সংবাদ শিরোনাম ::
​রাজাপুরে টিসিবি ডিলার নিয়োগে অনিয়ম ও জালিয়াতির অভিযোগ, এলাকাবাসীর বিক্ষোভ ​ ঝালকাঠিতে কন্যাশিশুর অধিকার সুরক্ষা ও বাল্যবিবাহ প্রতিরোধে অবহিতকরণ সভা অনুষ্ঠিত আগৈলঝাড়ায় বিএনপি নেতার বিরুদ্ধে দোকান দখল ও চাঁদাবাজির অভিযোগ, থানায় দুই অভিযোগ ঝালকাঠিতে বাস্তবায়িত হতে যাচ্ছে আন্তর্জাতিক মানের নদীভিত্তিক ইকো-ট্যুরিজম ও “ধানসিঁড়ি সাংস্কৃতিক পল্লী” নলছিটিতে ১৭ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার চুয়াডাঙ্গায় জাতীয় নাগরিক পার্টির জুলাই পদযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত বিজয়নগর থানার, আহসান উল্লাহ, রাজাপুরে মাদকের আখড়ায় অভিযান: ইয়াবাসহ আটক ২, বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ঝালকাঠিতে রোগী বহনকারী অ্যাম্বুলেন্স খাদ্যে পড়ে আহত ১, পা ভাঙল রোগীর দামুড়হুদার মদনায় বিস্কুট ফ্যাক্টারিতে আগুন ক্ষতি প্রায় ৮ লক্ষাধিক

ঝালকাঠিতে অবৈধ ভাবে বালু উত্তোলনের দায়ে ভ্রাম্যমান আদালতে ৭ জনকে জেল-জরিমানা। আজকের ক্রাইম নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:৩৪:০৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ জানুয়ারী ২০২০ ১৩১ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মোঃ মনির হোসেন ঝালকাঠি :ঝালকাঠি জেলার রাজাপুরে পৃথক পৃথক অভিযানে বিষখালি নদী থেকে অবৈধ ভাবে বালু উত্তোলনের দায়ে ৭ জনকে অর্থদন্ড ও বিভিন্ন মেয়াদে সাঁজা প্রদান করেছেন ভ্রাম্যমান আদালত।

এদের মধ্যে বৃহস্পতিবার সকালে ৩ জনকে ১ বছর ও ১ জনকে ছয় মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও রাজাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সোহাগ হাওলাদার। সাঁজা প্রাপ্তরা হলেন- উপজেলার কৈবর্তখালী গ্রামের জলিল সিকদার (৪২), দক্ষিণ বড়ইয়া গ্রামের শুক্কুর খান (২৫) ও পিরোজপুর জেলার স্বরুপকাঠী উপজেলার সোহাগদল গ্রামের মাহাবুব বাহাদুর (৩৯) ও নলছিটি উপজেলার রাজাবাড়িয়া এলাকার জয়নাল আকনের ছেলে শহীদ আকন (৫৫)।

আদলত সূত্রে জানাযায়, বৃহস্পতিবার ভোর ৫ টায় উপজেলার বড়ইয়া ইউনিয়নের বিষখালী নদী থেকে অবৈধ ভাবে বালু উত্তলন করার সংবাদে উপজেলা নির্বাহী কর্মকর্তার নেতৃত্বে একটি অভিযান পরিচালনা করেন। এ সময় বালু উত্তলন কাজে নিয়োজিত ৩জন বালু শ্রমিককে আটক করা হয়। সেই সাথে ২ টি বালু উত্তোলনের ড্রেজার মেশিন ও ২ টি বালু বহনকারী ভলগেট জব্দ করা হয়। অপরদিকে একই নদীতে অভিযানের সময় অবৈধ জাল ব্যবহার করে মাছ আহরোনের দায়ে শহীদ আকন নামে এক জেলেকে
আটক করে নদী থেকে ৩ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল ও ১ হাজার মিটার সিনথেটিক নাইলন ফাইবারের তৈরী মনোফিলামেন্ট জাল জব্দ করা হয়।

এছাড়াও বুধবার (১৫ জানুয়ারী) সন্ধ্যায় উপজেলার মঠবাড়ি ইউনিয়নের বাদুরতলা এলাকা থেকে অবৈধ ভাবে বালু উত্তোলনের দায়ে ৩ জনকে ৫০ হাজার টাকা অর্থদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। অর্থদন্ড প্রাপতরা হলেন উপজেলার পুখরীজনা এলাকার জুলফিকার শরীফের পুত্র মোঃ রাজিব শরীফ (১৮), আবুবকর শরীফের পুত্র কামাল শরীফ (৪০) ও ঝালকাঠি দপদপিয়া গ্রামের মৃত আশ্রাব আলী হাং পুত্র জসিম হাওলাদার (৪০)।

এ বিষয়ে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, যেহেতু বিষখালী নদী ঝালকাঠি জেলার ৫৫ কিলোমিটার অংশে কোন বালু মহাল নেই কাজেই জেলার যেখান থেকেই বালু উত্তোলন করা হোক তাই অবৈধ। আমারা প্রতিনিয়ত এ অবৈধ কাজ থেকে এলাকাবাসী সহ ব্যবসায়ীদের বিরত রাখার চেস্টা করছি। এর আগেও এই নদী থেকে বালু উত্তোলনকারীদের ধরে জেল জরিমানা করা হয়েছে। আজ জব্দকৃত ২ টি বালু উত্তোলনের ড্রেজার ও ২ টি বালু বহনকারী ভলগেট আংশিক ধ্বংস করে নিলামে তোলা হবে। তবে এটা বন্ধ করতে হলে জনগনকে আরো সচেতন ও আইনের প্রতি সকলকে শ্রদ্ধাশীল হতে হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ঝালকাঠিতে অবৈধ ভাবে বালু উত্তোলনের দায়ে ভ্রাম্যমান আদালতে ৭ জনকে জেল-জরিমানা। আজকের ক্রাইম নিউজ

আপডেট সময় : ০১:৩৪:০৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ জানুয়ারী ২০২০