাসনের দায়িত্ব নয়, এটি সবার দায়িত্ব’: বাবুগঞ্জে এমপি জয়নুল আবেদীন। তেঁতুলিয়ায় ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচি ভার্চ্যুয়ালি উদ্বোধন ও বিশেষ পরিচ্ছন্নতা অভিযান

ইউপি চেয়ারম্যান এক বছরের কারাদণ্ড হওয়ায় এলাকাবাসী মিষ্টি বিতরণ। আজকের ক্রাইম নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:১৯:০৫ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জানুয়ারী ২০২০ ২০২ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক:: নওগাঁর মহাদেবপুর উপজেলার আলোচিত-সমালোচিত রাইগাঁ ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান মঞ্জুর আলমের এক বছরের কারাদণ্ড হওয়ায় এলাকাবাসী মিষ্টি বিতরণ করেছেন। বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার রাইগাঁ ইউনিয়নের মাতাজী হাট এলাকায় উল্লাসিত জনতার মধ্যে প্রায় এক মণ মিষ্টি বিতরণ করা হয়।
এলাকাবাসী জানান, দিলীপ কুমার সাহা নামে এক সংখ্যালঘু ব্যক্তির দোকানে ভাঙচুর, লুটপাট ও মারধরের মামলায় চেয়ারম্যান মঞ্জুর আলমসহ নয় জনকে কারাদণ্ড দিয়েছেন আদালত। রায়ে ইউপি চেয়ারম্যান মঞ্জুর আলমকে এক বছরের কারাদণ্ড ও অপর আট আসামিকে তিন মাসের কারাণ্ডের আদেশ দেওয়া হয়। এই রায়ে এলাকাবাসী খুশি। ওই খুশিতে মিষ্টি বিতরণ করেছেন স্থানীয়রা।

দোকানে ভাঙচুর, লুটপাট ও মারধরের মামলার বাদী দিলীপ কুমার সাহা বলেন, এই রায়ে আমি খুশি। চেয়ারম্যান মঞ্জুর আলমের এক বছরের কারাদণ্ড ও অপর আট আসামিদের তিন মাসের কারাদণ্ড হওয়ায় এলাকাবাসী মিষ্টি বিতরণ করেছেন।

মহাদেবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিজানুর রহমান বলেন, ‘চেয়ারম্যানের কারাদণ্ডের ব্যাপারে পত্রিকায় প্রকাশিত সংবাদ দেখে জানতে পেরে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে লিখিতভাবে জানানো হয়েছে।’

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ইউপি চেয়ারম্যান এক বছরের কারাদণ্ড হওয়ায় এলাকাবাসী মিষ্টি বিতরণ। আজকের ক্রাইম নিউজ

আপডেট সময় : ০৩:১৯:০৫ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জানুয়ারী ২০২০