সংবাদ শিরোনাম ::
নলছিটিতে ইভটিজিং, মাদক ও সন্ত্রাসবিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত পটুয়াখালীর কলাপাড়ায় মাধক বিরোধী অভিযানে ১কেজি গাঁজা ও 202 পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার ৪… ঝালকাঠিতে সিরাতুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত কাঠালিয়ায় পাথর বোঝাই ট্রাকসহ আয়রন ব্রিজ ধস: আঞ্চলিক সড়কে যান চলাচল বন্ধ, চরম দুর্ভোগ আরাফাত রহমান কোকো স্মৃতি সুইজগেট মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত দীর্ঘ ১৭ বছর দেশের মানুষ স্বাধীনভাবে মতপ্রকাশ করতে পারেনি – জয়নুল আবেদীন এমপি বরিশালে এক পুলিশ সদস্যের স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার পিরোজপুরে ডিবির অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক পিরোজপুরে ডিবির অভিযানে ২০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক কাঁঠালিয়ায় ৮ পিস ইয়াবাসহ কলেজ ছাত্রদল সাধারণ সম্পাদক আটক ও স্থায়ী বহিষ্কার

তেতুলিয়ায় সূর্যের দেখা মিলছেনা ক’দিন থেকে তাপমাত্রা ১০.৪ ডিগ্রিতে

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:০৮:৪৫ পূর্বাহ্ন, সোমবার, ২০ জানুয়ারী ২০২০ ১৭৩ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

তেতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধি : দেশের সর্ব উত্তরের ডিপ ফ্রিজ ক্ষ্যাত উপজেলা তেতুলিয়াতে মাঘ মাসের শীতে নতুন করে কাহিল হয়ে পড়েছে জনজীবন। গত কয়েকদিনে তাপমাত্রা কিছুটা বৃদ্ধি পেলেও সোমবার তা হ্রাস পেয়েছে। তবে ঠান্ডা বাতাসের তীব্রতা বেশী থাকলেও সকাল থেকে দেখা মিলেনি সূর্যের মুখ। সেই সাথে গুঁড়ি গুঁড়ি বৃষ্টির মত ঝড়ছে কুয়াশা, মাঝে মাঝে পড়ছে বৃষ্টির ফোটা। আর এ আবহাওয়ায় পুনরায় জেঁকে বসেছে শীত।

আজ সোমবার উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, ঠান্ডা বাতাসে প্রায় কাহিল হয়ে পড়েছে এই জনপদটি। সকাল থেকেই জনশূন্য দেখা যায় ব্যস্ততম সড়কগুলো। নতুন এই শীতে একটু উষ্ণতা পেতে আগুন পোহাতে দেখা গেছে গ্রাম-গঞ্জের মানুষদের। তবে সবথেকে বেশী বিপাকে পড়তে দেখা গেছে ছিন্নমূল নিম্ন আয়ের মানুষ ও স্কুলগামী ক্ষুদে শিক্ষার্থীরা। হাসপাতালে শীত জনিত রোগির সংখ্যাও বাড়ছে প্রতিদিন।

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা রহিদুল ইসলাম জানান, আজ সকাল ৯টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১০ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। এর আগে রোববার সকাল ৯টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১২ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। একই দিনে দিনের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ১৯ ডিগ্রি সেলসিয়াস।

তিনি আরো জানান, রোববার সন্ধ্যা থেকে হঠাৎ গুঁড়ি গুঁড়ি বৃষ্টিপাত হওয়ায় এদিন রাত ৯টায় বৃষ্টিপাত রেকর্ড করা হয় ১ দশমিক ৯ মিলিমিটার।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

তেতুলিয়ায় সূর্যের দেখা মিলছেনা ক’দিন থেকে তাপমাত্রা ১০.৪ ডিগ্রিতে

আপডেট সময় : ১১:০৮:৪৫ পূর্বাহ্ন, সোমবার, ২০ জানুয়ারী ২০২০