সংবাদ শিরোনাম ::
নলছিটিতে ১৭ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার চুয়াডাঙ্গায় জাতীয় নাগরিক পার্টির জুলাই পদযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত বিজয়নগর থানার, আহসান উল্লাহ, রাজাপুরে মাদকের আখড়ায় অভিযান: ইয়াবাসহ আটক ২, বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ঝালকাঠিতে রোগী বহনকারী অ্যাম্বুলেন্স খাদ্যে পড়ে আহত ১, পা ভাঙল রোগীর দামুড়হুদার মদনায় বিস্কুট ফ্যাক্টারিতে আগুন ক্ষতি প্রায় ৮ লক্ষাধিক ভরা মৌসুমেও ইলিশের আকাল বৈরী আবহাওয়া, জলবায়ু পরিবর্তন ও অবৈধ জালে সংকটে সুন্দরবন উপকূলের মৎস্য অর্থনীতি সাগরে নেই ট্রলার, আড়তে নেই মাছ বানারীপাড়ায় বিএনপি নেতা সাইফুল ইসলাম রকি তেতলা পিজিএস স্কুলের সভাপতি বরিশালে সিভিল সার্জনের অপসারনের দাবীতে কক্ষে তালা বাবুগঞ্জে মাদক, চুরি-ডাকাতি ও সামাজিক অপরাধ প্রতিরোধে জনসচেতনতামূলক সভা।

বাকপ্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের পর ভিডিও ছাড়লো ইউপি সদস্যের ছেলে। আজকের ক্রাইম নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:২৩:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২০ ৩৬৫ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক:: রাজশাহীর মোহনপুর উপজেলায় বাকপ্রতিবন্ধী (২০) এক তরুণীকে ধর্ষণের পর ভিডিও ছড়িয়ে দেয়ার ঘটনায় দুই কিশোরকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে একজন ইউপি সদস্যের ছেলে। আরেকজন তার বন্ধু।
বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) সকালে উপজেলার লালইচ এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে পুলিশ। ওই তরুণীর মায়ের দায়ের করা মামলায় দুপুরে তাদের আদালতে পাঠানো হয়।

পাশাপাশি স্বাস্থ্য পরীক্ষার জন্য ধর্ষণের শিকার তরুণীকে নেয়া হয়েছে রাজশাহী মেডিকেল হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি)। মোহনপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাক আহম্মেদ সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, বাকপ্রতিবন্ধী তরুণীকে বাবার বাড়ি রেখে মা দুই বছর আগে বিদেশে যান। গত বছরের ৯ আগস্ট উপজেলার এক ইউপি সদস্যের ১৪ বছর বয়সী ছেলে ওই তরুণীকে ধর্ষণ করে। ওই সময় ধর্ষণের ভিডিও ধারণ করে রাখে সে। গত ২৫ নভেম্বর ওই তরুণীর মা দেশে আসেন। এরপর বিষয়টি জানতে পারলেও সম্মানের কথা চিন্তা করে গোপন রাখেন। কয়েক দিন আগে ধর্ষণের সেই ভিডিও সবার মুঠোফোনে ছড়িয়ে পড়ে। এতে বিষয়টি জানাজানি হয়।

সকালে ওই তরুণীর মায়ের দায়ের করা মামলায় গ্রেপ্তার করা হয় ওই কিশোরকে। ভিডিও ছড়িয়ে দেয়ার অভিযোগে গ্রেপ্তার করা হয় একই এলাকার ১৬ বছরের আরেক কিশোরকে।

ওসি আরও বলেন, ধর্ষণ ও ভিডিও ধারণের কথা স্বীকার করেছে ওই কিশোর। তার মোবাইলে ধর্ষণের ভিডিও পাওয়া গেছে। অপর কিশোরও ভিডিও এলাকায় ছড়ানোর দায় স্বীকার করেছে। পরে তাদের আদালতে পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বাকপ্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের পর ভিডিও ছাড়লো ইউপি সদস্যের ছেলে। আজকের ক্রাইম নিউজ

আপডেট সময় : ০৪:২৩:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২০