সংবাদ শিরোনাম ::
ভরা মৌসুমেও ইলিশের আকাল বৈরী আবহাওয়া, জলবায়ু পরিবর্তন ও অবৈধ জালে সংকটে সুন্দরবন উপকূলের মৎস্য অর্থনীতি সাগরে নেই ট্রলার, আড়তে নেই মাছ বানারীপাড়ায় বিএনপি নেতা সাইফুল ইসলাম রকি তেতলা পিজিএস স্কুলের সভাপতি বরিশালে সিভিল সার্জনের অপসারনের দাবীতে কক্ষে তালা বাবুগঞ্জে মাদক, চুরি-ডাকাতি ও সামাজিক অপরাধ প্রতিরোধে জনসচেতনতামূলক সভা। বানারীপাড়ায় চাঁদাবাজি মামলায় জামিনে বের হয়ে বাদীসহ তিনজনকে কুপিয়ে ও পিটিয়ে জখম ঝালকাঠিতে গৃহবধূ মলিনা রায় হত্যা: মামলার দ্বিতীয় আসামি ঢাকায় গ্রেফতার সড়কে ঝড়লো সাংবাদিক পুত্রের প্রাণ, বিএমএসএফ’র শোক বাবুগঞ্জে ১ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারি আটক ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ ​ঝালকাঠিতে ‘ফ্রি নিউজ গ্রুপ’-এর সাংবাদিকদের মিলনমেলা অনুষ্ঠিত

বরগুনা-২ আসনের সংসদ সদস্য রিমনসহ ১৩ জনের বিরুদ্ধে মামলা। আজকের ক্রাইম নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:৩৪:২৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ জানুয়ারী ২০২০ ১৪৮ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

প্রতিনিধি প্রতিনিধি:: বরগুনা-২ আসনের সংসদ সদস্য শওকত হাচানুর রহমান রিমনসহ ১৩ জনের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা হয়েছে। প্রিয়াঙ্কা মিত্র নামের এক আইনজীবী বুধবার (১৫ জানুয়ারি) পাথরঘাটা সহকারী জজ আদালতে মামলাটি দায়ের করেন। বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) বিষয়টি নিশ্চিত করেছেন প্রিয়াঙ্কা মিত্র ও তার সহযোগী আইনজীবী আরিফ হোসেন। তবে এমপি রিমন দাবি করেছেন, অবৈধভাবে জমি দখল করার জন্য প্রিয়াঙ্কা মিত্র তার বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন। মামলার অপর আসামিরা হলেন মো. রাকিব মুন্সি, মো. মনির হোসেন, শাহিন মুন্সি, জহির, জাকির বিশ্বাস, মো. আতিকুর রহমান লাবু, মো.মাফুল, মো. আলাউদ্দিন খান, মিরাজ, মোস্তফা, রাজা ও পানি উন্নয়ন বোর্ড পাথরঘাটা উপজেলার উপ-সহকারী প্রকৌশলী।

আদালত সূত্রে জানা গেছে- বরগুনার পাথরঘাটা উপজেলার চরদুয়ানী এলাকায় আদালতের নিষেধাজ্ঞা চলাকালীন মন্দির ভাঙচুর ও হামলার অভিযোগে প্রিয়াঙ্কা মিত্র নামের এক আইনজীবী বাদী হয়ে মামলা দায়ের করেছেন। বাদী প্রিয়াঙ্কা মিত্র বলেন, ‘আদালতের দেওয়া স্থিতি অবস্থায় থাকাকালীন আদেশের সময় আমাদের জমিতে এসে এমপি রিমনের নেতৃত্বে একদল সন্ত্রাসী আমাদের সপরিবারে উচ্ছেদের চেষ্টা চালায়। এ সময় এমপি রিমন আমার জমির তদারকির দায়িত্বে থাকা তাইমুল ইসলাম নামের এক যুবককে মারধর করেন। সেই সঙ্গে আমাকেও মারধর করেন। এ সময় এমপির নির্দেশে আমাদের জমির ওপর নির্মিত রাধাগোবিন্দ মন্দির উচ্ছেদ করা হয়। আমি আদালতের মাধ্যমে আইনের আশ্রয় নিয়েছি। আদালত নিশ্চই আমার সুবিচার নিশ্চিত করবে।’

এ বিষয়ে বরগুনা-০২ (পাথরঘাটা-বামনা-বেতাগী) আসনের সংসদ সদস্য শওকত হাচানুর রহমান রিমন বলেন- ‘সরকারের চলমান উন্নয়ন কার্যক্রমকে বাধাগ্রস্ত করার জন্য প্রিয়াঙ্কা মিত্র অবৈধভাবে পানি উন্নয়ন বোর্ডের জমিতে একটি টিনশেড ঘর তৈরি করে মন্দির নাম দিয়েছে। দুর্গাপূজা করার জন্য পূজা উদযাপন পরিষদের কাছ থেকে একটি টিনশেড ঘর নির্মাণ করেছিল সেটি এখনও বিদ্যমান রয়েছে। কোনও মন্দির ভাঙচুরের ঘটনা ঘটেনি। প্রিয়াঙ্কা মিত্র জমি দখল করার জন্য আমার বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করেছে।’

তিনি আরও বলেন- ‘যেখানে একটি স্লুইস গেট আগে থেকেই রয়েছে সেখানে নতুন স্লুইস গেট নির্মাণ করতে গেলে তিনি বাধা দিয়ে আসছেন। খাল পারের জমি অবৈধভাবে দখলের চেষ্টা করছেন। স্থানীয় এলাকাবাসীর দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে এখানে উন্নতমানের স্লুইস গেট নির্মাণের উদ্যোগ নিয়েছে সরকার। কিন্তু তাদের অবৈধ স্থাপনার কারণে তা এখন বাধাগ্রস্ত হচ্ছে।’

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বরগুনা-২ আসনের সংসদ সদস্য রিমনসহ ১৩ জনের বিরুদ্ধে মামলা। আজকের ক্রাইম নিউজ

আপডেট সময় : ০৮:৩৪:২৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ জানুয়ারী ২০২০