সংবাদ শিরোনাম ::
ঘোড়াঘাটে আশঙ্কাজনক হারে বাড়ছে বাল্যবিবাহ , ঝুঁকিতে কিশোরীদের ভবিষ্যৎ ঘোড়াঘাটে ডেঙ্গু প্রতিরোধে আলোচনা সভা কাঠালিয়াতে অটোকে সাইড দিতে গিয়ে দেবে গেল বিআরটিসি বাস, চরম ভোগান্তিতে যাত্রীরা সুমন হত্যার বিচার ও খুনির ফাঁসির দাবিতে কবাই ইউনিয়ন বিএনপির মানববন্ধন ঘোড়াঘাটের পাশা ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মোফাজ্জল হোসেনের চালক ও শ্রমিকদের সঙ্গে মতবিনিময় নাগরিক সেবা ও উন্নয়নের প্রতিশ্রুতি চুয়াডাঙ্গার সকল সরকারী দপ্তরের প্রধানদের সঙ্গে বিনিময় সভা, বাবুগঞ্জ ডিগ্রি কলেজের আয়োজনে মাদকবিরোধী ক্যাম্পেইন অনুষ্ঠিত ব্রাহ্মণবাড়িয়ায় রুমিন ফারহানাকে অবাঞ্ছিত ঘোষণা, বিএনপির ঝাড়ু মিছিল পরিচ্ছন্নতা শুধু প্রশাসনের দায়িত্ব নয়, এটি সবার দায়িত্ব’: বাবুগঞ্জে এমপি জয়নুল আবেদীন। তেঁতুলিয়ায় ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচি ভার্চ্যুয়ালি উদ্বোধন ও বিশেষ পরিচ্ছন্নতা অভিযান

বরিশালে এক ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার। আজকের ক্রাইম নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:৩৩:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২০ ১৩৮ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেস্ক
বরিশালের বানারীপাড়া উপজেলার বাওয়ালীয়া গ্রামের জ্ঞানেন্দ্র নাথ রায়ের পরিত্যক্ত বাড়ি থেকে বিএম কলেজ ছাত্রী সেতু রানী রায়ের (১৯) ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সেতু অনার্স প্রথম বর্ষের ছাত্রী এবং বাওয়ালীয়া গ্রামের কুয়েত প্রবাসী সদান্দ রায়ের মেয়ে ছিলেন। বৃহস্পতিবার দুপুরে তার মরদেহের ময়নাতদন্তের জন্য শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।

লাবনসাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই সুজিৎ কুমার আজকের ক্রাইম-নিউজ কে জানান, নিহতের বাড়ি থেকে ১ কিলোমিটার দূরে পরিত্যক্ত বাড়ির আম গাছের ডালের সাথে ওড়না প্যাচানো ঝুলন্ত সেতুর মরদেহ দেখতে পেয়ে গ্রামবাসী পুলিশকে অবহিত করে। এরপর ঘটনাস্থলে গিয়ে সেতুর মরদেহ উদ্ধার করে বানারীপাড়া থানায় নিয়ে যাওয়া হয়।

সেতু রায়ের মামা সনজিৎ চন্দ্র মন্ডল জানান, সেতু প্রায়ই মোবাইল ফোনে অন্য কারো সাথে কথা বলত। ঘটনার দিন বিকেল ৩টার দিকে সে কারো কাছে কোন কিছু না বলেই বাড়ি থেকে বের হয়ে অন্য কোথাও চলে যায়। পরে তারা জানতে পারে জ্ঞানেন্দ্র নাথ রায়ের পরিত্যক্ত বাড়ির আম গাছের ডালের সাথে সেতুর মরদেহ ঝুলছে।

এ সময় তারা ওই ঘটনাটি থানা পুলিশকে অবহিত করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সেতুর মরদেহ উদ্ধার করে।

বানারীপাড়া থানার ওসি শিশির কুমার পাল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মরদেহের ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর সেতুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া যাবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বরিশালে এক ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার। আজকের ক্রাইম নিউজ

আপডেট সময় : ০৪:৩৩:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২০