ঝালকাঠিতে যাত্রীবাহী বাস ও মালবাহী ট্রলির মুখোমুখি সংঘর্ষে নিহত ১ আহত ৯
- আপডেট সময় : ০২:৪৭:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২০ ১৭০ বার পড়া হয়েছে

ঝালকাঠি প্রতিনিধি:ঝালকাঠিতে যাত্রীবাহী বাস ও মালবাহী ট্রলির মুখোমুখি সংঘর্ষে দুই চালকসহ ১০ জন আহত হয়েছে। ঝালকাঠি শহরতলীর সুতালড়ী এলাকার ঝালকাঠি -বরিশাল আঞ্চলিক মহাসড়কে মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন দুই গাড়ির চালক তারা হলো বাস চালক জামাল হোসেন ও ট্রলি চালক এরশাদ। গুরুতর আহত ড্রাইভার দের প্রথমে ঝালকাঠি সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে। ট্রলি চালক এরশাদের অবস্থার অবনতি হলে বরিশাল থেকে ঢাকায় রেফার করা হয়। ঢাকা নেয়ার পথে বিকেল তিনটায় এরশাদের মৃত্যু হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার সকালে ঝালকাঠি আন্ত:জেলা বাস টার্মিনাল থেকে বরিশালের উদ্দেশ্যে ছেড়ে যাওয়া আল্লাহ মহান নামের (ঢাকা মেট্রো – ব ১১-১৫৩২) নম্বর বাসটি সুতালড়ি পুলিশ লাইনের কাছাকাছি পৌছলে বিপরীত থেকে আসা ইট বোঝাই একটি ট্রলি নিয়ন্ত্রণ হারিয়ে বাসের সাথে ধাক্কা খায়। এতে বাসের সামনের ডান দিকের অংশ দুমড়ে মুচরে যায় এবং বাস ড্রাইভার জামাল ও ট্রলি ড্রাইভার এরশাদ গুরুতর আহত হয়। যাত্রীবাহী বাসের ৮/১০ জন যাত্রী সামান্য আহত হন। বাস যাত্রীরা প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে যায় । দুর্ঘটনার শিকার বাস ও টলী পুলিশ হেফাজতে রয়েছে।


























