সংবাদ শিরোনাম ::
ভরা মৌসুমেও ইলিশের আকাল বৈরী আবহাওয়া, জলবায়ু পরিবর্তন ও অবৈধ জালে সংকটে সুন্দরবন উপকূলের মৎস্য অর্থনীতি সাগরে নেই ট্রলার, আড়তে নেই মাছ বানারীপাড়ায় বিএনপি নেতা সাইফুল ইসলাম রকি তেতলা পিজিএস স্কুলের সভাপতি বরিশালে সিভিল সার্জনের অপসারনের দাবীতে কক্ষে তালা বাবুগঞ্জে মাদক, চুরি-ডাকাতি ও সামাজিক অপরাধ প্রতিরোধে জনসচেতনতামূলক সভা। বানারীপাড়ায় চাঁদাবাজি মামলায় জামিনে বের হয়ে বাদীসহ তিনজনকে কুপিয়ে ও পিটিয়ে জখম ঝালকাঠিতে গৃহবধূ মলিনা রায় হত্যা: মামলার দ্বিতীয় আসামি ঢাকায় গ্রেফতার সড়কে ঝড়লো সাংবাদিক পুত্রের প্রাণ, বিএমএসএফ’র শোক বাবুগঞ্জে ১ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারি আটক ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ ​ঝালকাঠিতে ‘ফ্রি নিউজ গ্রুপ’-এর সাংবাদিকদের মিলনমেলা অনুষ্ঠিত

ঝালকাঠিতে চাঁদাবাজি মামলায় ছাত্রলীগের সাবেক সভাপতি এবং বর্তমান কলেজ ছাত্রলীগের সভাপতি সহ ৬ জন আটক, বিপুল অস্ত্র উদ্ধার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:২৩:৩০ পূর্বাহ্ন, বুধবার, ১৫ জানুয়ারী ২০২০ ৬০৪ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঝালকাঠি প্রতিনিধি:ঝালকাঠিতে চাঁদাবাজি মামলায় জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি হাদিসুর রহমান মিলন সহ ৬ জনকে গ্রেফতার সহ বিপুল পরিমান অস্ত্র উদ্ধার করেছে সদর থানা পুলিশ।

এ বিষয় ঝালকাঠি সদর থানার ওসি মো. খলিলুর রহমান জানান, জেলা শহরের বিকনা এলাকার কামাল হোসেন হাওলাদার নামের এক ঠিকাদারের কাছে মাসিক ৫০ হাজার টাকা চাঁদার দাবী করে আসছে ছাত্রলীগ নেতা মিলন। চাঁদার বিষয় ঠিকাদার কামাল স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের জালানে মিলন ক্ষিপ্ত হয়ে তার লোকজন নিয়ে গত ৫ জানুয়ারি ঠিকাদার কামাল হোসেনকে মারধর করে। পরে কামাল হোসেন এ ঘটনায় মিলনসহ ৭ জনকে অভিযুক্ত করে সদর থানায় লিখিত অভিযোগ করে। কামালের লিখিত অভিযোগের প্রেক্ষিতে গত ১৪ জানুয়ারী (মঙ্গলবার) দিবাগত রাতে শহরের ডাক্তারপট্টি এলাকায় ছাত্রলীগ নেতা মিলনের বাসায় পুলিশ অভিযান করে মিলনসহ ৪ জনকে আটক করে। সেই সাথে গ্রেফতারের সময় সাবেক এ ছাত্রলীগ নেতার বাসায় পুলিশ অভিযান চালিয়ে ১১টি দেশীয় ধারালো রামদা ও ৪টি পাইপ উদ্ধার করে। পরে শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে অপর ২জন আটক করে পুলিশ।

গ্রেফতারকৃতরা হলেন, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি হাদিসুর রহমান মিলন, ঝালকাঠি সরকারি কলেজ ছাত্রলীগ সভাপতি তরিকুল ইসলাম অপু, মামুন খান, সাইফুল ইসলাম, পলাশ দাস ও মামুনুর রশিদ ওরফে কঠিন মামুন চাঁদাবাজি মামলায় এবং পুলিশের দায়েরকৃত অস্ত্র মামলায় হাদিসুর রহমান মিলন, তরিকুল ইসলাম অপু, মামুন খান ও সাইফুল ইসলামকে আসামী করা হয়েছে।

এছাড়াও মিলনের কাছে আরও অস্ত্র রয়েছে বলে পুলিশ ধারনা করছে। সে ব্যপারেও অভিযান চলানো হবে এবং চাঁদাবাজির মামলায় অভিযুক্ত অপর আসামীকেও গ্রেফতারে অভিযান অব্যহত আছে, বলে জানান সদর থানা ওসি মো. খলিলুর রহমান।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ঝালকাঠিতে চাঁদাবাজি মামলায় ছাত্রলীগের সাবেক সভাপতি এবং বর্তমান কলেজ ছাত্রলীগের সভাপতি সহ ৬ জন আটক, বিপুল অস্ত্র উদ্ধার

আপডেট সময় : ১১:২৩:৩০ পূর্বাহ্ন, বুধবার, ১৫ জানুয়ারী ২০২০