সংবাদ শিরোনাম ::
নলছিটিতে ১৭ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার চুয়াডাঙ্গায় জাতীয় নাগরিক পার্টির জুলাই পদযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত বিজয়নগর থানার, আহসান উল্লাহ, রাজাপুরে মাদকের আখড়ায় অভিযান: ইয়াবাসহ আটক ২, বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ঝালকাঠিতে রোগী বহনকারী অ্যাম্বুলেন্স খাদ্যে পড়ে আহত ১, পা ভাঙল রোগীর দামুড়হুদার মদনায় বিস্কুট ফ্যাক্টারিতে আগুন ক্ষতি প্রায় ৮ লক্ষাধিক ভরা মৌসুমেও ইলিশের আকাল বৈরী আবহাওয়া, জলবায়ু পরিবর্তন ও অবৈধ জালে সংকটে সুন্দরবন উপকূলের মৎস্য অর্থনীতি সাগরে নেই ট্রলার, আড়তে নেই মাছ বানারীপাড়ায় বিএনপি নেতা সাইফুল ইসলাম রকি তেতলা পিজিএস স্কুলের সভাপতি বরিশালে সিভিল সার্জনের অপসারনের দাবীতে কক্ষে তালা বাবুগঞ্জে মাদক, চুরি-ডাকাতি ও সামাজিক অপরাধ প্রতিরোধে জনসচেতনতামূলক সভা।

চোর সন্দেহে এক পুলিশ সদস্যকে পিটিয়েছে স্থানীয়রা। আজকের ক্রাইম নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:৫০:৩০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২০ ১৫০ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক:: কিশোরগঞ্জের ভৈরবে চোর সন্দেহে এক পুলিশ সদস্যকে পিটিয়েছে স্থানীয় ইজিবাইক চালকরা। বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) সকালে ভৈরব রেলওয়ে স্টেশন এলাকায় এ ঘটনা ঘটে।
খবর পেয়ে ভৈরব থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে সায়েম (কনস্টেবল নং-৩৭৯) নামের ওই পুলিশ সদস্যকে উদ্ধার করে। দুই মাস আগে তিনি পাকুন্দিয়া থানা থেকে ভৈরব থানায় যোগদান করেন।

পুলিশ ও স্থানীয়রা জানান, ভৈরব থানা পুলিশের কনস্টেবল সায়েম বেলা ১১টার দিকে রেলস্টেশন এলাকায় দাঁড় করিয়ে রাখা কয়েকটি ইজিবাইকের কাছে সিভিল পোশাকে অবস্থান করছিলেন। এ সময় চোর সন্দেহে তাকে ইজিবাইকের চালকেরা আটক করে মারপিট করতে থাকেন। নিজেকে পুলিশ সদস্য বলে পরিচয় দিলে তাকে আটকে রাখা হয়। পরে খবর পেয়ে ভৈরব থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে।

ভৈরব থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মোখলেছুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, স্থানীয় একজন সাংবাদিক আমার কাছে ফোনে এ ঘটনা জানালে পুলিশসহ ঘটনাস্থলে গিয়ে কনস্টেবল সায়েমকে উদ্ধার করি। ইজিবাইকের মালিকদের দাবি ওই কনস্টেবল ইজিবাইক চুরি করতে গিয়েছিলেন। আমি তাদেরকে থানায় অভিযোগ দিতে বলেছি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

চোর সন্দেহে এক পুলিশ সদস্যকে পিটিয়েছে স্থানীয়রা। আজকের ক্রাইম নিউজ

আপডেট সময় : ১০:৫০:৩০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২০