সংবাদ শিরোনাম ::
বরিশালে হাফেজ শিক্ষার্থীদের স্পোকেন ইংলিশ কোর্স সম্পন্নের পর সনদ ও বই বিতরণ ঘোড়াঘাটের কোটি টাকার রানীগঞ্জ হাটসহ প্রতিটি হাটে সড়কের ওপর দোকান! বাবুগঞ্জে ভি-ডব্লিউ-বি কর্মসূচির চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন ঘোড়াঘাটে প্রতিষ্ঠাবার্ষিকীতে ব্যতিক্রমী উদ্যোগ যুবদলের ৫ শতাধিক তাল বীজ রোপন ঘোড়াঘাটে ৪ পদজয়ী ও বৃত্তিপ্রাপ্ত ৫২ শিক্ষার্থীকে সংবর্ধনা বিরামপুরে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে র‍্যালী ও আলোচনা সভা‎‎ অনুষ্ঠিত পিরোজপুরে জাতীয় সড়ক নিরাপত্তা দিবস উদযাপন, চালকদের সম্মাননা ও দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের আর্থিক সহায়তা চুয়াডাঙ্গায় ঝন্টু হত্যা মামলার ১৭ বছর পর দুজনের যাবজ্জীবন কারাদন্ড চুয়াডাঙ্গায় ঝন্টু হত্যা মামলার ১৭ বছর পর দুজনের যাবজ্জীবন কারাদন্ড বরিশালে ডেলটা লাইফ ইনসিওরেন্সের একক বীমার বিশেষ উন্নয়ন সভা অনুণ্ঠিত

চোর সন্দেহে এক পুলিশ সদস্যকে পিটিয়েছে স্থানীয়রা। আজকের ক্রাইম নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:৫০:৩০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২০ ১৮৬ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক:: কিশোরগঞ্জের ভৈরবে চোর সন্দেহে এক পুলিশ সদস্যকে পিটিয়েছে স্থানীয় ইজিবাইক চালকরা। বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) সকালে ভৈরব রেলওয়ে স্টেশন এলাকায় এ ঘটনা ঘটে।
খবর পেয়ে ভৈরব থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে সায়েম (কনস্টেবল নং-৩৭৯) নামের ওই পুলিশ সদস্যকে উদ্ধার করে। দুই মাস আগে তিনি পাকুন্দিয়া থানা থেকে ভৈরব থানায় যোগদান করেন।

পুলিশ ও স্থানীয়রা জানান, ভৈরব থানা পুলিশের কনস্টেবল সায়েম বেলা ১১টার দিকে রেলস্টেশন এলাকায় দাঁড় করিয়ে রাখা কয়েকটি ইজিবাইকের কাছে সিভিল পোশাকে অবস্থান করছিলেন। এ সময় চোর সন্দেহে তাকে ইজিবাইকের চালকেরা আটক করে মারপিট করতে থাকেন। নিজেকে পুলিশ সদস্য বলে পরিচয় দিলে তাকে আটকে রাখা হয়। পরে খবর পেয়ে ভৈরব থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে।

ভৈরব থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মোখলেছুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, স্থানীয় একজন সাংবাদিক আমার কাছে ফোনে এ ঘটনা জানালে পুলিশসহ ঘটনাস্থলে গিয়ে কনস্টেবল সায়েমকে উদ্ধার করি। ইজিবাইকের মালিকদের দাবি ওই কনস্টেবল ইজিবাইক চুরি করতে গিয়েছিলেন। আমি তাদেরকে থানায় অভিযোগ দিতে বলেছি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

চোর সন্দেহে এক পুলিশ সদস্যকে পিটিয়েছে স্থানীয়রা। আজকের ক্রাইম নিউজ

আপডেট সময় : ১০:৫০:৩০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২০