সংবাদ শিরোনাম ::
কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক। আজকের ক্রাইম নিউজ
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৭:৪৭:২৪ পূর্বাহ্ন, সোমবার, ২০ জানুয়ারী ২০২০ ১৫০ বার পড়া হয়েছে

আজকের ক্রাইম ডেস্ক
বরিশাল নগরীর পলাশপুর এলাকায় অভিযান চালিয়ে এক কেজি গাঁজাসহ মোহাম্মদ রাজু (২৭) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
রোববার (১৯ জানুয়ারি) দিনগত রাতে বিএমপি অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার উত্তর মোহাম্মদ আবুল কালাম আজাদের নেতৃত্বে বরিশাল কাউনিয়া থানা পুলিশ ওই অভিযান পরিচালনা করে। অভিযানে আটক মোহাম্মদ রাজু (২৭) পলাশপুরের মোহাম্মদপুর এলাকার বাসিন্দা।
সহকারী উপ-পরিদর্শক (এএসআই) সাইফুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে রোববার রাতে পলাশপুর এলাকায় অভিযান চালিয়ে এক কেজি গাঁজাসহ মোহাম্মদ রাজুকে আটক করা হয়। এ ঘটনায় থানায় মাদক মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান তিনি।


























