সংবাদ শিরোনাম ::
নলছিটিতে ১৭ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার চুয়াডাঙ্গায় জাতীয় নাগরিক পার্টির জুলাই পদযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত বিজয়নগর থানার, আহসান উল্লাহ, রাজাপুরে মাদকের আখড়ায় অভিযান: ইয়াবাসহ আটক ২, বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ঝালকাঠিতে রোগী বহনকারী অ্যাম্বুলেন্স খাদ্যে পড়ে আহত ১, পা ভাঙল রোগীর দামুড়হুদার মদনায় বিস্কুট ফ্যাক্টারিতে আগুন ক্ষতি প্রায় ৮ লক্ষাধিক ভরা মৌসুমেও ইলিশের আকাল বৈরী আবহাওয়া, জলবায়ু পরিবর্তন ও অবৈধ জালে সংকটে সুন্দরবন উপকূলের মৎস্য অর্থনীতি সাগরে নেই ট্রলার, আড়তে নেই মাছ বানারীপাড়ায় বিএনপি নেতা সাইফুল ইসলাম রকি তেতলা পিজিএস স্কুলের সভাপতি বরিশালে সিভিল সার্জনের অপসারনের দাবীতে কক্ষে তালা বাবুগঞ্জে মাদক, চুরি-ডাকাতি ও সামাজিক অপরাধ প্রতিরোধে জনসচেতনতামূলক সভা।

স্ত্রীকে তালাকের পর দুধ দিয়ে গোসল । আজকের ক্রাইম নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:৫৬:৪৩ অপরাহ্ন, সোমবার, ২০ জানুয়ারী ২০২০ ২১২ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক:: গাজীপুরের শ্রীপুর উপজেলায় স্ত্রীকে তালাকের পর দুধ দিয়ে গোসল করেছেন এক যুবক। দ্বিতীয় স্ত্রীকে তালাক দেয়ায় তাকে দুধ দিয়ে গোসল করিয়ে বরণ করে নিয়েছেন প্রথম স্ত্রী।

এ সময় প্রথম স্ত্রীর সঙ্গে এলাকাবাসী রাতভর ঢাকঢোল পিটিয়ে আনন্দ-উল্লাসে মেতে ওঠে। গানবাজনা ও আনন্দ-উল্লাসের সঙ্গে ওই গ্রামে রাতভর চলে খিচুড়ি উৎসব। রোববার (১৯ জানুয়ারি) রাতে উপজেলার মাওনা ইউনিয়ের ৭নং ওয়ার্ডের সিংগারদিঘি গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, সিংগারদিঘী গ্রামের মৃত কাজিমুদ্দিনের ছেলে আজিজুল হক (৩৭) ২০০১ সালে একই ইউনিয়নের ৩নং ওয়ার্ডের সলিংমোড় এলাকার আব্দুল মজিদের মেয়ে তাজ নাহারকে বিয়ে করেন। বিয়ের পর সুখে-শান্তিতে চলছিল তাদের সংসার। তাদের ঘর আলোকিত করে আসে দুই সন্তান।

কিন্তু ২০১৩ সালে স্বামী-স্ত্রীর মধ্যে মনোমালিন্য হলে সম্পর্কের অবনতি ঘটে। এরই মধ্যে গ্রামের অন্য এক নারীকে বিয়ে করেন আজিজুল। দ্বিতীয় বিয়ের পর থেকে আজিজুলের সংসারে অশান্তি শুরু হয়। সংসারে শান্তি ফিরিয়ে আনতে আজিজুল নিজেই আইনিভাবে দ্বিতীয় স্ত্রীকে তালাক দেন।

এতে খুশি হয় স্থানীয়রা। তারা নিজেদের উদ্যোগে অনুষ্ঠানের আয়োজন করেন। অনুষ্ঠানে কয়েক গ্রামের মানুষকে খিচুড়ি খাওয়ানো হয়। পাশাপাশি প্রথম স্ত্রী তাজ নাহার স্বামী আজিজুলকে দুধ দিয়ে গোসল করিয়ে বরণ করে নেন।

এ বিষয়ে আজিজুল হক বলেন, আমি দুই বিয়ে করেছিলাম। এতে সংসারে অশান্তি শুরু হয়। সংসারে শান্তি ফেরাতে ছোট স্ত্রীকে তালাক দিয়েছি। আমি ভালো হয়ে গেছি। জীবনে আর বিয়ে করব না। আল্লাহ আমাকে ক্ষমা করুক। পাশাপাশি জীবনে কেউ যেন দুই বিয়ে না করে তার অনুরোধ রইল।

তিনি আরও বলেন, আগের ভুল থেকে পরিশুদ্ধ হয়ে আবারও নতুন করে জীবন শুরু করতে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। গ্রামের মানুষকে খিচুড়ি খাওয়া হয়েছে। পাশাপাশি প্রথম স্ত্রী দুধ দিয়ে গোসল করিয়ে আমাকে বরণ করেছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

স্ত্রীকে তালাকের পর দুধ দিয়ে গোসল । আজকের ক্রাইম নিউজ

আপডেট সময় : ০৪:৫৬:৪৩ অপরাহ্ন, সোমবার, ২০ জানুয়ারী ২০২০