র্যাব-৪ এর আভিযানে মাদকের ডিলার সহ ৭ জন মাদক ও অস্ত্র সহ গ্রেফতার”
- আপডেট সময় : ০৩:২৯:২৭ অপরাহ্ন, শনিবার, ১৮ জানুয়ারী ২০২০ ১২৫ বার পড়া হয়েছে

বি এম মনির হোসেন
স্টাফ রিপোর্টার :-
সাভার থানাধীন আমিন বাজার এলাকা হতে অস্ত্রধারী ৭ মাদক কারবারীকে ১৫ শতাধিক ফেন্সিডিলসহ গ্রেফতার করেছে র্যাব-৪, বিদেশি পিস্তল এবং ওয়ান শ্যুটার গান উদ্ধার
র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন, র্যাব এলিট ফোর্স হিসেবে আত্মপ্রকাশের সূচনালগ্ন থেকেই বিভিন্ন ধরনের অপরাধ নির্মূলের লক্ষ্যে অত্যন্ত আন্তরিকতা ও নিষ্ঠার সাথে কাজ করে আসছে। সন্ত্রাস ও জঙ্গীবাদ নির্মূলের পাশা পাশি মাদক দ্রব্য উদ্ধার ও মাদক ব্যবসায়ীদের গ্রেফতারসহ নেশার মরণ ছোবল থেকে তরুন সমাজকে রক্ষা করার জন্য র্যাবের জোড়ালো তৎপরতা অব্যাহত আছে।
এরই ধারাবাহিকতায় অদ্য ১৮/০১/২০২০ তারিখ সকাল ০৮.৪০ ঘটিকার সময় গোপন সংবাদের প্রেক্ষিতে র্যাব-৪ এর একটি চৌকষ আভিযানিক দল মেজর কাজী সাইফুদ্দিন আহমেদ এবং সিনিয়র সহকারী পুলিশ সুপার মোহাম্মদ সাজেদুল ইসলাম সজলদ্বয়ের নেতৃত্বে সাভার থানাধীন আমিন বাজার, মমতাজ ফিলিং স্টেশন এর সামনে অভিযান পরিচালনা করে ১,৫৬২ বোতল ফেন্সিডিল, ০১টি বিদেশী পিস্তল, ০১টি ওয়ান শুটার গান, ০১ রাউন্ড গুলি, ০১টি ম্যাগাজিন, ফেন্ডিডিল বহনের কাজে ব্যবহৃত ০১ ট্রাক, মাদক ব্যবসার কাজে ব্যবহৃত ০৬টি মোবাইল এবং মাদক বিক্রিত নগদ ৮,৭০০/- টাকাসহ মাদকের ডিলার আসামী ১। মোঃ নাসিরুল ইসলাম (৩৬), ২। মোঃ শরীফুল ইসলাম (৩৭), ৩। আব্দুল কাইয়ুম (৩৩), ৪। মোঃ সাইরন আলী (৩৮), ৫। মোঃ সাহাবুর ইসলাম (২২), ৬। মোঃ আবু সায়েম (৩২), ৭। মোঃ শামীম রেজা (২২)-সর্ব জেলা- চাঁপাইনবাবগঞ্জ’দের গ্রেফতার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, তাদের নামে বিভিন্ন থানায় একাধিক অস্ত্র ও মাদক মামলা রয়েছে। আসামীরা অস্ত্রধারী হওয়ায় সাধারণ জনগণ তাদের বিরুদ্ধে কেউ কথা বলতে সাহস করত না। কেউ তাদের বিরুদ্ধে কোন অভিযোগ করলে অস্ত্র প্রদর্শন করে ভয়ভীতি দেখাত। আরো জানা যায যে, আসামীরা পরষ্পর যোগসাজসে চাঁপাইনবাবগঞ্জ জেলাসহ বিভিন্ন এলাকা হতে ফেন্সিডিল সংগ্রহ করে ঢাকা জেলার সাভার, আমিন বাজার, গাবতলী, আশুলিয়া, কালিয়াকৈরসহ আশপাশ এলাকায় বিভিন্ন ডিলার ও খুচরা মাদক ব্যবসাদের নিকট বিক্রয় করে থাকে।
উপরোক্ত বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।


























