সংবাদ শিরোনাম ::
নলছিটিতে ১৭ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার চুয়াডাঙ্গায় জাতীয় নাগরিক পার্টির জুলাই পদযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত বিজয়নগর থানার, আহসান উল্লাহ, রাজাপুরে মাদকের আখড়ায় অভিযান: ইয়াবাসহ আটক ২, বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ঝালকাঠিতে রোগী বহনকারী অ্যাম্বুলেন্স খাদ্যে পড়ে আহত ১, পা ভাঙল রোগীর দামুড়হুদার মদনায় বিস্কুট ফ্যাক্টারিতে আগুন ক্ষতি প্রায় ৮ লক্ষাধিক ভরা মৌসুমেও ইলিশের আকাল বৈরী আবহাওয়া, জলবায়ু পরিবর্তন ও অবৈধ জালে সংকটে সুন্দরবন উপকূলের মৎস্য অর্থনীতি সাগরে নেই ট্রলার, আড়তে নেই মাছ বানারীপাড়ায় বিএনপি নেতা সাইফুল ইসলাম রকি তেতলা পিজিএস স্কুলের সভাপতি বরিশালে সিভিল সার্জনের অপসারনের দাবীতে কক্ষে তালা বাবুগঞ্জে মাদক, চুরি-ডাকাতি ও সামাজিক অপরাধ প্রতিরোধে জনসচেতনতামূলক সভা।

৯৯৯ ফোন, বখাটের হাত থেকে স্কুলছাত্রীর রক্ষা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:০৬:৩৮ অপরাহ্ন, বুধবার, ২২ জানুয়ারী ২০২০ ১৮৭ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঝালকাঠি প্রতিনিধি: ৯৯৯ এ ফোন করে ঝালকাঠির রাজাপুর উপজেলার এক বখাটের হাত থেকে রক্ষা পেয়েছে এসএসসি পরিক্ষার্থী ও তাঁর পরিবার। পুলিশ ইভটিজিংয়ের অভিযোগে নাঈম কাজী (১৯) নামে এক যুবককে আটক করেছে।
বুধবার দুপুরে উপজেলার সাতুরিয়া এলাকা থেকে তাকে আটক করা হয়।
নাঈম ওই গ্রাামের ফিরোজ কাজীর ছেলে।
পরীক্ষার্থীর বড় ভাই জানায়, তাঁর বোন সাতুরিয়া এমএম উচ্চ বিদ্যালয় থেকে এ বছরের এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করবে। সে বিদ্যালয়ে যাওয়ার আসার সময় দীর্ঘদিন ধরে প্রতিবেশী বখাটে নাঈম তাকে উত্ত্যক্ত করে আসছিল। মঙ্গলবার বিদ্যালয়ের ক্লাস শেষ করে বাড়ি ফিরছিল সে। বাড়ির কাছাকাছি আসলে বখাটে নাঈম রাস্তায় দাঁড়িয়ে তাকে জড়িয়ে ধরে। এসময় তাঁর বোন চিৎকার দিলে স্থানীয়রা তাকে উদ্ধার করে। এ সময় নাঈম সবাইকে অকথ্য ভাষায় গালাগালি দেয়। এ ঘটনা তাঁর মা বিষয়টি বিদ্যালয়ের প্রধান শিক্ষককে জানিয়ে বাড়ি ফেরার সময় বখাটে নাঈম পথরোধ করে অকথ্য ভাষায় গালাগালি দিয়ে নানা ধরণের হুমকি দেয়। পরীক্ষার্থীর পরিবারটি নিরুপায় হয়ে পুলিশের ৯৯৯ নম্বরে ফোন দিলে রাজাপুর থানা পুলিশ গিয়ে তাদের উদ্ধার করে।
এ ব্যাপারে সাতুরিয়া এমএম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ফজলুল হক আকন বলেন, ঘটনাটি আমি লোকমুখে শুনেছি। এ ঘটনায় পরিক্ষার্থীর পরিবারের পক্ষ থেকে একটি লিখিত অভিযোগ পেয়ে রাজাপুর থানা পুলিশকে অবহিত করেছি।
এ ব্যাপারে রাজাপুর থানার পরিদর্শক (তদন্ত) আবুল কালাম আজাদ বলেন, ইভটিজিংয়ের ঘটনায় মামলা করা হয়েছে (মামলা নম্বর-১৫)। এক আসামি গ্রেপ্তার করেছি। ৯৯৯ এ ফোন করায় আমরা তাৎক্ষণিক ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করতে সক্ষম হয়েছি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

৯৯৯ ফোন, বখাটের হাত থেকে স্কুলছাত্রীর রক্ষা

আপডেট সময় : ০১:০৬:৩৮ অপরাহ্ন, বুধবার, ২২ জানুয়ারী ২০২০