সংবাদ শিরোনাম ::
ভরা মৌসুমেও ইলিশের আকাল বৈরী আবহাওয়া, জলবায়ু পরিবর্তন ও অবৈধ জালে সংকটে সুন্দরবন উপকূলের মৎস্য অর্থনীতি সাগরে নেই ট্রলার, আড়তে নেই মাছ বানারীপাড়ায় বিএনপি নেতা সাইফুল ইসলাম রকি তেতলা পিজিএস স্কুলের সভাপতি বরিশালে সিভিল সার্জনের অপসারনের দাবীতে কক্ষে তালা বাবুগঞ্জে মাদক, চুরি-ডাকাতি ও সামাজিক অপরাধ প্রতিরোধে জনসচেতনতামূলক সভা। বানারীপাড়ায় চাঁদাবাজি মামলায় জামিনে বের হয়ে বাদীসহ তিনজনকে কুপিয়ে ও পিটিয়ে জখম ঝালকাঠিতে গৃহবধূ মলিনা রায় হত্যা: মামলার দ্বিতীয় আসামি ঢাকায় গ্রেফতার সড়কে ঝড়লো সাংবাদিক পুত্রের প্রাণ, বিএমএসএফ’র শোক বাবুগঞ্জে ১ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারি আটক ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ ​ঝালকাঠিতে ‘ফ্রি নিউজ গ্রুপ’-এর সাংবাদিকদের মিলনমেলা অনুষ্ঠিত

নরসিংদীতে ধারের ৫ হাজার টাকা জন্য এক কিশোরকে কুপিয়ে হত্যা।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:৪৯:০৫ অপরাহ্ন, বুধবার, ১৫ জানুয়ারী ২০২০ ১৩৬ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক:: নরসিংদীতে ধারের ৫ হাজার টাকা নিয়ে ইয়াসিন মিয়া (১৭) নামে এক কিশোরকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় ৪ জনকে আটক করেছে গোয়েন্দা পুলিশ।

মঙ্গলবার রাতে পৌর শহরের ইনডেক্স প্লাজার সামনে এ হত্যার ঘটনা ঘটে।

নিহত ইয়াসিন মিয়া শহরের পশ্চিম দত্তপাড়ার এলাকার মিলন মিয়ার ছেলে। রাতে শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৪ জনকে আটক করা হয়।

আটককৃতরা হলেন আড়াইহাজারের আবদুল্লাহপুর এলাকার জহুর আলমের ছেলে মারুফ আল হোসাইন ওরফে মোটা ফারুখ (২১), মনোহরদী একদুয়ারিয়ার গিয়াস উদ্দিনের ছেলে দেলোয়ার হোসেন আদনান (২১), সদর উপজেলার নাগরিয়াকান্দি এলাকার মোর্শেদ আলমের ছেলে মারুফ ওরফে ভাগিনা মারুফ (২০), পৌর শহরের বানিয়াছল এলাকার গাজী আসাদের ছেলে শোয়েব (৩৫)।

গোয়েন্দা পুলিশ জানায়, নিহতের দীর্ঘদিনের ঘনিষ্ঠ বন্ধু ছিলেন ওই চারজন। ঘটনার ৯ মাস পূর্বে মারুফ আল হোসাইন ওরফে মোটা ফারুখ তাদের বন্ধু আলিফকে ৫ হাজার টাকা ধার দেয়। পরবর্তীকালে আলিফ টাকা পরিশোধ করতে না পেরে তার ডিএসএলআর ক্যামেরাটি ভাগিনা মারুফের নিকট বন্ধক দেয়।

এই ক্যামেরা নিয়ে তাদের মধ্যে সোমবার ঝগড়া হয়। এ সময় ইয়াসিন ও আলিফের বন্ধুরা ভাগিনা মারুফ ও দেলোয়ারকে মারধোর করে। এরই জের ধরে মঙ্গলবার দিবাগত রাতে দেলোয়ার ও ভাগিনা মারুফের পরামর্শে মোটা ফারুখ ইয়াসিনকে কুপিয়ে হত্যা করে।

গোয়েন্দা পুলিশের এসআই রূপম কুমার সরকার বলেন, নিহতের ঘটনায় পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। এ হত্যাকাণ্ডের ঘটনায় পুলিশ ৪ জনকে গ্রেফতার করে। তারা প্রত্যেকেই এ হত্যাকাণ্ডে জড়িত ছিল বলে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

নরসিংদীতে ধারের ৫ হাজার টাকা জন্য এক কিশোরকে কুপিয়ে হত্যা।

আপডেট সময় : ০২:৪৯:০৫ অপরাহ্ন, বুধবার, ১৫ জানুয়ারী ২০২০