সংবাদ শিরোনাম ::
ঘোড়াঘাটে আশঙ্কাজনক হারে বাড়ছে বাল্যবিবাহ , ঝুঁকিতে কিশোরীদের ভবিষ্যৎ ঘোড়াঘাটে ডেঙ্গু প্রতিরোধে আলোচনা সভা কাঠালিয়াতে অটোকে সাইড দিতে গিয়ে দেবে গেল বিআরটিসি বাস, চরম ভোগান্তিতে যাত্রীরা সুমন হত্যার বিচার ও খুনির ফাঁসির দাবিতে কবাই ইউনিয়ন বিএনপির মানববন্ধন ঘোড়াঘাটের পাশা ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মোফাজ্জল হোসেনের চালক ও শ্রমিকদের সঙ্গে মতবিনিময় নাগরিক সেবা ও উন্নয়নের প্রতিশ্রুতি চুয়াডাঙ্গার সকল সরকারী দপ্তরের প্রধানদের সঙ্গে বিনিময় সভা, বাবুগঞ্জ ডিগ্রি কলেজের আয়োজনে মাদকবিরোধী ক্যাম্পেইন অনুষ্ঠিত ব্রাহ্মণবাড়িয়ায় রুমিন ফারহানাকে অবাঞ্ছিত ঘোষণা, বিএনপির ঝাড়ু মিছিল পরিচ্ছন্নতা শুধু প্রশাসনের দায়িত্ব নয়, এটি সবার দায়িত্ব’: বাবুগঞ্জে এমপি জয়নুল আবেদীন। তেঁতুলিয়ায় ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচি ভার্চ্যুয়ালি উদ্বোধন ও বিশেষ পরিচ্ছন্নতা অভিযান

লঞ্চের কেবিনে কিশোরীকে একাধিকবার ধর্ষণে প্রেমিক গ্রেপ্তার। আজকের ক্রাইম নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:৫৪:৪৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২০ ২৪২ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক:: বেড়াতে নেয়ার কথা বলে লঞ্চের কেবিনে কিশোরীকে (১৭) একাধিকবার ধর্ষণের অভিযোগে সালাউদ্দিন (৩০) নামে কথিত প্রেমিককে গ্রেফতার করেছে ফতুল্লা মডেল থানা পুলিশ।

গ্রেফতার সালাউদ্দিনকে বুধবার দুপুরে আদালতে প্রেরণ করে পুলিশ। এর আগে গত মঙ্গলবার দিবাগত রাতে ভুক্তভোগী ওই কিশোরী বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় একটি মামলা দায়ের করলে রাতেই পুলিশ অভিযুক্ত সালাউদ্দিনকে আটক করে।

সালাউদ্দিন চাঁদপুর পৌরসভার উত্তর জিটি রোডের সিদ্দিক আলীর ছেলে। সে ফতুল্লার আমতলা প্রেম রোড এলাকার বাবুল মিয়ার বাড়িতে ভাড়া থেকে ফতুল্লায় ঝুটের ব্যবসা করতো বলে জানা গেছে।

ভুক্তভুগী কিশোরী জানান, তিনি ফতুল্লার এনায়েতনগর এলাকার একটি হোসিয়ারীতে কাজ করতো। সেখানে সালাউদ্দিনের সাথে তার পরিচয় হয়। এরপর বিগত ৩ বছর ধরে প্রেম চলে তার সাথে। এরই মধ্যে বিয়ের কথাও হয় প্রেমিকের সাথে তার। তিনি আরও জানায়, গত ১১ জানুয়ারি সকালে ফতুল্লার পঞ্চবটি বাসস্ট্যান্ডে তাকে তার প্রেমিক আসতে বলে। এরপর সেখান থেকে কৌশলে তাকে অপহরণ করে ঢাকার সদরঘাট এলাকায় নিয়ে যায়। কিশোরী লঞ্চে উঠতে গড়িমসি করে। প্রেমিক আশ্বাস দেয় গ্রামের বাড়িতে নিয়ে গিয়ে তাকে বিয়ে করবে। এরপর চাঁদপুরগামী একটি লঞ্চের কেবিনে নিয়ে তাকে ধর্ষণ করে। পরবর্তীতে চাঁদপুর থেকে ফিরে আসার পথেও সালাউদ্দিন তাকে পুনরায় যৌন নির্যাতন করে। বিকেলে তাকে সাইনবোর্ড এলাকায় রেখে সালাউদ্দিন তার বাসায় চলে যায়। ঘটনার পর একাধিকবার সালাউদ্দিনকে ফোন করা হলেও সে তার মোবাইল ফোন রিসিভ করেনি।

এ ব্যাপারে ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ মো.আসলাম হোসেন সাংবাদিকদের জানান, নির্যাতিত কিশোরী মঙ্গলবার রাতে একটি লিখিত অভিযোগ দিলে অভিযুক্তকে রাতেই প্রথমে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযুক্ত সালাউদ্দিন কিশোরীকে ধর্ষণের কথা স্বীকার করে। তার বিরুদ্ধে নারী নির্যাতন আইনে মামলা নিয়ে আদালতে পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

লঞ্চের কেবিনে কিশোরীকে একাধিকবার ধর্ষণে প্রেমিক গ্রেপ্তার। আজকের ক্রাইম নিউজ

আপডেট সময় : ১০:৫৪:৪৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২০